সর্বশেষ
সর্বশেষ

Day: September 18, 2024

অধ্যাপক আলী রীয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খৃ : অধ্যাপক আলী রীয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।  মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক সংস্কার অধিশাখার যুগ্মসচিব মোসা. সুরাইয়া বেগম স্বাক্ষরিত আজ এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১১ সেপ্টেম্বর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম ঘোষণা করেছিলেন।     আজ সংবিধান সংস্কার কমিশন প্রধানের নাম পরিবর্তন করে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘গত ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ৬টি কমিশন গঠন এবং কমিশন প্রধানগণের নাম ঘোষণা করেন। সে পরিপ্রেক্ষিতে সরকার ৬ টি কমিশন গঠন করেছিল এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক এর নাম উল্লেখ করা হয়েছিল।’ এতে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক-এর পরিবর্তে অধ্যাপক আলী রীয়াজ-এর নাম অন্তর্ভুক্ত করে কমিশন গঠনের জন্য অনুশাসন প্রদান করেছেন। এমতাবস্থায়, অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন, কার্যপরিধি নির্ধারণ এবং কমিশনকে সাচিবিক সহায়তা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ রাষ্ট্রবিজ্ঞানী  আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক,আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।

Read More »

তত্ত্বাবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের উন্নত চিকিৎসা চলছে

ডা. রাকিব / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে ফাহিম হাসান-কে ০২জন (বাবা ও মা) এ্যাটেনডেন্টসহ সরকারি খরচে থাইল্যান্ডের Vejthani Hospital, ব্যাংককে পাঠানো হয়েছে। তাদের আহার, বাসস্থান, অভ্যন্তরীণ যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্যবিরোধী কল্যাণ তহবিল হতে এককালীন ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা প্রদান করা হয়েছে। এছাড়া বাংলাদেশ বিমান এয়ার লাইনসের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী তাদের ০২ জনের বিমান ভাড়া মওকুফের পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে রিটার্ন টিকেটসহ ০৭(সাত)টি বিমান টিকেট প্রদান করে সহায়তা করেছেন। এছাড়া জনাব মো: আব্দুর রশিদ, বয়স-২৯, পিতা মোঃ নজরুল ইসলাম, স্থায়ী ঠিকানা-ভজনপুর, পঞ্চগড়, বর্তমান ঠিকানা-গ্রাম: ১নং চেহেল গাজি ইউনিয়নের গ্রাম: কাটাপাড়া, উপজেলা-সদর, জেলা- দিনাজপুর, পেশা-দিনমজুর-কে চিকিৎসা সহায়তা বাবদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কল্যাণ তহবিল” এর হিসাব নম্বর-৪৪২৬৩০২০০৩৭৯৬, সোনালী ব্যাংক, রমনা কর্পোরেট শাখা হতে প্রদান করা হয়েছে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও ০২ জন ছাত্র মোঃ আবু বকর ছিদ্দিক ও খোকন চন্দ্র বর্মন-কে উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে প্রেরণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। দেশে চিকিৎসা সম্ভব নয় এমন আহতদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালসমূহকে বলা হয়েছে। এ ধরনের আহতদের সনাক্ত করা গেলে প্রয়োজন সাপেক্ষ্যে তাদেরকেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হবে। যে সকল ব্যক্তি চোখে আঘাত প্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের অধিকতর উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সেবা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ হয়েছে। তারা শীঘ্রই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি টিম নিয়ে বাংলাদেশে আসবে।

Read More »

অন্তর্বর্তী সরকারের প্রথমএ কনেকে ১,২২২.১৪ কোটি টাকার ৪টি প্রকল্প অনুমোদন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ. : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মোট চারটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলোর মোট আনুমানিক ব্যয় ১,২২২.১৪ কোটি টাকা। জুলাই-আগস্টে শিক্ষার্থী-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি অর্থবছরে (অর্থবছর-২৫) একনেকের দ্বিতীয় সভায় ও অন্তর্বর্তী সরকারের ১ম সভায় এই অনুমোদন দেওয়া হয়।  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন।  রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সার্বিক ব্যয় ১,২২২.১৪ কোটি টাকার মধ্যে ৯৬৩.৮২ কোটি টাকা আসবে বাংলাদেশ সরকারের কাছ থেকে, প্রকল্প সহায়তা হিসাবে আসবে ১০০.১৬ কোটি টাকা এবং বাকি ১৫৮.১৬ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা হবে। দু’টি নতুন অনুমোদিত প্রকল্প হল- ৫৮৮.৪০ কোটি টাকা ব্যয়ে ‘দুটি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (সুন্দলপুর-৪ ও শ্রীকাইল-৫) এবং দুটি অনুসন্ধানী কূপ (সুন্দলপুর দক্ষিণ-১ ও জামালুর-১)’ এবং ৪০০ কোটি টাকা ব্যয়ে ‘পার্বত্য চট্টগ্রাম পাহাড়ে টেকসই সামাজিক পরিষেবা প্রদান প্রকল্প (২য় পর্যায়)’ । এছাড়া আরও দুটি সংশোধিত প্রকল্প হল- ৭০.৬৩ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে ‘বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন, প্রথম সংশোধিত’ এবং ১৬৩.১১ কোটি টাকার অতিরিক্ত ব্যয়ে ‘তথ্য আপা: আইসিটি টুওয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, (দ্বিতীয় পর্যায় ও দ্বিতীয় সংশোধিত)’। এ প্রকল্পের সময়সীমা এক বছরে কমিয়ে আনা হয়েছে।  উপদেষ্টা বলেন, এছাড়া তথ্য আপা প্রকল্পের শিরোনাম পরিবর্তন করা হবে।  বৈঠকে সংশ্লিষ্ট উপদেষ্টা ও সচিবরা উপস্থিত ছিলেন।  এর আগে গত ২ জুলাই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পনা কমিশনে সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়।

Read More »