জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
দীর্ঘদিন থেকে মাড়াই স্থগিতকৃত শ্যামপুর সুগার মিলসকে পুনরায় চালুর অনুরোধে কৃষি মন্ত্রী ড. মো: আব্দুস শহীদকে স্মারক লিপি দিয়েছেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ।শুক্রবার ( ২১ জুন) বিকেলে রংপুরের পদাগঞ্জে হাঁড়ি ভাঙ্গা আম মেলা উদ্বোধন অনুষ্ঠানে কৃষি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বন্ধ চিনিকল চালু সহ ২০২৪-২৫ রোপণ মৌসুমে আখ রোপণের অনুমতির দাবিতে এ স্মারকলিপি দেন এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা,সাধারণ সম্পাদক আবু সুফিয়ান,সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান সরকার ডাবলু, আখচাষি সমিতির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর,জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান রাফি প্রমুখ। এর আগে জাতীয় সংসদে মিঠাপুকুর আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার রংপুর জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর বিষয়ে শিল্প মন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন।














