সর্বশেষ
সর্বশেষ

Day: June 22, 2024

হাড়িভাঙ্গা আম ও সবজি সংরক্ষণের জন্য দেশের প্রথম হিমাগার হবে মিঠাপুকুরে –রংপুরে কৃষি মন্ত্রী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ বলেছেন, হাড়িভাঙ্গা আম ও সবজি সংরক্ষণের জন্য দেশের প্রথম বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে মিঠাপুকুরে। সেই সাথে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাড়িভাঙ্গা আমের চাষ ও বাজারজাতকরণে মার্কেট লিংকেজ এবং আম চাষীদের প্রণোদনার আওতায় আনা হবে। শুক্রবার বিকেলে রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে জিআই পণ্য হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, হাড়িভাঙ্গা জিআই পণ্য হয়েছে তা বেশি বেশি করে প্রচার করতে হবে। আম চাষীদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। এর আগে কৃষিমন্ত্রী সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের আধুনিক কৃষি প্রযুক্তি, ফল-ফসলের ১২টি স্টল পরির্দশন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান ও জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসারসহ সকল কর্মকর্তা বৃন্দ।

Read More »

রংপুরের মহিপুরে শেখ হাসিনা সেতুতে ফাটল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তিস্তা নদীর ওপর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শেখ হাসিনা সেতু নির্মাণ করা হয়। সেই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে একাধিক স্থানে কার্পেটিংয়ে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া সংস্কার হওয়ার এক মাসের মাথায় উঠে যাচ্ছে কার্পেটিং। এতে ঈদে ঢাকা ফেরা যাত্রীসহ চরম ভোগান্তিতে পড়েছেন রংপুর ও লালমনিরহাটের সাধারণ মানুষ। তবে সেতুটির রক্ষণাবেক্ষণে দায়িত্বরত কর্মকর্তারা এটিকে সরাসরি ফাটল না বলে হেয়ার লাইন ক্র্যাক বলেছেন।শুক্রবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরেজমিনে দেখা গেছে, ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’ উত্তর পার্শ্বে প্রায় ৭ ফিট কার্পেটিংয়ে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি স্থানে স্প্যানের ঢালাইয়ের কিছু অংশ উঠে গেছে।জানা গেছে, তিস্তা নদীর ওপর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শেখ হাসিনা সেতুর উদ্বোধন হয়েছে ৭ বছর আগে। উদ্বোধনের পর থেকে সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল সাড়ে তিন বছর। দেড় বছর আগে বাস-ট্রাক চলাচল শুরু হলেও সংযোগ সড়ক দুর্বল হয়ে পড়ায় এখন আবার তা বন্ধ হয়ে গেছে। নতুন করে সড়ক সংস্কার ও নির্মাণ না হওয়া পর্যন্ত আগামী বছরের জানুয়ারি পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। পরে ট্রাক শ্রমিকরা চাপ দিলে সেতুর উত্তর প্রান্তে প্রতিবন্ধক খুঁটি বসানো হয়। পরে গত মাসখানেক আগে রংপুর থেকে কাকিনা পর্যন্ত পুরো রাস্তা সংস্কার করে ঠিকাদার। কিন্তু সংস্কারের এক মাসেই পিচ ঢালাই উঠে যাচ্ছে। এছাড়া সেতুর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।এতে করে লালমনিরহাটের পাঁচ উপজেলাসহ বুড়িমারী স্থলবন্দরের শত শত ট্রাক ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এছাড়া সড়কটি দিয়ে লালমনিরহাট থেকে রংপুর শহরে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে আসা-যাওয়া করে ৩০ হাজারের বেশি মানুষ। এই সড়ক দিয়ে রংপুর শহরে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন আসা-যাওয়া করে ৩৫ হাজারের বেশি মানুষ। প্রতিদিন ছোট-বড় সাড়ে তিন হাজারের বেশি মালবাহী ট্রাকসহ বিভিন্ন যান চলাচল করে।

Read More »

রংপুরে জেলা আ’লীগের আয়োজনে বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে ও রংপুর জেলা কৃষক লীগের সহযোগিতায় বৃক্ষে চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার (২২ জুন) বিকেলে নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলিয় কর্মি ও সাধারণ মানুষের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল ও যুগ্ম আহ্বায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন, জিন্নাত হোসেন লাভলু, ওয়াশিমুল বারী শিমু, এ্যাড. আতিক ঊল আলম কল্লোল, আবু তালহা বিপ্লব, ফখরুল হাসান লিউ, মাহমুদ হাসান, সজিবুর রহমান প্রামানিক, এরশাদুল হক রঞ্জু, মোতাহার হোসেন ডালি, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সিদ্দিকী রনি, বাংাদেশ কৃষকলী জাতীয় কমিটির সদস্য মোঃ সামসুল ইসলাম লিচু, রংপুর জেলা কৃষক লীগের আহ্বায়ক প্রাণ কৃষ্ণ গোস্বামী, সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু , কৃষক লীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জাদু, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

কোরবানির মাংস পেয়ে উচ্ছ্বাসিত শিশুরা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ঈদের আনন্দকে অসহায় দুস্থ শিশুদের মাঝে ভাগাভাগি করতে প্রায় ২০৫০ টি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতারণ করেছে দাতা সংস্থা ফ্রেন্ডস অব হিউম্যানিটি (এফওএইচ)। মাংস হাতে পেয়ে হাসি ফুটেছে এই সকল সুবিধা বঞ্চিত শিশুদের মুখে। গত (১৮ জুন) ২ দিন ব্যাপী এফওএইচ এর প্রদানকৃত কোরবানির মাংস বিতরণ করা হয় রংপুর ও সৈয়দপুর উপজেলার হিড পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক,ও কর্মচারীদের মাঝে। এই কর্মসূচিতে ৩৫টি গরু ও ৩৫ টি ছাগল সুষ্ঠভাবে বিতরণ করা হয়। এছাড়াও ঢাকায় ৩ টি গরু কোরবানি দেয়া হয়৷ উপকারভোগীরা কোরবানির মাংস পেয়ে উচ্ছ্বসিত। তারা দাতা সংস্থা এফওএইচ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এসময় রংপুরে উপস্থিত ছিলেন এফওএইচ এর স্থানীয় প্রতিনিধি আব্দুল লতিফ, হিডের পক্ষ থেকে এম এ বারী,সাংবাদিক মিরু সরকারসহ হিডের অন্যান্য প্রতিনিধিবৃন্দ। এছাড়াও সৈয়দপুরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এফওএইচ এর কান্ট্রি ডিরেক্টর সৈয়দ ওসামা জালাল, সাংবাদিক মিজানুর রহমান মিলন, আরমান আলী, নজরুল ইসলাম, অবাইদুর রহমান, শামীম আজাদ প্রমূখ।

Read More »

