সর্বশেষ
সর্বশেষ

Day: May 25, 2024

রংপুরে বিএনপির বিভাগীয় কমিটির প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে রংপুর বিভাগীয় কমিটির প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকালে রংপুর নগরীর ধাপ শিমুলবাগ কমিউনিটি সেন্টার হলরুমে বিএনপির বিভাগীয় কমিটির আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে প্রস্ততিমূলক সভায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল । তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান অপরিসীম। আরাফাত রহমান কোকো রাজনীতির বাইরে থেকে খেলাকে খেলা হিসেবে দেখে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন। আজকে যে ক্রিকেট আমরা দেখতে পাই সেই ক্রিকেটের ভিত্তি তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সাইফুল ইসলামের খোঁজ নিলেন জিএম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন অসুস্থ দৈনিক সময়ের আলোর রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক সাইফুল ইসলামের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ বিকেলে ফোন করে তার চিকিৎসা ও শারীরিক উন্নতির খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেছেন।গত ২১ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনকালে রংপুর মহানগরীর কাচারী বাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। কয়েক দফা অস্ত্রপচারের পর চিকিৎসাধীন আছেন সাংবাদিক সাইফুল ইসলাম।আগামীকাম বুধবার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা.মো. আশফাকুর রহমান (রোমেল) এর তত্বাবধানে তার আরেকটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

Read More »

রংপুরে চলতি বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: চলতি বছরের মধ্যে শুক্রবার রংপুরে তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি বছরে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।রংপুরে অসহ্য তাপমাত্রায় অতিষ্ঠ হয়ে পড়েছে ৃজনজীবন। এমন গরমে বাসার বাইরে শিশুদের অযথা না নেয়ার পরামর্শ দিয়েছেন শিশু চিকিৎসকবৃন্দ। বৈরি আবহাওয়ায় জ্বর-সর্দিসহ বিভিন্ন রোগ বালাই বেড়েছে। নগরী ঘুরে দেখা গেছে, শুক্রবার ছুটির দিন থাকায় নগরীতে এমনিতে লোকজনের সমাগম ছিল কম। রাস্তা-ঘাট ছিল এক প্রকার ফাঁকা। তারপরও যারা ঘর থেকে বাইরে বেড়িয়েছিলেন অনেকটাই অস্থির ছিল জনজীবন। রোদের তাপে সকলেই একটু ছায়ার জন্য পাগল। অনেকে জুমার নামাজের পরে মসজিদের মেঝেতেই শুয়ে পড়ছেন ক্লান্তি কাটানোর জন্য। শ্রমজীবী আবুল কাসেমসহ কয়েকজন বলেন, প্রকৃতি আজ রুদ্ররূপ। খুব গরম পড়ছে, চলাফেরা ও কাজকর্ম করা খুবই কঠিন হয়ে পড়েছে। ছায়ায় দাঁড়িয়েও শরীর থেকে ঘাম বের হচ্ছে। সড়কের পাশে অটোরিকশা চালক আব্দুল জলিল বলেন, নিচ থেকে আসছে সড়কের তাপ আর উপর থেকে আসছে সূর্যের তাপ। দুইয়ে মিলে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন গরম হলে সড়কে টেকাই মুশকিল। এদিকে, গরমের প্রভাবে বিক্রি বেশী হচ্ছে কোল্ড ড্রিংক্স, জুস ও স্যালাইনের। এছাড়াও তরমুজ, বাঙ্গি, তালের শাঁস ও ডাবের চাহিদাও বেড়েছে। রংপুরে চলতি বছরে গড় তাপমাত্রা ৩১ থেকে ৩৬ ডিগ্রির মধ্যেই উঠানামা করছিল। বৃষ্টিপাত বছরে স্বাভাবিক হলেও সাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আবহাওয়া রুদ্রমূর্তি ধারণ করেছে। দেখা দেয় তাপদাহের। এ বছরে সর্বোচ্চ তাপমাত্রা রংপুরে ৩৯ দশমিক ৫ রেকর্ড করা হয়েছে।রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, গরমের প্রভাব বেড়েছে। সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপে আবহাওয়ার তারতম্য হচ্ছে।

Read More »