সর্বশেষ
সর্বশেষ

Day: June 8, 2024

রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আয়কর আইনজীবিদের সংগঠন রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের ‘কার্যকরী পরিষদ (২০২৪-২০২৬) দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ জুন, বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশনের কাচারী বাজারে অবস্থিত কর ভবনের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ আমিনুল ইসলাম – কাজী মোঃ মুস্তাফিজুর রহমান প্যানেল জয় লাভ করেন। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ তোফাজ্জল হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এতে মোঃ আমিনুল ইসলাম সভাপতি ও কাজী মোঃ মুস্তাফিজুর রহমান (দুলাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৮৫ জন ভোটারের মধ্যে ৭৭ জন ভোট প্রদান করেন। নির্বাচনে মোঃ আমিনুল ইসলাম- কাজী মোঃ মুস্তাফিজুর রহমান প্যানেল হতে সভাপতি পদে মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে কাজী মোঃ মুস্তাফিজুর রহমান (দুলাল), কোষাধ্যক্ষ পদে মোঃ জাফর রিয়াজ এবং সহ- সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল ইসলাম সুজন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে মোঃ সাইফুল হক এবং কার্যকরী সদস্য পদে এ কে এম সফিকুল ইসলাম সান্টু, মোঃ রফিকুল ইসলাম বাবুল, মোঃ মশিয়ার রহমান, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতী, মোঃ আনোয়ারুল ইসলাম মন্ডল লিটন, মোঃ মাসউদুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।

Read More »

রংপুর ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে ভুমিসেবা সম্পর্কিাত আলোচনা সভা ও বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহর উদ্বোধন করা হয়। গতকাল শনিবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, উপ ভূমি সংস্কার কমিশনার মোঃ আবু জাফর রাশেদ, রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ আজমল হোসেন, এডিসি (রাজস্ব) রেজাউল ইসলাম, এসিলেন্ড আহমেদ শাদৎ, নির্বাহী ম্যাডিস্ট্রেট শাহানাজ বেগম, আরডিসি মাহামুদ হাসান মৃধা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

ডাকাতি করতে গিয়ে গৃহবধূকে হত্যা, চার মাস পর মূল আসামি গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে হত্যার পর ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার চার মাস পর শুক্রবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি জাকির হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ মাদরাসাপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।শনিবার (৮ জুন) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. তরিকুল ইসলাম।তিনি আরও জানান, গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামের মৃত মোহাম্মদ হোসেন সরকারের ছেলে আবু রায়হান মো. মিজানুর রহমানের বাড়িতে একটি হত্যাসহ ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ৬-৭ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে এলোপাথাড়ি মারপিট করে মিজানুরের স্ত্রী মোর্শেদা বেগম সুইটির (৩২) মাথায় আঘাতের পর তাকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় ডাকাতদল মিজানুরকে মারপিট ও মৃত্যুর ভয় দেখিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা, জমির দলিলসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় পরের দিন আবু রায়হান মো. মিজানুর রহমান বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ছয় দিনের মাথায় অভিযান চালিয়ে হত্যাসহ ডাকাতির ঘটনায় জড়িত দুই আসামি এবং পরবর্তীতে আরও পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। যার মধ্যে তিনজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।তরিকুল ইসলাম জানান, মামলার প্রধান অভিযুক্ত পেশাদার দুর্র্ধষ ডাকাত জাকির হোসেন ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলেন। ঘটনার চার মাস পর তদন্তকারী কর্মকর্তা নূর আলম সিদ্দিকের চেষ্টায় শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকিরের বিরুদ্ধে মিঠাপুকুর, বদরগঞ্জ ও নবাবগঞ্জ থানায় চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধের নয়টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

Read More »