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৬ জুলাই মহাসমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: এবারের ভারত-চীন সফরেই প্রধানমন্ত্রীকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম করার দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। যদি তাতে জট থাকে তাহলে নিজস্ব অর্থায়নেই এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরের ২ কোটি মানুষের জীবন জীবিকা বাঁচানোর দাবি তাদের। দাবি আদায়ে আগামী ৬ জুলাই তিস্তা কাউনিয়া পয়েন্টে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে পরিষদ নেতারা। শুক্রবার বেলা ১২ টায় রংপুর সিটি করপোরেশনের হল রুমে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিস্তা বাচাও নদী বাচাও সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, তিস্তা বাচাও নদী বাচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, সাধারণ সম্পাদক শফিয়ার রহমানসহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান বলেন, ‘ তিস্তা মহাপরিকল্পনায় মাত্র ১০/১২ হাজার কোটি টাকা লাগবে। দেশের অন্যান্য অঞ্চলে লাখ লাখ কোটি টাকার মেগাপ্রকল্প হচ্ছে। কিন্তু উত্তরাঞ্চলে নেই। চীন-ভারত সহযোগিতা না করলেও নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে উত্তরের লাইফ লাইন তিস্তা অববাহিকার ২ কোটি মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। প্রধানমন্ত্রীর ভারত-চীন সফরেই আমরা এর সুরাহা চাই। নইলে নিজস্ব অর্থায়নে করতে হবে। তা না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলবে তিস্তা পাড়ের মানুষ।’ তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, ‘আমরা আশাবাদি প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব জট খুলবে। তবে ধরে নিতে হবে শত প্রতিকূলতার পাহাড় ডিঙ্গিয়েই সৃষ্ট হবে উত্তরজনপদের মানুষের স্বপ্ন যাত্রা। শত বছরের উন্নয়ন বঞ্চণার শিকার একটি জনপদকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করাই যথেষ্ঠ বলে আমরা মনে করি। সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, আমরা আর আশাহত হতে চাই না। আমরা আশা করেছিলাম চলতি বাজেটে তিস্তা মহাপরিকল্পনার বরাদ্দ থাকবে। কিন্তু করা হয় নি। এতে আমরা হতাশ। কিন্তু প্রধানমন্ত্রীর সংসদে দেয়া ভাষনে আমরা উজ্জীবিত। আমরা মনে করি তার ভারত ও চীন সফরের মধ্য দিয়েই এই মহাপরিকল্পনা বাস্তবায়নের সকল জট খুলবে এবং দ্রুত কাজ শুরু হবে। যদি এটা না হয় তাহলে ধারাবাহিক আন্দোলনে যাওয়া ছাড়া আমাদের কোন উপায় থাকবে না। ‘ সংবাদ সম্মেলনে পরিষদের প্রধান উপদেষ্টা ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘ আমরা আশা করি ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারত এবং চীন যাচ্ছেন। আমাদের রংপুরের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে অবশ্যই উনি ওনার ভূমিকা রাখবেন। মেয়র মোস্তফা বলেন, ‘ আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো। রংপুরের ২ কোটি মানুষের প্রাণের যে দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটা কে করবে সেটা আমাদের দেখার বিষয় নয়। চীন নাকি ভারত সহযোগিতা করবে, কি করবে না, এটা আমাদের দেখার বিষয় নয়। এটা মাত্র ১০/১২ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট। এটা বড় প্রজেক্ট না। আপনারা যমুনা সেতুর ওপরে দ্বিতীয় রেলসেতু করতেছেন,সেটাও ২৬ হাজার কোটি টাকা ব্যায়ে। আর এটা কয় টাকার প্রজেক্ট। কেন এটা বাস্তবায়ন হচ্ছে না। সেটা আমাদের বোধগম্য নয়।’ মেয়র মোস্তফা আরও বলেন, ‘ আমরা চাই চীন যদি ফান্ডিং করে ওয়েল, যদি ভারত ফান্ডিং করে ওয়েল। তা না হলে আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের এই প্রকল্প বাস্তবায়ন চাই। এটাই আমাদের মূল টার্গেট। এরপর ধারাবাহিকভাবে এই চলমান আন্দোলন চলতে থাকবে। যতদিন পর্যন্ত এটা বাস্তবায়ন হয় নাই। ততদিন পর্যন্ত আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যে সংগ্রাম কমিটি আছে তাদের প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। পরে বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৬ জুলাই তিস্তার কাউনিয়া পয়েন্টে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান।

Read More »

রংপুরে ৩৩ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সালাম গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৩৩ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সালাম গ্রেফতার করেছেন মিঠাপুকুর থানা পুলিশ। রংপুর মিঠাপুকুর থানা, রংপুর বিরামপুর থানা পুলিশের সহায়তায় শুক্রবার রাতে মিঠাপুকুর থানার মামলা নম্বর ০৩ -০৪/০৭/১৯৮৬ সালের ৩০২/৩৪ এর দীর্ঘ ৩৩ বছরের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুস ছালাম, পিতা- বশির উদ্দিন, আকবারপুর থানা মিঠাপুকুর, জেলা রংপুরকে দিনাজপুর জেলার বিরামপুর থানার নটকুমারী গ্রাম হতে গ্রেফতার করেছে পুলিশ । এ বিষয়টি নিশ্চিত করেছে রংপুর মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

Read More »

শ্যামপুর চিনিকল চালুর দাবিতে কৃষি মন্ত্রীকে স্মারক লিপি দিল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দীর্ঘদিন থেকে মাড়াই স্থগিতকৃত শ্যামপুর সুগার মিলসকে পুনরায় চালুর অনুরোধে কৃষি মন্ত্রী ড. মো: আব্দুস শহীদকে স্মারক লিপি দিয়েছেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ।শুক্রবার ( ২১ জুন) বিকেলে রংপুরের পদাগঞ্জে হাঁড়ি ভাঙ্গা আম মেলা উদ্বোধন অনুষ্ঠানে কৃষি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বন্ধ চিনিকল চালু সহ ২০২৪-২৫ রোপণ মৌসুমে আখ রোপণের অনুমতির দাবিতে এ স্মারকলিপি দেন এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা,সাধারণ সম্পাদক আবু সুফিয়ান,সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান সরকার ডাবলু, আখচাষি সমিতির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর,জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান রাফি প্রমুখ। এর আগে জাতীয় সংসদে মিঠাপুকুর আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার রংপুর জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর বিষয়ে শিল্প মন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন।

Read More »