জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুরে শেখ হাসিনা অনূর্ধ্ব- ১৫ টি-২০ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় রংপুর কালেক্টরেট ক্রিকট গার্ডেন মাঠে শেখ হাসিনা অনূর্ধ্ব- ১৫ টি-২০ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর ।
অনুষ্ঠনে রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাবিহা সুলতানার সভাপতিত্বে ও কোষাধক্ষ সাংবাদিক মেরিনা লাভলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, রংপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, নির্বাহী সদস্য এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, সানোয়ার হোসেন, রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিজলী বেগম, সদস্য নারগীস বেগম, আইরিন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন লালমনিরহাট জেলা মহিলা দল বনাম গাইবান্ধা জেলা মহিলা দল ।
















