সর্বশেষ
সর্বশেষ

Day: October 12, 2024

কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

বিশেষ প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ অক্টোবর, ২০২৪ খৃ : গেলো বছর ২০২৩ সালে শান্তিতে নোবেল পান ইরানের নার্গিস মোহাম্মদী। তিনি নারী অধিকার ও মুক্তির জন্য লড়াইয়ের স্বীকৃতিস্বরুপ নোবেল জিতেছেন। তিনি দেশটির এভিন কারাগারে বন্দী রয়েছেন। নার্গিস ছাড়াও আরও ৪ ব্যক্তি জেলে থাকা অবস্থায় শান্তিতে নোবেল পেয়েছেন। ১. ১৯৩৫: কার্ল ফন ওসিৎস্কি, জার্মানি সাংবাদিক ও শান্তিবাদী কার্ল ফন ওসিৎস্কি ১৯৩৫ সালের একটি নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে বন্দী অবস্থায় নোবেল শান্তি পুরস্কার জিতেন। পুরস্কার নিতেও আসতে পারেননি তিনি। কারণ তার অসলো ভ্রমণ ছিল নিষিদ্ধ। পুরস্কার জেতার তিন বছর আগে তাকে অ্যাডলফ হিটলার বিরোধীদের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে ১৯৩৮ সালে বন্দী অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন। ২. ১৯৯১: অং সান সু চি, মিয়ানমার মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি ১৯৯১ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেন। তখন তিনি গণতন্ত্রপন্থী বিরোধীদের বিরুদ্ধে দেশটির সামরিক নেতৃত্বের ক্র্যাকডাউনের অংশ হিসেবে গৃহবন্দী। বন্দী থাকায় ১৯৯১ সালের পুরস্কার অনুষ্ঠানে তার দুই ছেলে এবং স্বামী তার প্রতিনিধি হিসেবে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন। তার অনুপস্থিতির স্মরণে মঞ্চে একটি চেয়ার খালি রাখা হয়েছিল। ৩. ২০১০: লিউ জিয়াওবো, চীন চীনা ভিন্নমতাবলম্বী লিউ জেলে থাকা অবস্থায় ২০১০ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেন। বিদ্রোহের দায়ে ১১ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। পুরস্কার ঘোষণার পর তার স্ত্রী লিউ জিয়াকে গৃহবন্দী করা হয় এবং তার তিন ভাইকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২০১৭ সালের জুলাই মাসে ৬১বছর বয়সে একটি চীনা হাসপাতালে লিভার ক্যান্সারে মারা যান লিউ। বন্দী অবস্থায় মারা যাওয়া দ্বিতীয় নোবেল বিজয়ী ছিলেন তিনি। ৪. ২০২২: আলেস বিয়ালিয়াৎস্কি, বেলারুশ বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিয়ালিয়াৎস্কিকে ২০২১ সালের জুলাই মাসে কারাবন্দী করা হয়। তিনি ২০২২ সালে রাশিয়ার মেমোরিয়াল গ্রুপ এবং ইউক্রেনের সেন্টার ফর সিভিল লিবার্টিজের সঙ্গে যৌথভাবে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন নথিভুক্ত করার স্বীকৃতিস্বরুপ নোবেল শান্তি পুরস্কার পান। তার স্ত্রী নাটালিয়া পিনচুক তার প্রতিনিধিত্ব করেন । ৫. ২০২৩ : নার্গিস মোহাম্মদী, ইরান গত বছর শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদী একজন ইরানি নারী অধিকার আইনজীবী। নার্গিস নারী অধিকার ও মৃত্যুদণ্ড বাতিলের জন্য প্রচারণা চালিয়েছেন। নার্গিসকে একজন ‘মুক্তির যোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়ে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন তার বক্তৃতায় বলেন, ‘নরওয়েজিয়ান নোবেল কমিটি ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারের জন্য লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ নার্গিস মোহাম্মদীকে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ নার্গিস বর্তমানেও তেহরানের এভিন কারাগারে বন্দী রয়েছেন।

Read More »

“মানুষে মানুষে ভেদাভেদ করার অসুরকে প্রতিহত করতে হবে” – স্থানীয় সরকার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, সমাজে যখন অসুরের সংখ্যা বেড়ে যায়, তখন দেবী দুর্গার আগমন ঘটে। ইদানীং মানুষে মানুষে ভেদাভেদ করার অসুরের সংখ্যা বেড়ে গেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানুষে মানুষে ভেদাভেদ করার অসুরকে প্রতিহত করতে হবে। উপদেষ্টা আজ শনিবার সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবের শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ধানমন্ডির কলাবাগানসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত সুধীবৃন্দের প্রতি এসব কথা বলেন৷ হাসান আরিফ বলেন, ধর্মীয় পরিচয়ে আমরা এ দেশে থাকতে চাইনা৷ আমরা চাই, একটি পরিবারের সদস্য হয়ে আমরা এ দেশে মিলেমিশে অবস্থান করবো৷ পারষ্পরিক সহমর্মিতা এবং ভাতৃত্ববোধ গড়ে তুলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ এই সময় তিনি অবহেলিত হরিজন সম্প্রদায়ের পূজা মন্ডপ দেখতে করতে গণকটুলি সিটি কলোনি এবং বংশালের মিরনঝিল্লা সিটি কলোনি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, ঢাকা ভিত্তিক বা শুধু শহর ভিত্তিক নয়, সারা দেশের হরিজন সম্প্রদায়ের ১৫ লাখ অধিবাসীর জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবো৷ অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের সরকার। আমরা ইতিবাচক পরিবর্তন চাই৷ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে৷ উপদেষ্টা জানান, হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যথার্থ ইতিহাস এবং তাদের স্বীকৃতির ব্যবস্থা নেয়া হবে৷ যথাযোগ্য মর্যাদায় তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা গ্রহণ করা হবে৷ উক্ত পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Read More »