সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

রংপুরে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানিনা মানবো না” শ্লোগানকে সামনে রেখে সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের আয়োজনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা হতে ১টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের আয়োজনে উক্ত অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। এ সময় আন্দোলনকারীরা সাংবাদিকদের জানান, আমাদের দীর্ঘদিনের দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী সারাদেশে আজ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এরই অংশ হিসেবে আমরা রংপুরেও অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত করছি। আশা করছি আগামী ৩ অক্টোবরের মধ্যে আমাদের মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করা হবে। আগামী ৩ অক্টোবরের মধ্যে আমাদের ন্যায় সংগত দাবি আদায় না হলে আগামী ৬ অক্টোবর হতে আমরা কঠোর কর্মসূচি পালন করবো।

কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুরের বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের নেতা আকরাম হোসেন, শাহজালাল, আজাদুর রহমান, তাওকির আহমেদ, শামিম হায়দার, রেজাউল করীম, আব্দুল ওয়াদুদ, নাসরিন, সাবিনা, মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM