সর্বশেষ
সর্বশেষ

Day: May 17, 2024

রংপুরে সিএনজি ও মাহিন্দ্রা গাড়ির রেজিস্ট্রেশন প্রাপ্তির দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিভিন্ন সড়কে চলাচলকারী থ্রিহুইলার সিএনজি মাহিন্দ্রা গাড়ির রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) বেলা ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন সমাবেশের আয়োজন করে জেলা সিএনজি-মাহিন্দ্রা মালিক ও শ্রমিক সংগঠন। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন রুটে চলাচলকারী সিএনজি মাহিন্দ্রার মালিক শ্রমিকরা অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন বলেন, ‘রংপুরের বিপুল সংখ্যক শ্রমিক ও বেকারদের জন্য কোন কর্মসংস্থান নেই। যার ফলে জীবিকার তাগিদে অনেক মানুষ ধার দেনা- ঋণ করে সিএনজি মাহিন্দ্রা কিনে জীবিকা নির্বাহ করে। মহানগর পুলিশ বা রংপুর সিটি কর্পোরেশন এসব বাহনের বৈধ উপায়ে রেজিস্টেশন দেওয়ার প্রক্রিয়া এখনো চালু করেনি। এতে রেজিস্ট্রেশন না পেয়ে সড়কে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে এসব সিএনজি-মাহিন্দ্রার চালক ও শ্রমিকরা। রংপুরে প্রায় ৫ শতাধিক এসব বাহনের দ্রুত রেজিস্ট্রেশন দিয়ে বৈধ উপায়ে চলাচলের ব্যবস্থা করতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবিও জানান তিনি।’ সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, রংপুর জেলার বিভিন্ন দুর্গম সড়কে প্রায় পাঁচ শতাধিক সিএনজি মাহিন্দ্রা চলাচলের ফলে যোগাযোগ ব্যবস্থায় অনন্য ভূমিকা রেখে চলেছে এই বাহনগুলো। রংপুর নগরীতে আট হাজার রেজিস্ট্রেশনের বিপরীতে ৪০ হাজারের অধিক অটো রিক্সা চলাচল করে দুর্ভোগ সৃষ্টি করে চলেছে। অথচ বৈধ উপায়ে পরিবেশবান্ধব সিএনজি মাহিন্দ্রা কিনে রেজিস্ট্রেশান না পেয়ে সড়কে নানা হয়রানির শিকার হচ্ছে শ্রমিকরা। গত সপ্তাহে রংপুরে রেজিস্ট্রেশন বিহীন সব সিএনজি মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়। যার ফলে এর সাথে জড়িত প্রায় ৫ হাজার পরিবার কর্মহীন হয়ে পরে। তাই অবিলম্বে এসব পরিবহনের বৈধ উপায়ে রেজিস্ট্রেশন ও সড়কে হয়রানিমুক্ত চলাচলের দাবি করেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন সমাবেশে অংশ নেয়া শ্রমিক সংগঠনের নেতারা। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাহিগন্জ শাখার সভাপতি বিটুল ইসলাম,দর্শনা শাখার সভাপতি মমিনুল ইসলাম, বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শহীদুল ইসলামসহ রংপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও মহানগরের সব কয়টি ওয়ার্ড থেকে আগত সিএনজি ও মাহিন্দার চালক ও শ্রমিকরা ব্যানার ফেস্টুন হাতে উপস্থিত থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন।

Read More »

রংপুরে বিশ্ব রক্তচাপ দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘজীবী হউন” এই শ্লোগানকে সামনে রেখে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (১৭ মে) বিকেলে নগরীর ধাপে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার হলরুমে বিশ্ব রক্তচাপ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশীদ আলম । অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের সাধারণ সম্পাদক ও রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ সরওয়ার জাহান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের উপদেষ্টা ও রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের কর্মকর্তা কর্মচারী ও উচ্চ রক্তচাপ বহনকারী রোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আলোচনা সভায় উচ্চ রক্তচাপের উপর প্রশ্ন-উত্তর পর্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Read More »

রংপুর জেলা আ’লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধনমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ মে) শুক্রবার বিকালে নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাজেদ আলী বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য জাসেম বিন জুম্মন, ওয়াসিম বারী সিমু, জিন্নাত হোসেন লাভুলু, এরশাদুল হক রঞ্জু, এ্যাড. কল্লোল, রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, রংপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে শেখ হাসিনা অনূর্ধ্ব- ১৫ টি-২০ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুরে শেখ হাসিনা অনূর্ধ্ব- ১৫ টি-২০ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় রংপুর কালেক্টরেট ক্রিকট গার্ডেন মাঠে শেখ হাসিনা অনূর্ধ্ব- ১৫ টি-২০ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর । অনুষ্ঠনে রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাবিহা সুলতানার সভাপতিত্বে ও কোষাধক্ষ সাংবাদিক মেরিনা লাভলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, রংপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, নির্বাহী সদস্য এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, সানোয়ার হোসেন, রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিজলী বেগম, সদস্য নারগীস বেগম, আইরিন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন লালমনিরহাট জেলা মহিলা দল বনাম গাইবান্ধা জেলা মহিলা দল ।

Read More »