সর্বশেষ
সর্বশেষ

রংপুরে বিশ্ব রক্তচাপ দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

”আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘজীবী হউন” এই শ্লোগানকে সামনে রেখে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (১৭ মে) বিকেলে নগরীর ধাপে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার হলরুমে বিশ্ব রক্তচাপ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশীদ আলম ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের সাধারণ সম্পাদক ও রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ সরওয়ার জাহান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের উপদেষ্টা ও রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের কর্মকর্তা কর্মচারী ও উচ্চ রক্তচাপ বহনকারী রোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আলোচনা সভায় উচ্চ রক্তচাপের উপর প্রশ্ন-উত্তর পর্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM