সর্বশেষ
সর্বশেষ

Day: June 10, 2024

বাজেট ডিব্রিফিং সেশনের ৩য় ও ৪র্থ সেশন অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ জুন ২০২৪ খ্রি. জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) কর্তৃক আয়োজিত ‘বাজেট হেল্প ডেস্ক ২০২৪’ এর আওতায় ‘মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৩ ও ৪ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ এবং সূচনা বক্তব্য প্রদান করেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মূখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। পরবর্তীতে ‘রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগ’- বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম এবং ‘ জাতীয় বাজেটে যুব ও নারীদের দক্ষতা বৃদ্ধিতে বরাদ্দ ও বাস্তবায়ন’- বিষয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ আলোচনা করেন। এ সেশনে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসু। ।ল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি এবং৷ য়ুনানি অনুমিত হিসাব কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মার্গা পিটারাসও সেশনে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তি তৈরির কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মেধাবী ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবং তাঁদের পুষ্টি চাহিদা পূরণে বিদ্যালয়ে দুধ ও ডিম প্রদানের গৃহীত প্রকল্পের সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, তামাকজাত পণ্যকে নিরুৎসাহিত করার লক্ষ্যে উচ্চহারে কর বসানো প্রয়োজন। আগামী বছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি ও সিগারেটের উপর যে শুল্কের প্রস্তাব করা হয়েছে তা খুবই কম। এসময় প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যরা তৃণমূল পর্যায়ে ট্যাক্স প্রদানে সচেতনতা তৈরি, ব্যক্তি পর্যায়ে ট্যাক্স হার কমানো ও করপোরেট খাতের ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে সরকারের রাজস্ব আহরণে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বাজেট ডিব্রিফিং সেশনে আশ্রাফুন নেছা এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, কানন আরা এমপি, আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী এমপি, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক, এমপি, আরমা দত্ত এমপি, মোঃ নজরুল ইসলাম বীরপ্রতীক এমপিসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল, বামু এর সদস্যবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

র‌্যাবে নতুন এডিজি কর্নেল আব্দুল্লাহ আল মোমেন

আনিসুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশনস) হলেন কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। তিনি বর্তমান এডিজি মাহাবুব আলমের স্থলাভিষিক্ত হবেন। রবিবার র‌্যাবের একাধিক সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে। কর্নেল মোমেন বর্তমানে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে কর্মরত আছেন। আর মাহাবুব আলম ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে নিজ বাহিনীতে ফেরত যাচ্ছেন। এরপর তিনি গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী লি.-এ পরিচালক হিসেবে যোগদিবেন। বাহিনীতে মেধাবী, সৎ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে সুপরিচিত আব্দুল্লাহ আল মোমেন এর আগেও র‌্যাবে বিভিন্ন দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি র‌্যাব-১ এর অধিনায়ক ছিলেন। দীর্ঘদিন এ দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেন তিনি। গত বছরের জুনে তিনি লে. কর্নেল থেকে পদোন্নতি পেয়ে কর্নেল হন এবং নিজ বাহিনীতে ফিরে যান। র‌্যাব-১-এ দায়িত্ব পালনকালে মোমেনের বেশ কটি অভিযান আলোচিত হয়। রাজধানীর উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ কেনাবেচায় জড়িত গোলাম ফারুক নামের এক প্রতারককে গ্রেপ্তার করেন তিনি। ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগার সাদ মুআ-কে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় ফুয়াদ আমিন ইশতিয়াক ওরফে সানিসহ তার দুই সহযোগীকে আটকও তার নেতৃত্বে হয়। দেশের প্রথম ‘মাদক বিজ্ঞানী’ওনাইসী সাঈদ ওরফে রেয়ার সাঈদকে গুলশান থেকে আটক; মানব পাচার, করোনা সার্টিফিকেট নিয়ে বিদেশগামীদের সঙ্গে প্রতারণা, সিকিউরিটি কোম্পানি খুলে প্রতারণা, ট্রেনের টিকিট কালোবাজারি সহজের সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিমকে আটকসহ বিভিন্ন অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-১-এর এই সাবেক অধিনায়ক। এছাড়া অবৈধভাবে ভারতে কিডনি কেনাবেচা চক্রের মূলহোতা শহিদুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেন মোমেন। আব্দুল্লাহ আল মোমেন বিভিন্ন সময়ে র‌্যাবে আরও কয়েকটি পদে দায়িত্ব পালন করেন। র‌্যাব-১২ অধিনায়ক, র‌্যাব-২ কোম্পানি কমান্ডার এবং র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখায় উপপরিচালক হিসেবে কাজ করেন তিনি। র‌্যাবে ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম) অর্জন করেন। সেনাবাহিনীর এই কর্মকর্তা কিছুদিন বর্ডার গার্ড বাংলাদেশেও (বিজিবি) সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ৪৬ বিজিবির অধিনায়ক থাকাকালে তিনি একজন সহকর্মীর (সৈনিক) জীবন বাঁচাতে নিজেই চালকের আসনে বসে অ্যাম্বুলেন্স চালিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান। অধিনায়ক হিসেবে সহকর্মীর প্রতি এমন সহানুভূতিশীলতা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে এবং বেশ প্রশংসিত হন তিনি। জানা গেছে, আব্দুল্লাহ আল মোমেন ১৯৯৭ সালে ৩৬ বিএম লং কোর্সে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও গণতান্ত্রিক কঙ্গোতে কাজ করেন এই সেনা কর্মকর্তা।

