সর্বশেষ
সর্বশেষ
  • অর্থনীতি ও ব্যাংকিং
  • সমাজের কল্যাণে নিজিকে উৎসর্গ করা নেতৃত্বের মূল লক্ষ্য হওয়া উচিৎ : প্রধান বিচারপতি

সমাজের কল্যাণে নিজিকে উৎসর্গ করা নেতৃত্বের মূল লক্ষ্য হওয়া উচিৎ : প্রধান বিচারপতি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৪ খৃ : প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নেতৃত্বের মূল লক্ষ্য ক্ষমতার চর্চা নয়, বরং সমাজের বৃহত্তর কল্যাণে অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করার মানসিকতাই সঠিক নেতৃত্বের পরিচায়ক।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ বরিশাল ক্যাডেট কলেজ মিলনায়তনে বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে এক দিকনির্দেশন মূলক ভাষনে এ কথা বলেন।

তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন যে, বিভিন্ন সময়ে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠের শিক্ষার্থীগণ জাতীয় জীবনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে এ প্রজন্মের তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে চলেছেন।

প্রধান বিচারপতি বলেন, ক্যাডেট কলেজের শিক্ষাক্রম ও পাঠদানের ব্যতিক্রমী বৈশিষ্ট্য জাতি গঠন ও নেতৃত্ব বিকাশে বিশেষ অবদান রাখছে।
ক্যাডেট কলেজের শিক্ষার্থীসহ দেশের সকল শিক্ষার্থীকে শৃঙ্খলা, অধ্যবসায় ও একাগ্রতার নিবিড় চর্চার মাধ্যমে সমাজের সকল পর্যায়ে সমতা প্রতিষ্ঠা ও মানুষের অধিকারের রক্ষায় নিজেদেরকে নিয়োজিত করার আহবান জানান তিনি।

প্রধান বিচারপতি আশাবাদ প্রকাশ করে বলেন, সুদক্ষ নেতৃত্ব তৈরিতে বরিশাল ক্যাডেট কলেজ বিগত দিনের সাফল্য ভবিষ্যতেও ধরে রাখবে। তিনি বলেন, এ কলেজের শিক্ষার্থীরা তাদের অগ্রজদের দেখানো পথ ধরে দেশ ও সমাজের সেবায় নিজেদের প্রস্তুত করবে।

প্রধান বিচারপতি বলেন, আধুনিকতার অভিঘাতে জাতীয় অগ্রগতির পথে যে সকল প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি, দেশের ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে তা মোকাবেলায় শিক্ষার্থীদেরকে নিজেদের প্রস্তুত করতে হবে। এ প্রসঙ্গে তিনি, বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দেশের ভবিষ্যত প্রজন্মের জন্য আইনের শাসন নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারই অংশ হিসেবে দেশের বিচার ব্যবস্থায় সাধারণ মানুষের অভিগম্যতা নিশ্চিতকল্পে ই-জুডিসিয়ারি বাস্তবায়নের বাস্তব প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে আমাদের শিক্ষার্থীগণ বিচার ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও তার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে এবং বিচার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে ও জবাবদিহিতামূলক করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল ক্যাডেট কলেজের অধ্যাক্ষ লেঃ কর্নেল রায়হান আহমেদ পিএসসি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোঃ হাসানুজ্জামান, রেজিস্ট্রার (বিচার) এসকে.এম. তোফায়েল হাসান, স্পেশাল অফিসার মোঃ মোয়াজ্জেম হোছাইন, প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঁঞা প্রমূখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM