সর্বশেষ
সর্বশেষ

Day: September 25, 2024

৭১ দিন পর খুললো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী ৭১ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) খুলেছে। শিক্ষার্থীদের ক্লাসও শুরু হয়েছে। আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিকে বেরোবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বিশ্ববিদ্যালয় খোলার পরপরই ছেলেদের ২টি, মেয়েদের ১টিসহ ৩টি হল পরিদর্শন করেছেন। তিনি আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তাদের সমস্যাগুলো শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেছেন। উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলে কোনও গণরুম থাকবে না। সেই সঙ্গে বৈধ সিটধারী ছাড়া বহিরাগত কেউই হলে অবস্থান করতে পারবে না। এ সময় তিনি বহিরাগতদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেন। উপাচার্য হলগুলোতে খাবারের মান ভালো করার উদ্যোগ গ্রহণ, শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের ভেতরেই ফটোকপি মেশিন, লন্ড্রি এবং চা-নাশতা খাওয়ার দোকান স্থাপনের নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, এর আগে গত ১৬ জুলাই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে বেরোবি কর্তৃপক্ষ। ওই দিন রাত ৯টায় তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন ১৭ জুলাই দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলত্যাগের নির্দেশ দেওয়া হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থী আবু সাঈদ নিহতের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত হয়ে উঠলে সে সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Read More »

আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডল আবারও রিমান্ডে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফল বিক্রেতা মেরাজুল ইসলাম মেরাজ হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মেট্রোপলিটন চিফ আদালত রংপুরের বিচারক আসাদুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গত ১৯ সেপ্টেম্বর তুষার কান্তি মণ্ডলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এদিকে আজ সকালে সাত দিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তার মধ্য তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিজন আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেরাজ হত্যা মামলায় তুষার কান্তি মণ্ডলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার সাভার থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডলকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চারটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রিমান্ডে নেওয়া তুষার কান্তি মণ্ডলের বিরুদ্ধে সমবায় ব্যাংকের অর্থ আত্মসাৎ ও সমবায় ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতিসহ বিপুল পরিমাণ অর্থ লুটপাটসহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে কাজ না করায় তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় কমিটি। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফল বিক্রেতা মেরাজুল ইসলাম মেরাজ নিহতের ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে। গত ২৫ আগস্ট নিহতের সহধর্মিণী নাজমিম ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এর আগে গত ১৮ আগস্ট মেরাজুল ইসলাম হত্যার ঘটনায় তার মা আম্বিয়া বেগম বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালী আমলি আদালতে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই সন্ধ্যায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল সিটি কর্পোরেশনের ফুটওভার ব্রিজের কাছে আসে। এসময় আসামিরা অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে মিছিলে বাধা দেয়। মিছিলটি এগিয়ে যেতে থাকলে রংপুর পুলিশ সুপার সতর্ক না করে পুলিশের এপিসিতে উঠে গুলি ও ইটপাটকেল ছোঁড়ার নির্দেশ দেন। এসময় আসামিরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি ও ইটপাটকেল মারতে শুরু করেন। একপর্যায়ে মেরাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। নিহত মেরাজুল ইসলাম মেরাজ (৩৫) নগরীর জুম্মাপাড়া এলাকার শামসুল হক-আম্বিয়া বেগম দম্পতির ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। মেরাজুল নগরীর সিটি বাজার এলাকায় ফল বিক্রি করতেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৯ জুলাই মেরাজুল ইসলামের বিবাহবার্ষিকী ছিল। সেদিন দুপুরে মুরগি, পোলাওয়ের চাল ও আলু নিয়ে বাড়ি যান। বিকেলে কলার দোকানের মহাজনকে টাকা দিতে মিরাজুল বাড়ি থেকে সিটি বাজারের দিকে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে দোকানের কাছাকাছি পৌঁছালে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে যান। এসময় গুলিবিদ্ধ হন মিরাজুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণের তার মৃত্যু হয়।

Read More »

স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে – স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলছেন, স্বাস্থ্য খাতে অনেক সমস্যা রয়েছে। সকলের সহযোগিতা পেলে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব । আমাদের সবাইকে স্বাস্থ্য পরিচর্যা নিয়েও সচেতন হতে হবে। আজ ২৫/০৯/২০২৪ বুধবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলায় মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে এ তিনি কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, অল্প বয়সে মেয়েদের বাল্যবিবাহ দিলে স্বাস্থ্য ঝুঁকি ছাড়াও আরও নানা রকম সমস্যা দেয়। গনমাধ্যমসহ সমাজের সবাইকে সচেতনতা সৃষ্টি করে বাল্যবিবাহ রোধে এগিয়ে আসতে হবে। দেশের ‌বিভিন্ন হাসপাতালে ডাক্তারের সংকট রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন এগুলো আস্তে আস্তে সমাধান করতে হবে। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর জোর দেন। এর পূর্বে স্বাস্থ্য উপদেষ্টা শিলমান্দি পরিবার কল্যাণ কেন্দ্র, নরসিংদী সদর হাসপাতাল, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচাল নিয়াজুর রহমান, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোসতানশির বিল্লাহ,শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাসহ বিভিন্ন কর্মকর্তা গণ।

Read More »

পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদকে চাকরিতে পূর্ণবহাল

চাকরি ফিরে পেলেন পাসপোর্টের অতিরিক্ত মহাপরিচালক আসাদ নয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : প্রায় তিন বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদকে চাকরিতে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, আবু আসাদকে অবসর দেওয়ার যে আদেশ ২০২১ সালের ৩১ মে জারি করা হয়েছিল, তা বাতিল করে তাকে চাকরিতে পুনর্বহাল করা হল। মাঝের এই সময়টায় তিনি কর্মরত ছিলেন বলে গণ্য হবে এবং সে অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

Read More »

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামী গ্রেফতার 

স্থানীয় প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দিনাজপুর, জেলায় আজ হাকিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সূর্য ও নাঈম হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী সুরুজ আলীকে পুলিশ গ্রেফতার করেছে।  হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহাঙ্গীর আলম মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলার হাকিমপুর উপজেলার শহীদ ছাত্র সূর্য ও নাইম হত্যা মামলার এজাহার নামীয় আসামী গ্রেফতারকৃত সুরুজ আলী (৪৮) জেলার হাকিমপুর উপজেলার  হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজপাড়ার আশরাফ আলীর পুত্র। তিনি হাকিমপুর পৌর আওয়ামী লীগের সদস্য।  পুলিশের সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে জেলার  হাকিমপুর উপজেলার হিলি পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওইদিন রাতে  সাবেক মেয়র চলন্তর বাড়ি থেকে শহীদ ছাত্র সূর্য ও নাইম নামের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের  টিম। এ ঘটনায় শহীদ সূর্যের বড় ভাই সোহেল রানা  বাদী হয়ে গত ১৪ সেপ্টেম্বর দুপুরে হাকিমপুর থানায়  ২৩ জন আসামীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো একশ’ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।  হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহাঙ্গীর আলম, আজ মঙ্গলবার দুপুরে ওই মামলার ১৯ নং আসামী সুরুজ আলীকে পুলিশ গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। বিচারক আগামীকাল বুধবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে আসামী সুরুজ আলীকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছেন। 

Read More »

কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার অনুরোধ ড. ইউনূসের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেন। সংক্ষিপ্ত বৈঠকে, দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ককে দৃঢ়করণ, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করার নানা দিক নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর কাছে বিপ্লবের সময় এবং পরে ছাত্র এবং তরুণদের আঁকা দেয়ালচিত্রের একটি আর্ট বই ‘দ্য আর্ট অফ ট্রিউস্ফ’ উপহার হিসেবে দেন। ট্রুডো দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন এবং বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণে কানাডার সহায়তার বিষয়ে আশ্বাস দেন। এসময় ড. ইউনূস বিগত শাসনব্যবস্থা কীভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে তা বর্ণনা করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য কানাডার প্রশংসা করেন। তিনি কানাডাকে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার অনুরোধ জানান।

Read More »