Read More »

বাজেট ডিব্রিফিং সেশনের উদ্বোধন করলেন স্পীকার

সঙসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৯ জুন ২০২৪ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাজেট হেল্পডেস্ক সকল সংসদ সদস্যদের তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে থাকে। সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে বাজেট ডিব্রিফিং সেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, বাজেট ডিব্রিফিং সেশন এবং বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) হতে তথ্য ও উপাত্ত সংগ্রহ করে সংসদ সদস্যরা সক্রিয় আলোচনায় অংশ নিতে পারেন। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) কর্তৃক আয়োজিত ‘বাজেট হেল্প ডেস্ক ২০২৪’ এর আওতায় ‘মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-১ ও ২’ – অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। এসময় তিনি বাজেট ডিব্রিফিং সেশনের উদ্বোধন করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ এবং সূচনা বক্তব্য প্রদান করেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মূখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। পরবর্তীতে ‘বাংলাদেশে কৃষির যান্ত্রিকীকরণ এবং বাজেট বরাদ্দকরণ’- বিষয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ এমপি এবং ‘মধ্যমেয়াদী বাজেট কাঠামো এবং ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনা’- বিষয়ে অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার আলোচনা করেন। এ সেশনে বিশেষ অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এমপি, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মান্নান এমপি এবং অনুমিত হিসাব কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি কিশোয়ার আমিনও সেশনে উপস্থিত ছিলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বর্তমান সরকারের কৃষিবান্ধব পলিসির কারণে খাদ্য উদ্বৃত্তসহ সামগ্রিকভাবে কৃষিতে ক্রমাগতভাবে সাফল্য অব্যাহত রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি নির্ধারনী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে কৃষিতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব হয়েছে। স্পীকার বলেন, বাজেট ডিব্রিফিং সেশনে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের স্বনামধন্য রিসোর্স পারসনদের উপস্থাপনার উপরে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করতে পারেন। এসময় তিনি বাজেট ডিব্রিফিং সেশনের সফলতা কামনা করেন। বাজেট ডিব্রিফিং সেশনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি, আশ্রাফুন নেছা এমপি, মশিউর রহমান মোল্লা সজল এমপি, আহমেদ ফিরোজ কবীর এমপি, পংকজ নাথ এমপি, মাহফুজা সুলতানা এমপি, বীর বাহাদুর উশৈসিং এমপি, আব্দুল মোতালেব এমপি, মোঃ জাকির হোসেন সরকার এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, ফরিদুন্নাহার লাঈলী এমপি, কোহেলী কুদ্দুস এমপি, দ্রৌপদী দেবী আগরওয়ালা এমপি, , আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী এমপি, সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক এমপি, আনোয়ারুল আশরাফ খান এমপি, মোঃ নজরুল ইসলাম বীরপ্রতীক এমপিসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল, বামু এর সদস্যবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »