সর্বশেষ
সর্বশেষ

Day: October 6, 2024

রংপুর সদর উপজেলার উদ্যোগে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চালের ডিও প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: শারদীয় দূর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষে রংপুর সদর উপজেলার উদ্যোগে রংপুর মহানগরীর ১৪৯টি মন্দির কমিটির মাঝে (৫০০ কেজি করে) চালের ডিও প্রদান করা হয়। গতকাল রবিবার বিকাল ৩টায় রংপুর সদর উপজেলা হলরুমে মন্দির কমিটির নেতৃবৃন্দদের মাঝে চালের ডিও তুলেদেন প্রধান অতিথি রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাঈম হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার পিআইও মোঃ আব্দুল মতিন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, পুজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা কমিটির সাধারণ সম্পাদক পিযুষ চন্দ্র সরকার, পুজা উদযাপন পরিষদ মাহিগঞ্জ থানা কমিটির সভাপতি রবি সোমানী, ধাপ হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সেতু মোহন্ত প্রমুখ।

Read More »

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হলেন আজমল হোসেন লেবু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মনোনিত হয়েছেন রংপুরের আজমল হোসেন লেবু। জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে বলিষ্ঠ ভুমিকা রাখতে তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনিত করা হয়। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ মনোনয়ন প্রদান করেন। আজমল হোসেন লেবু এর আগে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ছাড়াও বিভিন্ন পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নাট্য ব্যক্তি হিসেবে বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী। এছাড়াও তিনি ক্রীড়া সংগঠক ও সামাজিক সংগঠনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত।

Read More »

রংপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের মতো বিভাগীয় নগরী রংপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়। নদিবসটি উপলক্ষে রবিবার সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রংপুর বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যােগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রংপুর বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ আজমল হোসেন। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক মোঃ আবু জাফর এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ সুবিধাভোগীরা বক্তব্য রাখেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বণার্ঢ্য রালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়

Read More »

রংপুরে মানববন্ধন সমাবেশ তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং বন্যা ও নদীভাঙ্গন সমস্যার স্থায়ী সমাধানের দাবীতে রংপুরে মানববন্ধন-সমাবেশ হয়েছে। তিস্তা বাঁচাও আন্দোলনের ব্যানারে রবিবার (৬ অক্টোবর) দুপুরে কাচারী বাজারে এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাড. পলাশ কান্তি নাগ। বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য রেদোয়ান ফেরদৌস, সবুজ রায়, হীরা লাল বর্মন, তিস্তাপাড়ের বাসিন্দা আরমান হোসেন দুলু, তারা মিয়াসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, ভারত সরকার একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে আন্তর্জাতিক নদী আইন লংঘন করেছে। শুধু তিস্তার ক্ষেত্রেই নয় ভারত থেকে আসা ৫৪ টি নদীর পানি প্রবাহ তারা একইভাবে নিয়ন্ত্রণ কিংবা অন্যায়ভাবে প্রত্যাহার করছে। বক্তারা আরো বলেন, ভারতের পানি আগ্রাসনের কারণে একবার আমরা বন্যার পানিতে ডুবছি, আরেকবার খরায় পুড়ছি। তিস্তা পাড়ের মানুষের জীবন, প্রকৃতি আজ ধ্বংসের মুখে। নদীতে পানি প্রবাহ দূর্বল থাকায় বালু পড়ে নদীগর্ভ বালু দিয়ে ভরাট হচ্ছে। ফলে এই বর্ষায় নদীভাঙ্গন ও বন্যার কবলে পড়ে হাজার হাজার একর জমি নদী গর্ভে হারিয়ে যাচ্ছে, ফসল, ঘরবাড়ি, জনপদ ভেসে যাচ্ছে। ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের কারণে উত্তরাঞ্চলের প্রায় ২ কোটি মানুষের জীবন-জীবিকা বিপন্ন। গোটা অঞ্চলের কৃষি-মৎস্য সম্পদ, পরিবেশ-প্রকৃতি বিপর্যস্ত। এ সময় বক্তারা অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দ্রুত তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী জানান।

Read More »

রেলস্টেশনের উন্নয়নে বৈষম্যমূলক আচারণের প্রতিবাদে রংপুরে শিক্ষার্থীদের মানববন্ধন-সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর রেলওয়ে স্টেশনের উন্নয়নে বৈষম্যমূলক আচারণের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৬ অক্টোবর) দুপুরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী মুসতাক তাহমিদ নিলয়, নায়িম হোসেন, শাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ হাসান খন্দকার, ইমতিয়াজ আহমেদ ইমতি, মুহাম্মদ রাজিমুজ্জামান হৃদয়সহ অন্যরা। মানববন্ধন-সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সারাদেশে রেলের উন্নয়ন হলেও রংপুরে বৈষম্য করা হয়েছে। বিভাগীয় জেলা হিসেবে যে মানের রেলস্টেশন থাকার কথা, সেটি নেই। যাত্রীদের জন্য পর্যাপ্ত ফ্যান নেই, লাইট নেই, ভাল মানের শৌচাগার নেই। রেলস্টেশনের চারদিকে খোলা থাকার কারণে সবার অবাধ প্রবেশ রয়েছে। এতে করে প্রায় সময় চুরি-ছিনতাইয়ের মত ঘটনা ঘটছে। বিগত সময়ে অনেক দায়িত্বশীল ব্যক্তিরা স্টেশনে এসে উন্নয়নের কথা বলেছে। অথচ প্লাটফর্ম উঁচুকরণ ছাড়া রংপুর রেলস্টেশনের কোন উন্নয়ন হয়নি। বক্তারা আরও বলেন, বিভাগীয় জেলা হওয়ায় এখানে রেলের যাত্রীর অনেক চাপ থাকে। অথচ ঢাকাগামী রেল মাত্র ২টি। সেই ট্রেনেরও টিকিট পাওয়া যায় না। অথচ সরকার রংপুরের রেলস্টেশন উন্নয়নসহ পর্যাপ্ত ট্রেন বরাদ্দ দিলে সরকার অনেক টাকা রাজস্ব পেত। যাত্রীরাও স্বস্তিতে ভ্রমণ করতে পারতো। এরপর শিক্ষার্থীরা জেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্বারকলিপি দেয়।

Read More »

নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার আহ্বান বিএনপি’র

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। আজ শনিবার বিকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সংলাপের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান। বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন করবে সে ব্যাপারে একটা রোড ম্যাপ দিতে বলেছি।’ বেলা আড়াইটা থেকে এক ঘণ্টা বিএনপি মহাসচিবের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে প্রবেশ করেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে প্রথম দল হিসেবে বিএনপি শনিবার যোগ দেয়। একঘণ্টা বৈঠকের পর প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর সাথে সংলাপে বসেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দলটির নেতৃত্বে দেন। মির্জা ফখরুল সংলাপের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বলেন, ‘আমরা, এনআইডি কার্ড যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যাস্ত করতে আইন করা হয়েছিলো, সেটাকে অডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি।’ তিনি বলেন, ‘বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিশনে না যায়, আমরা প্রধান উপদেষ্টাকে সেকথা বলেছি। আমরা বলেছি যে, ফ্যাসিস্ট সরকারের ভুয়া ভোটে নির্বাচিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে যেসব প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ ছিলো তাদেরকে ভুয়া ও ব্যর্থ নির্বাচন, পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘উনি (প্রধান উপদেষ্টা) আমাদেরকে বলেছেন, নির্বাচন অনুষ্ঠান উনাদের এক নম্বর অগ্রাধিকার।’ বিএনপির দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন। তারা মনে করেন আমাদের দাবিগুলো জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি।’ ছয় সদস্যের বিএনপির প্রতিনিধি দলের ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে সংবিধান ধ্বংস ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের ‘মূল হোতা’ অভিহিত করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী অপরাধে ব্যবস্থা গ্রহণের দাবির কথা জানিয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব। প্রশাসনে ফ্যাসিবাদের অনেক দোসর এখনও কর্মরত আছেন জানিয়ে তাদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগে নতুন ফিট লিস্ট এবং যেসব জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল, ফ্যাসিবাদের সময়ের চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের কথা বলেছেন বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা গত ১৫ বছর ধরে সরকারি কর্মকর্তাদের মধ্যে পদোন্নতি বঞ্চিতদের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার জন্য বলে এসেছি।’ বিচার বিভাগের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘আামরা বলেছি যে, বিচার বিভাগের হাইকোর্ট বিভাগে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। হাইকোর্ট বিভাগে বেশির ভাগ নিয়োগই ছিলো দলীয় ভিত্তিতে এবং প্রায় ৩০ জন বিচারক বহাল তবিয়তে কাজ করছেন এখনো। এদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।’ তিনি আরো বলেন,‘দলকানা কিছু বিচারক আছেন তাদের অপসারণের কথা বলেছি। একই সঙ্গে অতিদ্রুত পিপি ও জিপি নতুনভাবে নিয়োগ দেয়ার কথাও সংলাপে বলেছি।’ তিনি বলেন, ‘আমরা লক্ষ করেছি যে, যাদেরকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে, সেটা দুর্নীতি অথবা হত্যার মতো সুনির্দিষ্ট মামলায় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে দেখতে পারছি যে, জামিন দেয়া হচ্ছে। এটা খুবই উদ্বেগজনক। এই বিষয়টা আমরা দেখার জন্য বলেছি।’ তিনি বলেন, ‘২০০৭ সালে থেকে শেখ হাসিনার শাসনামলে সকল মিথ্যা মামলা, গায়েবি মামলা প্রত্যাহারের জন্য নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের কথা বলেছি।’ মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্নভাবে শুনতে পাই, কিছুু জায়গায়, সাবেক মন্ত্রীরা দেশ ছেড়ে পালাচ্ছে। কিভাবে পালিয়ে যাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে এই বিষয়গুলো দেখার জন্য বলেছি।’ তিনি বলেন, ‘আজকে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে আছেন। ভারতে থেকে তাকে কেন্দ্র করে, তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন ও অপপ্রচার চলছে সেই বিষয়গুলো নিয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি, তারা যেন ভারত সরকারের সাথে আলোচনা করে।’ পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার সৃষ্টি পেছনে কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গুম-খুনের সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান ফখরুল। তিনি বলেন, ‘জাতিসংঘের একটি দল বাংলাদেশে এসেছে। সেই দলকে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে সম্পৃক্ত আছেন তারা জাতিসংঘের টিমকে সেইভাবে সহযোগিতা করছে না। বিষয়টি আমরা বলেছি।’ ছাত্র-জনতার প্রবণ গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর গত ৭ আগস্ট অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেন।

Read More »

শিক্ষকদের জবাবদিহিতার সাথে দায়িত্ব যথাযথ পালন করতে হবে : শিক্ষা উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভযেস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, সব পেশার মতো শিক্ষকদেরও জবাবদিহিতা ও দায়িত্বজ্ঞানের বিষয় আছে। সেগুলো যথাযথ পালন করতে হবে। শনিবার রাজধানীর সচিবালয় সংলগ্ন ওসমানী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, প্রায় সব পেশাতেই নৈতিকতা একটা বড় বিষয়। আপনারা শিক্ষকরা যখন ছাত্রদেরকে শিশুকাল থেকে পড়াবেন, তখন তাদেরকে নৈতিকতা শিক্ষা দেবেন। আমরা ছোটবেলায় ১০/১২টা নৈতিকতা জানতাম। যেমন- সদা সত্য কথা বলবে, মাতা-পিতাকে সম্মান করো ইত্যাদি। এসব চর্চা করতে হবে। তিনি বলেন, জবাবদিহিতা হল নজরদারির একটা প্রশাসনিক বিষয়। সবার উপর যদি নজরদারি করা হয়, ঠিক সময়ে স্কুলে আসে কিনা, নিয়ম মেনে দায়িত্বপালন করে কি না-এসব নজর রাখা। দায়িত্ববোধ হলো- নৈতিকতার বিষয়। কত আগ্রহ নিয়ে, কত দরদ দিয়ে ছাত্রদের গড়ে তুলবেন, কারো কোন অভাব আছে কি না, কোন ছাত্র কেন নিয়মিত স্কুলে আসছে না এসব খোঁজ নেয়াও নৈতিকতার বিষয়। ‘বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকরা অবহেলিত ও উপেক্ষিত এ কথা উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, স্বল্প আয় দিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকাটাই তাদের পক্ষে দু:সাধ্য। শিক্ষকতায় তারা মনোযোগ দেবেন কোথা থেকে।’ তিনি বলেন, স্বল্প বেতনের শিক্ষকগণ নিজ এলাকা ও পরিবার ছেড়ে দূর-দূরান্তে পেশার দায়িত্ব পালন করতে গিয়ে কী দূর্দশায় দিন যাপন করতে হয় তা এককথায় মর্মান্তিক। সরকারি সাহায্যের স্কুলগুলোতে এবং স্কুলগুলোর বাইরে অসংখ্য শিক্ষক আছেন যারা বলতে গেলে বিনা পারিশ্রমিকে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছেন। শিক্ষকদের এসব সংকট নিরসন একবারেই সম্ভব না হলেও আংশিকভাবে সমাধানের চিন্তা করা যায়। তিনি বলেন, আমাদের বড় সমস্যা সরকারি রাজস্ব আয় আর্ন্তর্জাতিক মানদন্ডে নিম্নতর পর্যায়ে। যে কারণে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাখাতে সরকারি ব্যয় অতি কম। তারপরও আমি মনে করি, সরকারি ব্যয়, অপচয় ও দুর্নীতি কমানো গেলে এসব খাতের ব্যয় বাড়ানো সম্ভব হবে। সে চেষ্টা একদিনে হবে না। কিন্তু আমরা শুরু করেছি। উপদেষ্টা বলেন, ভৌত অবকাঠামোতে বড়-বড় নির্মাণ, যেটা দৃশ্যমান, অনেকক্ষেত্রে তা প্রয়োজন হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে, উন্নত মানবসম্পদ ছাড়া আজ পর্যন্ত কোন দেশ উন্নত দেশের পর্যায়ে যেতে পারেনি। তিনি বলেন, ছাত্র ও শিক্ষক রাজনীতি নিয়ে অনেক কথা হচ্ছে। সমস্যা হলো এখনকার তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতি, দুর্বৃত্তায়ন এবং দখলদারির রাজনীতির সঙ্গেই শুধু পরিচিত। ছাত্রজীবনে আমিও রাজনীতি করেছি, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে ষাটের দশকের শেষের দিকে বিশ্বব্যাপী তরুণ সমাজের একটি নবজাগরণ হয়েছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক যত অব্যবস্থাপনা ছিল সেগুলো বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে ছাত্র আন্দোলনের মুখেই অন্যায্য ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করতে আমেরিকা বাধ্য হয়। আমরাও ঢাকা বসে যুক্তরাষ্ট্র বিরোধী ভিয়েতনাম যুদ্ধ বন্ধ হোক সে দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম। শিক্ষা উপদেষ্টা বলেন, আমাদের বায়ান্ন, উনসত্তর, নব্বইয়ের ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য আছে। মুক্তিযুদ্ধে ছাত্রদের বড় অংশগ্রহণ ছিল। সর্বশেষ আমরা এখন ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যূত্থান দেখলাম। এর ফলে অর্ন্তর্বতীকালীন সরকার গঠিত হয়েছে। তবে মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের মূল কাজ বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা এবং সেই সঙ্গে মুক্ত চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার স্বাধীনতা। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় শিক্ষার্থীরা ভোটার হিসেবে অবশ্যই রাজনীতির অংশ, কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের একটি আচরণবিধি নির্ধারিত থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোও নিজেদের প্রজ্ঞা দিয়ে এবং পরিস্থিতি বিবেচনায় তাদের নিজস্ব আচরণবিধি তৈরি করতে পারবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউনেস্কো ঢাকার হেড অফিসের ডা. সুশান ভাইজ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ। এ সময় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদি আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে প্রেরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে গুণী শিক্ষকদের সম্মাননা দেয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, একজন শিক্ষকের একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হলেন তার ছাত্র। আমি আপনাদের দ্বারে-দ্বারে গিয়ে সব শুনছি। এ বিষয়গুলো গ্রহণ করছি। শিক্ষকদের জন্য কি করা যায়, কি করতে পারি তা দেখছি। উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে প্রতিবছর জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ দিনটিকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে পালন করা হয়। ইউনেস্কো নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”। এ বছর ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।

Read More »