সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত

রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ৫০ বছর পুুর্ণ উপলক্ষে(১৩ ও ১৪) এপ্রিল ২ দিন ব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে র‌্যালি, আলোচনা, সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠিত হয়।

(১৩ এপ্রিল) শনিবার রংপুর নগরীর লালবাগ কলেজ রোডস্থ কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক ডাকসুর সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম ।

অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উদযাপন পর্ষদ ২০২৪ এর আহবায়ক ও কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ মিঞার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর কারমাইকেল কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর
মোঃ রোজাইন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর জেলা ইউনিটের সেক্রেটারী মোঃ রওসানুল কাওসার সংগ্রাম, রংপুর জেলা যুবলীগের সহ সভাপতি মোঃ মামুন উর রশিদ মামুন, বাবুখাঁ নজরুল সংঘ পাঠাগারের সেক্রেটারী মোঃ রশিদুস সুলতান বাবলু, কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ মোজাফ্ফর হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ ।

এ সময় কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM