সর্বশেষ
সর্বশেষ

Day: April 16, 2024

রংপুরে সদ্যপুস্করিনী ইউনিয়ন জাসদ শাখার শোকসভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ম্প্রতি ৪নং সদ্যপুস্করিনী ইউনিয়ন জাসদ শাখার সহ সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক ও ২নং হরিদেবপুর ইউনিয়ন নিবাসী রংপুর সদর উপজেলা জাসদ শাখার সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা’র মৃত্যুতে রংপুরের সদ্যপুস্করিনী ইউনিয়ন জাসদ শাখার আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৪ এপ্রিল) বিকালে সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া বাজারে মরহুম ২ জাসদ নেতার স্মরণে শোকসভা অনুষ্ঠানে সদ্যপুস্করিনী ইউনিয়ন জাসদ শাখার সভাপতি মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ নেতা ফজলুর রহমান ফুলু, আজগার আলী, জোনাব আলী, গোলাম ফারুখ, আতিয়ার রহমান, ডাঃ শাহীন। এ সময় উপস্থিত ছিলেন জাসদ নেতা সোহেল, রবিউল, রেজাউল, সাইফুল ইসলাম, জব্বার আলী, এনতাজ আলী, জাহাঙ্গীর আলম, আমিনুর মোসলেম, আবদার, রাশেদুল, সাইদুল হোসেন প্রমুখ। আলোচনা শেষে মরহুম ২ জাসদ নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় গত ১২ এপ্রিল হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর মাজারের সামনের জাতীয় পার্টি সমর্থিত রংপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদ নবী মুন্নার উপর কতিপয় দুস্কৃতিকারীর হামলা, লাঞ্চিত ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সকল নেতা-কর্মিরা তিব্র নিন্দা জানান এবং হামলা কারিদের চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

Read More »

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বাংলা নববর্ষ উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুর এর আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন ও মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারীও শিক্ষার্থীর অংশ গ্রহন করেন। রবিবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুর এর প্রাঙ্গনে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির সভাপতি লায়ন প্রফেসর ডাঃ মোঃ আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের আইপিপি লায়ন একেএম বানিউল আদম বাবু (এমজেএফ), লায়ন মোঃ এনামুল হক সোহেল (রিজিয়ন চেয়ারপার্সন পারমানেন্ট প্রজেক্ট লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ২, বাংলাদেশ) , লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন নাসরীন হক ববি, ক্লাব ট্রেজারার লায়ন এ্যাড. মোঃ আহসানুল হাবিব মিলন, ক্লাব পরিচালক লায়ন শরিফুল ইসলাম বাবু, এল.সি.আই.এফ কো- চেয়ারম্যান লায়ন উম্মে হাবিবা মাহফুজা আক্তারী স্মৃতি। অনুষ্ঠানে অহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মারুফ আর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম।

Read More »

রংপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই প্রতিপাদ্যকে সামনের রেখে রংপুরে পহেলা বৈশাখ (বাংলা নতুন বছর ১৪৩১ বঙ্গাব্দ) উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টায় রংপুর জিলা স্কুল মাঠ থেকে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও রংপুর জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে রংপুর জিলা স্কুল প্রাঙ্গনে বৈশাখী বটতলা মঞ্চে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। অনুষ্ঠনে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সব পেশার মানুষ অংশ নেন।

Read More »

রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ৫০ বছর পুুর্ণ উপলক্ষে(১৩ ও ১৪) এপ্রিল ২ দিন ব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে র‌্যালি, আলোচনা, সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠিত হয়। (১৩ এপ্রিল) শনিবার রংপুর নগরীর লালবাগ কলেজ রোডস্থ কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক ডাকসুর সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম । অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উদযাপন পর্ষদ ২০২৪ এর আহবায়ক ও কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ মিঞার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর কারমাইকেল কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর মোঃ রোজাইন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর জেলা ইউনিটের সেক্রেটারী মোঃ রওসানুল কাওসার সংগ্রাম, রংপুর জেলা যুবলীগের সহ সভাপতি মোঃ মামুন উর রশিদ মামুন, বাবুখাঁ নজরুল সংঘ পাঠাগারের সেক্রেটারী মোঃ রশিদুস সুলতান বাবলু, কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ মোজাফ্ফর হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ । এ সময় কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত এবং কমিটির ১ জন সদস্যকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয় । গতকাল (১৫ এপ্রিল) সোমবার বেলা ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ইউনিয়ন কার্যালয়ে প্রথম সভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এম.এ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কার্যকরী সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি মোঃ শামিম, মোঃ মানু মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু, মোঃ রোনাচুজ্জামান মিন্টু, কোষাধক্ষ মোঃ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদুর রহমান মজনু, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শিরু, দপ্তর সম্পাদক মোঃ নয়ন মিয়া, প্রচার ও শ্রমিক কল্যান সম্পাদক মোঃ শামিম মিয়া, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মোঃ পারভেজ হোসেন পলাশ, সড়ক সম্পাদক মোঃ মোতালেব হোসেন, মোঃ ছাদেক আলী, মোঃ কবির হোসেন ইদু, কার্যকরি সদস্য মোঃ শাহান শাহ, মোঃ আরমান হোসেন, মোঃ রোস্তম আলী, মোঃ মনজিল হোসেন, মোঃ মেহের উদ্দিন মেরু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সভায় গত ১০ এপ্রিল রাতে মেডিকেল মোড়ে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজাকে প্রকাশ্যে গালি-গালাজ ও প্রান নাশের হুমকি প্রদান করার অভিযোগে গঠনতন্ত্রের ২২ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান স্বার্থ বিরোধী কার্যকলাপ করার অপরাধে সভায় কার্য-নির্বাহী কমিটির সকলের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মোঃ পারভেজ হোসেন পলাশকে কমিটি থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো। এ ঘটনায় গত ১০ এপ্রিল সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজা বাদী হয়ে প্রানের নিরাপত্তা চেয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রী করেন। যাহার জিডি নং ৮৭৯, তাং ১০/০৪/২০২৪ইং।

Read More »