সর্বশেষ
সর্বশেষ

Day: August 10, 2024

জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করছে বিএনপি..শামসুজ্জামান সামু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন রংপুরের মানুষের জানমালের নিরাপত্তায় দিনরাত কাজ করে যাচ্ছে। তারা মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে কাজ করছে। শুক্রবার (৯ আগষ্ট) সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় সংলগ্ন বিএনপি মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সব কথা বলেন মহানগর বিএনপি’র আহবায়ক শামসুজ্জামান সামু। এ সময় তিনি বলেন, আপনারা জানেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ই আগষ্ট খুনি হাসিনা সরকারের শোচনীয় পতন হয়েছে। খুনি হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। এই আন্দোলনে শহীদ সকল বীর ছাত্র-জনতা, শিশু, সাংবাদিক প্রাণ হারিয়েছে তাদের মাগাফেরাত কামনা করছি। অসুস্থ্য সকলের সুস্থ্যতা কামনা করছি। এরই মধ্যে দেখা যাচ্ছে কিছু দুবৃত্ত সুযোগ বুঝে দেশের সরকারী-বেসরকারী অফিস, আদালত, মন্দির, দোকান-পাটে ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটতরাজ করছে। আমরা নিজেরা এ ব্যপারে সজাগ আছি এবং আমাদের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদের দিক নির্দেশনা দিয়েছি যাতে কোথাও কেউ অরাজগতা সৃষ্টি করতে না পারে। এ ব্যপারে আমরা সজাগ রয়েছি। পাশাপাশি সকলকে সজাগ হওয়ার আহবান করছি। যেন এই অরাজগতা কারী যেই হোকনা কেনো তাদের অরাজগতা বন্ধ করে তাদের আটকিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। এ ব্যপারে সকলের সহযোগীতা কামনা করছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এই লুটেরা,নৈরাজ্য সুষ্টিকারীদের বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তুলি। অন্তবর্তী কালীন সরকারের প্রধান নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসসহ সরকারের উপদেষ্টা গণের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন।এ সময় সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ বিএনপি’র নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

Read More »

রংপুরে বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের সাংবাদিক সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর সূমি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রংপুর বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক শামসুজ্জামান সামু। এ সময় বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের সদস্য সচিব দিলীপ চন্দ্র ঘোষসহ সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, শুরুতে বাংলাদেশের ছাত্রসমাজ, তাদের অভিভাবকসহ বাংলাদেশের জনগণ যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান সৃষ্টি করেছেন যার মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে তার জন্য জনগণকে বিশেষ করে ছাত্রসমাজকে অভিনন্দন জানাই। যারা বীর শহীদ হয়েছেন, তারা জাতির আগামীর পথপ্রদর্শক তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের প্রতি মর্যাদা ও সম্মান প্রদর্শন করছি। মানুষের জানমাল রক্ষায় সবাইকে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। এরই ধারাবাহিকতায় আমরা রংপুর মহানগরের বিভিন্ন সনাতন সম্প্রদায়ের এলাকা পরিদর্শন করে তাদের সঙ্গে মতবিনিময় করেছি এবং পাশে থেকে মনোবল বাড়ানোর আশ্বাস যুগিয়েছি এবং আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জনা সংগঠনের নেতৃবৃন্দের নাম ও মোবাইল নাম্বারসহ কার্ড বিতরণ করা হয়েছে, আমরা মনে করছি তারপরেও এটা যথেষ্ট নয়। জানমালের নিরাপত্তা ও শান্তি সম্প্রীতি রক্ষায় ও গণঅভ্যুত্থানকে কলুষিত হওয়ার হাত থেকে রক্ষা করতে নিজ নিজ অঞ্চলের সকল শ্রেণী পেশার নাগরিক ছাড়াও সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বতীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি আহ্বান জানাই অতি দ্রুত জনগণের চাওয়া আগামীর ভবিষ্যৎ তরুণ প্রজন্ম, ছাত্র জনতার আকাঙ্খার প্রতিফলনের মধ্য দিয়ে খুব দ্রুত দেশের আইন-শৃঙ্খলা ফিরিয়ে এনে স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠ ও অবাধ নির্বাচনের পথ পরিষ্কার-পূর্বক একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন।

Read More »

রংপুরে সাংবাদিক জালালের শাশুড়ী মালতী খান আর নেই

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে সাংবাদিক জালালের শাশুড়ী ও মুন্সিপাড়া নিবাসী মৃত আলম খানের স্ত্রী মালতী খান (৭০) আর নেই । গতকাল (৭ আগস্ট) বুধবার সকাল ৫টায় মুন্সিপাড়াস্থ নিজ বাস ভবনে বাধ্যক্ষজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি….রাজিউন), মৃত্যকালে তিনি ২ মেয়ে সহ অসংখ গুনগ্রাহী রেখে যান। বুধবার বাদ যোহর রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ আনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পুন্ন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক কাজী জুননুন, সাবেক কাউন্সিলর মুনতাছির শামীম লাইকো, মরহুমের জামাতা শামীম খান মিসকিন, জামাতা মোঃ জালাল উদ্দিন সহ এলাকার সকল মুসল্লিগণ ।

Read More »