সর্বশেষ
সর্বশেষ

Day: October 1, 2024

ইশিবা জাপানের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১ অক্টোবর, ২০২৪ খৃ. কট্টরপন্থী জাতীয়তাবাদী সানে তাকাইচিকে রান অফ ভোটে পরাজিত করার কয়েকদিন পর জাপানের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা মঙ্গলবার দেশটির পার্লামেন্ট কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। টোকিও থেকে এএফপি এখবর জানায়। সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতা ইশিবা নিরাপত্তা পলিসি বিষয়ে তার গভীর জ্ঞানের জন্য পরিচিত। ইশিবার সামরিক শক্তি বৃদ্ধি এবং একটি এশিয়ান ন্যাটো গঠনের আহ্বান বেইজিংকে বিরক্ত করতে পারে, তবে তিনি চীনের বিষয়ে তার কথায় সতর্ক। ক্ষমতাসীন দল তাকে নেতা নির্বাচিত করার পর শুক্রবার তিনি বলেন, ‘আমি জাপানের ভূখ- রক্ষা করতে প্রতিশ্রুুতিবদ্ধ থাকব।’ তিনি বলেন, ‘জাপান চায় আমারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করি এবং এই অঞ্চলে কীভাবে শান্তি স্থাপন করা যায় সে বিষয়ে আলোচনা শুরু করি।’ চীন ও রাশিয়ার জাপানের আকাশসীমায় অনুপ্রবেশের পর উত্তেজনা চলছে। একটি জাপানি যুদ্ধজাহাজও গত সপ্তাহে প্রথমবারের মতো তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করে। যদিও তিনি জনসাধারণের কাছে তুলনামূলকভাবে জনপ্রিয়, ইশিবা এবার একজন জাতীয়তাবাদীর বিরুদ্ধে বিজয়ী হওয়ার আগে তার এলডিপি’র নেতৃত্ব পেতে চার বার ব্যর্থ হন। এর মধ্যে একটি চেষ্টা ছিল তার চিরপ্রতিদ্বন্দ্বী শিনজো আবের বিরুদ্ধে ২০১২ সালে। টোকিও বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক ইউ উচিয়ামা বলেন, দীর্ঘদিন ধরে ইশিবা তার ‘আবের অধীনে এলডিপি নীতির স্পষ্টভাষী সমালোচনা’ দিয়ে দলের হেভিওয়েটদের বিচ্ছিন্ন করে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি ‘তহবিল কেলেঙ্কারি এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এলডিপির একটি নতুন অধ্যায় সূচনার প্রয়োজনীয়তার বিষয়ে সোচ্চার হয়েছেন’, যা তার পক্ষে কাজ করতে পারে। ৬৭ বছর বয়সী এই রাজনীতিবিদ দুর্যোগ প্রতিরোধের দায়িত্বে একটি সরকারি সংস্থা প্রতিষ্ঠারও প্রস্তাব করেছেন। উল্লেখ্য, জাপান এটি ভূমিকম্প-প্রবণ দেশ এবং এটি প্রায়ই তাইফুন ও ভারী বৃষ্টিপাতের শিকার হয়। ইশিবা বলেছেন যে তিনি ২৭ অক্টোবর সাধারণ নির্বাচন ডাকতে চান।

Read More »

৪ দিনের রিমান্ডে রংপুরের আ’লীগ নেতা তুষার কান্তি মন্ডল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে পৃথক হত্যা মামলায় ৩ দফায় রিমান্ডে নেয়া হলো তাকে।মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রংপুর চীফ মেট্রোপলিটন কোতোয়ালি আদালতের বিচারক আসাদুজ্জামান। রিমান্ডের আগে সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সোনার দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল মিয়া। পরে শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।এর আগে ২৯ সেপ্টেম্বর কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠায় এবং মঙ্গলবার ( ১ অক্টোবর) শুনানীর জন্য হাজিরার দিন ধার্য করেন। তুষার কান্তি মন্ডল কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যায় ৭ দিন এবং কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছিলো। তার নামে রংপুরের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় ১১টি মামলা রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরেই তিনি গা ঢাকা দেন। এর আগে ১৭ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ সিপিসি-২ ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।ফের ৪ দিনের রিমান্ডে রংপুরের আ’লীগ নেতা তুষার কান্তি মন্ডল

Read More »

রংপুরে আইন কলেজের দূর্নীতি, অনিয়ম বন্ধে মানববন্ধন কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর আইন কলেজের দূর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন রংপুর আইন কলেজের সকল ছাত্র ছাত্রীরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১ টায় রংপুর আইন কলেজের ছাত্র ছাত্রীর ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি বাজার সংলগ্ন রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে ছাত্র ছাত্রীরা জানান, রংপুর আইন কলেজের কর্তৃপক্ষ নানা ধরনের দূর্নীতি ও অনিয়ম করে আসছে। যথা- ভর্তির নির্ধারিত কোন সময়সীমা নেই, ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি গ্রহন, আবার ভর্তির পরে কোন ছাত্র-ছাত্রী যদি মাস্টার্সে পড়ে তবে অতিরিক্ত ফি গ্রহন এছাড়াও সার্টিফিকেট দেয়ার নামে ছাত্র-ছাত্রীদের জিম্মি করে টাকা উত্তোলন। প্রতিনিয়ত বিধি বহির্ভূতভাবে ভর্তি করার কারণে শেষন জটসহ নানা সমস্যা হচ্ছে এছাড়াও অনেক ছাত্র-ছাত্রী অর্থ অভাবে আইন বিষয়ে পড়ার স্বপ্ন নষ্ট হচ্ছে। এ সময় তারা সরকারের ও প্রশাসনের কাছে দাবি করে বলেন, আমাদের বিষয়গুলোন সরেজমিন তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থাগ্রহন করা হোক। আমরা দূর্নীতি, অনিয়ম ও বৈষম্যমুক্ত কলেজ চাই। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আইন কলেজের ছাত্র-ছাত্রী মনোয়ারুল হক, হুমায়ুন কবির, ইসমাইল হোসেন, রিপন খন্দকার, আকিব খন্দকার, শিখা আক্তার, বুলবুল ইসলাম প্রমূখ। উক্ত মানববন্ধনে আইন কলেজের বৈষম্যের শিকার সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানিনা মানবো না” শ্লোগানকে সামনে রেখে সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের আয়োজনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা হতে ১টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের আয়োজনে উক্ত অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। এ সময় আন্দোলনকারীরা সাংবাদিকদের জানান, আমাদের দীর্ঘদিনের দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী সারাদেশে আজ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আমরা রংপুরেও অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত করছি। আশা করছি আগামী ৩ অক্টোবরের মধ্যে আমাদের মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করা হবে। আগামী ৩ অক্টোবরের মধ্যে আমাদের ন্যায় সংগত দাবি আদায় না হলে আগামী ৬ অক্টোবর হতে আমরা কঠোর কর্মসূচি পালন করবো। কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুরের বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের নেতা আকরাম হোসেন, শাহজালাল, আজাদুর রহমান, তাওকির আহমেদ, শামিম হায়দার, রেজাউল করীম, আব্দুল ওয়াদুদ, নাসরিন, সাবিনা, মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ।

Read More »

রংপুরে তিস্তার পানিবন্দী মানুষের মাঝে ত্রান বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা বেকারী মালিক সমিতির উদ্যোগে রংপুরে তিস্তার পানিবন্দী এক হাজার মানুষের মাঝে ত্রান (শুকনা খাবার) বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (০১ আক্টোবর) সাকল ১১টায় রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহিপুর ব্রিজ সংলগ্ন চর সংকরদাহ এলাকায় পানিবন্দী মানুষের মাঝে ত্রান (শুকনা খাবার) বিতরণ করেন রংপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক মুন্না । এ সময় উপস্থিত ছিলেন লক্ষিটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, রংপুর বিভাগীয় বেকারী মালিক সমিতির সভাপতি ও সাঈদ বেকারীর সত্বাধিকারী মোঃ রিয়াজ শহীদ, মহয়া ব্রেড অ্যান্ড কনফেকশনারীর সত্বাধিকারী মোঃ নাসিমুল হক জনি, মহিপুর এলাকার সমাজ সেবক মোঃ খায়রুজ্জামান মনু, রংপুর জেলা হোটেল মালিক সমিতির সহ সভাপতি মোঃ মকসুদার রহমান, রংপুর জেলা বেকারী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও চয়েজ ফুডের সত্বাধিকারী মোঃ হাসান ফারুখ, রংপুর জেলা বেকারী মালিক সমিতির অফিস সহকারি মোঃ মোতাহার হোসেন, রংপুর জেলা হোটেল মালিক সমিতির অফিস সহকারি কাশফুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া লক্ষিটারী ইউনিয়নের ২টি অশ্রয়ন প্রকল্পের পানিবন্দী মানুষের মাঝেও ত্রান বিতরণ করা হয়।

Read More »

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ঢাকা, ১ অক্টোবর, ২০২৪ খৃ : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ এখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সিএ’র প্রেস উইং জানায়, ‘আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেন।

Read More »

সেনাবাহিনীর সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল নৌ ও বিমানবাহিনী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আগের প্রজ্ঞাপনে কেবল সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেটিই সংশোধন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর কেবল সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন একই স্মারক ও তারিখ ঠিক রেখে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হলো। প্রজ্ঞাপন জারির দিন থেকে (১৭ সেপ্টেম্বর থেকে) ৬০ দিনের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সে সময়ের আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সশস্ত্র বাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার।

Read More »

সমাজের কল্যাণে নিজিকে উৎসর্গ করা নেতৃত্বের মূল লক্ষ্য হওয়া উচিৎ : প্রধান বিচারপতি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৪ খৃ : প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নেতৃত্বের মূল লক্ষ্য ক্ষমতার চর্চা নয়, বরং সমাজের বৃহত্তর কল্যাণে অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করার মানসিকতাই সঠিক নেতৃত্বের পরিচায়ক। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ বরিশাল ক্যাডেট কলেজ মিলনায়তনে বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে এক দিকনির্দেশন মূলক ভাষনে এ কথা বলেন। তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন যে, বিভিন্ন সময়ে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠের শিক্ষার্থীগণ জাতীয় জীবনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে এ প্রজন্মের তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে চলেছেন। প্রধান বিচারপতি বলেন, ক্যাডেট কলেজের শিক্ষাক্রম ও পাঠদানের ব্যতিক্রমী বৈশিষ্ট্য জাতি গঠন ও নেতৃত্ব বিকাশে বিশেষ অবদান রাখছে। ক্যাডেট কলেজের শিক্ষার্থীসহ দেশের সকল শিক্ষার্থীকে শৃঙ্খলা, অধ্যবসায় ও একাগ্রতার নিবিড় চর্চার মাধ্যমে সমাজের সকল পর্যায়ে সমতা প্রতিষ্ঠা ও মানুষের অধিকারের রক্ষায় নিজেদেরকে নিয়োজিত করার আহবান জানান তিনি। প্রধান বিচারপতি আশাবাদ প্রকাশ করে বলেন, সুদক্ষ নেতৃত্ব তৈরিতে বরিশাল ক্যাডেট কলেজ বিগত দিনের সাফল্য ভবিষ্যতেও ধরে রাখবে। তিনি বলেন, এ কলেজের শিক্ষার্থীরা তাদের অগ্রজদের দেখানো পথ ধরে দেশ ও সমাজের সেবায় নিজেদের প্রস্তুত করবে। প্রধান বিচারপতি বলেন, আধুনিকতার অভিঘাতে জাতীয় অগ্রগতির পথে যে সকল প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি, দেশের ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে তা মোকাবেলায় শিক্ষার্থীদেরকে নিজেদের প্রস্তুত করতে হবে। এ প্রসঙ্গে তিনি, বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দেশের ভবিষ্যত প্রজন্মের জন্য আইনের শাসন নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারই অংশ হিসেবে দেশের বিচার ব্যবস্থায় সাধারণ মানুষের অভিগম্যতা নিশ্চিতকল্পে ই-জুডিসিয়ারি বাস্তবায়নের বাস্তব প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে আমাদের শিক্ষার্থীগণ বিচার ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও তার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে এবং বিচার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে ও জবাবদিহিতামূলক করতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল ক্যাডেট কলেজের অধ্যাক্ষ লেঃ কর্নেল রায়হান আহমেদ পিএসসি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোঃ হাসানুজ্জামান, রেজিস্ট্রার (বিচার) এসকে.এম. তোফায়েল হাসান, স্পেশাল অফিসার মোঃ মোয়াজ্জেম হোছাইন, প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঁঞা প্রমূখ।

Read More »