সর্বশেষ
সর্বশেষ

Day: October 3, 2024

বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রংপুরে ৩য় দিন কর্মবিরতি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয় । সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের আয়োজনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়। ৩য় দিন বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০ টা হতে ১টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের আয়োজনে উক্ত অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়। এ সময় আন্দোলনকারীরা জানান, আমাদের দীর্ঘদিনের দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী সারাদেশে আজ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আমরা রংপুরেও অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত করছি। আশা করছি আমাদের মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করা হবে। আমাদের ন্যায় সংগত দাবি আদায় না হলে আগামী ৬ অক্টোবর হতে আমরা কঠোর কর্মসূচি পালন করবো। কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুরের বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের নেতা আকরাম হোসেন, শাহজালাল, আজাদুর রহমান, তাওকির আহমেদ, শামিম হায়দার, রেজাউল করীম, আব্দুল ওয়াদুদ, নাসরিন, সাবিনা, মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে মমদেল আহত মামলায় ০৩ দিনের রিমান্ডে আ’লীগ নেতা সোহেল রানা ইমন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে কোটা বিরোধী আন্দোলনের একটি ছাত্র-জনাতার শান্তিপুর্ণ মিছিলে আওয়ামীগ, ছাত্রলীগ এর সন্ত্রাসী বাহিনীর গুলিতে মমদেল হোসেন (২৮) আহত মামলায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পদক মোঃ সোহেল রানা ইমনকে ০৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলায় ১০ (দশ) দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কারী কর্মকর্তা রংপুর কোতয়ালী থানার এস আই (নিঃ) মোঃ নুরুন নবী। বৃহস্পতিবার (৩ আক্টোবর) বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম (পুলিশ ফাইল) আদালতে আসামী পক্ষের আইনজীবী উক্ত মামলায় জামিনের আবেদন করেন। উক্ত আদালতে দুটি আবেদনের শুনানী শেষে উক্ত আসামী কে ০৩ (তিন) দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এবং জামিন নামঞ্জুর করেন বিজ্ঞ বিচারক মোঃ সোয়েবুর রহমান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম (পুলিশ ফাইল) আদালত রংপুর। পুলিশ রিমান্ড শেষে পরবর্তী ধার্য আগামী ৫ আক্টোবর হাজিরার দিন ধার্য করা হয়।

Read More »

সিগন্যাল দেখে পালালেন চালক, গাড়িতে মিলল ১২৩৭ বোতল ফেনসিডিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের কাউনিয়ায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে এক হাজার ২৩৭ বোতল ফেনসিডিল ও চার বোতল মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় গোয়েন্দা বিভাগ। বুধবার (২ অক্টোবর) কাউনিয়া উপজেলার রংপুর-কুড়িগ্রাম সড়কে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ফেনসিডিল ও মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. দিলারা রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন টেস্টি পয়েন্টের সামনে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নেয় অভিযানিক দল। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা মাদক বহনকারী রংপুরগামী সাদা রঙের একটি প্রাইভেটকার থামানোর জন্য অভিযানিক দল সিগন্যাল দেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে উল্টো দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। তিনি আরও জানান, দুর্ঘটনার সময় চালক সুকৌশলে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে। অভিযানিক দল ওই গাড়ি থেকে এক হাজার ২৩৭ বোতল ফেনসিডিল ও ৪ বোতল মদ উদ্ধার করে। গাড়ি চালক রবিউল হাসান (২৭) পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এঘটনায় গাড়িচালকের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. দিলারা রহমানের নেতৃত্বে অংশ নেন গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোজাফফর হোসেন শাহ, শাকিব সরকার, আলমগীর হোসেন, উপ-পরিদর্শক রনজিৎ কুমার প্রমুখ।

Read More »

“কোটায় নিয়োগ পেতে এলজিইডিতে পাঁয়তারা”

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ সচিবালয় ঢাকা, ২ অক্টোবর ২০২৪ খৃ. স্থানীয় সরকার প্র্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)- এ রাজস্ব খাতের আওতায় বিভিন্ন পদে পূর্বের কোটা পদ্ধতি অনুসরণ করে অপেক্ষামান তালিকা থেকে নিয়োগ পেতে পাঁয়তারা করছে একটি মহল। সরকারি চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পূর্বে বিভিন্ন কোটায় ৫৬ শতাংশ বিদ্যমান ছিল। কিন্তু উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন করে গত ২৩ জুলাই, ২০২৪ তারিখে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু এলজিইডি’র বিভিন্ন পদে অপেক্ষমান তালিকা থেকে পূর্ববর্তী কোটায় নিয়োগ পেতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে এবং আগারগাঁও এর এলজিইডি ভবন এলাকায় অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর রাজস্ব খাতের ১৩-২০তম গ্রেডের ১২টি ক্যাটাগরিতে (সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, কমিউনিটি অর্গানাইজার, সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, সার্ভেয়ার, কার্যসহকারী, ইলেকট্রিশিয়ান, মুয়াজ্জিন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী) ২২৩৭ পদে গত ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে তৎকালীন সময়ে সরকার কর্তৃক নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণে আবেদনকৃত প্রার্থীদের মধ্য হতে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের গত ০৫ অক্টোবর ২০২৩ তারিখে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ এপ্রিল ২০২৩ তারিখের পরিপত্র মূলে ১৩-২০ তম গ্রেডের পদে কর্মচারী নিয়োগে অপেক্ষমান তালিকা সংরক্ষণের নির্দেশনায় প্রতিটি পদের বিপরীতে ১:২ অনুপাতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে অপেক্ষমান তালিকা প্রস্তুত করে সিলগালাকৃত খামে গোপনীয়তার সাথে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে সংরক্ষণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র মতে, নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে কেউ চাকরিতে যোগদান না করলে বা চাকুরিতে যোগদানের পর চাকুরি হতে ইস্তফা প্রদান করলে শূন্য পদ পূরণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ডিপিসির সভায় অপেক্ষমাণ তালিকা এবং উত্তীর্ণ প্রার্থীদের রেজাল্ট সিট উপস্থাপনপূর্বক শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থী সুপারিশ করতে হবে। অন্যদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় পূর্বের বিদ্যামান কোটা পদ্ধতি সংশোধন করে মেধাভিত্তিক ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করেছে। এমতাবস্থায়, বর্তমান প্রেক্ষাপটে, এলজিইডি’র রাজস্ব খাতের ১২ ক্যাটাগরির পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে ইতঃপূর্বে নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণে প্রস্তুতকৃত অপেক্ষমান তালিকা হতে বর্তমানে নিয়োগ করা বিধিসম্মত হবে কিনা অথবা বর্তমানে নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণে অপেক্ষমান তালিকা পুনরায় প্রস্তুত করার প্রয়োজন হবে কিনা, এ বিষয়ে সুষ্পষ্ট মতামত গ্রহণপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে প্রশাসনিক মন্ত্রণালয় মনে করেন।

Read More »

ডা. জুবাইদা রহমানের দণ্ডাদেশ ১ বছরের জন্য স্থগিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ সচিবালয় ঢাকা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে আদালতের দেওয়া দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণপূর্বক আপীল দায়েরের শর্তে ১ বছরের জন্য স্থগিত করেছে সরকার। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখার উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়,‘ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিলকৃত আবেদন এবং আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, (এ্যাক্ট নং- ভি অব ১৮৯৮)- এর ধারা ৪০১(১) এ প্রদত্ত ক্ষমতাবলে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা এর মেট্রো বিশেষ মামলা নং-৩৪১/২০২২ [কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬/০৯/২০০৭]-এ তাঁর বিরুদ্ধে প্রদত্ত দন্ডাদেশ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক আপীল দায়েরের শর্তে ১ বছরের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।’

Read More »

শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে সরকার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ দেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের কাজ নিয়ে শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে বলেন, ‘উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। উপদেষ্টারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের (রাজনৈতিক নেতাদের) সাথে মতবিনিময় করবেন এবং তাদের পরামর্শ নেবেন।’ তিনি আশা প্রকাশ করেন, দুই-তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে যাতে তারা পুরোদমে কাজ শুরু করতে পারে। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কমিশনের প্রধানরা ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছেন এবং কমিশনগুলির কার্যপরিধি (টিওআর) ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং সংশি¬ষ্ট কর্তৃপক্ষ কমিশনগুলোর জন্য অফিসের জায়গা খুঁজছে। সংলাপকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উলে¬খ করে তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে যোগ দিতে আমন্ত্রণ জানানো হবে এবং উপদেষ্টা পরিষদ রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবে। মি. আলম বলেন, সংস্কার কমিশনগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের নিজ নিজ রিপোর্ট জমা দেবে এবং তারপর উপদেষ্টা পরিষদ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। অন্তর্র্বতী সরকার সমালোচনাকে স্বাগত জানায় উলে¬খ করে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে এবং কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) পরিস্থিতি নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি বৃহত্তর এলাকা এবং তিনি মনে করেন না পার্বত্য অঞ্চলে এখন কোনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি এখন অনেক ভালো বলে মন্তব্য করেন তিনি।

Read More »