সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে – স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে – স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলছেন, স্বাস্থ্য খাতে অনেক সমস্যা রয়েছে। সকলের সহযোগিতা পেলে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব ।
আমাদের সবাইকে স্বাস্থ্য পরিচর্যা নিয়েও সচেতন হতে হবে। আজ ২৫/০৯/২০২৪ বুধবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলায় মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে এ তিনি কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, অল্প বয়সে মেয়েদের বাল্যবিবাহ দিলে স্বাস্থ্য ঝুঁকি ছাড়াও আরও নানা রকম সমস্যা দেয়। গনমাধ্যমসহ সমাজের সবাইকে সচেতনতা সৃষ্টি করে বাল্যবিবাহ রোধে এগিয়ে আসতে হবে।

দেশের ‌বিভিন্ন হাসপাতালে ডাক্তারের সংকট রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন এগুলো আস্তে আস্তে সমাধান করতে হবে। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর জোর দেন।

এর পূর্বে স্বাস্থ্য উপদেষ্টা শিলমান্দি পরিবার কল্যাণ কেন্দ্র, নরসিংদী সদর হাসপাতাল, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচাল নিয়াজুর রহমান, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোসতানশির বিল্লাহ,শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাসহ বিভিন্ন কর্মকর্তা গণ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM