সর্বশেষ
সর্বশেষ

Day: October 23, 2024

৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৬০ পদে নিয়োগের সুপারিশ পিএসসিকে – জনপ্রশাসন মন্ত্রণালয়

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৩ অক্টেবার, ২০২৪ খৃ. – ৪৭তম বিসিএস পরীক্ষায় নিয়োগ দিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে(পিএসসি) নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে তিন হাজার ৪৬০ পদে নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পিএসসি জানায়, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রবেশের পদে নিয়োগের জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগগুলোর চাহিদা মোতাবেক তিন হাজর ৪৬০ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে আজ বুধবার চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Read More »

রংপুরে কিশোরীদের এইচপিভি টিকাদান উপলক্ষে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলায় ২৫ অক্টোবর থেকে মাসব্যাপী কিশোরীদের জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীদের শ্রেণীভিত্তিক ও স্কুল বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকা দেওয়া হবে। গতকাল (২৪ অক্টোবর) বুধবার বিকাল ৩টায় রংপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে রংপুর সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে রংপুর জেলার কিশোরীদের জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদানের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী। তিনি বলেন, রংপুর জেলার ৮ উপজেলায় স্কুলগামী ৫ম থেকে ৯ম শ্রেণীর ১ লাখ ৪১ হাজার ৫২ জন এবং কমিউনিটির ১০ থেকে ১৪ বছরের ৪ হাজার ৩৪ জন কিশোরীকে এই টিকা প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন ও ডাঃ মাহাবুব সহ রংপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Read More »

রংপুরে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ৩২ বছরের বৈষম্য অবসান করা লক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩ হাজার ৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে ঢাকা শিক্ষা ভবনের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর (বুধবার) রংপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন রংপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন রংপুর জেলা শাখার সভাপতি মাহমুদুল হক শিমুলের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় শাখার সমন্বয়ক আবু সাঈদ সুজন, জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসাইন সহ আরো অনেকেই । মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি এমপিওভুক্ত কলেজে অনার্স মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত নন এমপিও শিক্ষক। ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক রোষানলে পড়ে গত ৩২ বছর ধরে আমাদের ৪৯৫টি বেসরকারি এমপিওভুক্ত কলেজে প্রায় ৩ হাজার ৫০০জন নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষককে কোন বেতন-ভাতা না দিয়ে এমপিও বিহীন করে চরম বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। এর ফলে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে দীর্ঘদিন ধরে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছি। বক্তারা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সারাদেশের বেসরকারি কলেজ সমূহে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লক্ষ লক্ষ শিক্ষার্থী কৃতিত্বের সাথে বিভিন্ন বিষয়ে অনার্স ও মাস্টার্স পাস করে দেশের বিজিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে। এছাড়া করোনা প্রাদূর্ভাবের সময় থেকে অধিকাংশ কলেজগুলোতে বেতন বন্ধ ছিল। ফলে, উচ্চশিক্ষায় নিয়োজিত এ সকল শিক্ষক পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা বলেন, এমপিওভুক্তির দাবিতে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে সরকারের সুদৃষ্টি কামনা করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পরেও অদ্যবধি সরকারি বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়ে গেছি। এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর/২৪ হতে ১৭ অক্টোবর/২৪ তারিখ পর্যন্ত ঢাকায় শিক্ষা ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে ১৭ অক্টোবর ২০২৪ বিকালে আমরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করি। এতে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে অগ্রসর হতে বাধা দেয়। ফলে আমরা রাস্তায় বসে পড়ি। এমন সময় পেছনের দিক থেকে পুলিশ বাহিনী আমাদের উপর লাঠিচার্জ করে এবং টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আমাদের অনেক শিক্ষক আহত, রক্তাক্ত হয় এবং সমাবেশ পণ্ড হয়। এ ঘটনার জন্য আমরা শিক্ষক সমাজ লজ্জিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন

Read More »

“হাসপাতালেও দাপ্তরিক কাজ সম্পাদন করছেন স্থানীয় সরকার উপদেষ্টা”

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, হাসপাতালে চিকিৎসারত অবস্থায় থেকেও দাপ্তরিক কাজ সম্পাদন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর বুধবার ঢাকার এক হাসপাতালে হাসান আরিফের অস্ত্রোপচার সম্পন্ন হয়। সফল অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পর্যবেক্ষণ শেষে তাকে কেবিনে স্থানান্তরিত করা হলে তিনি তখন থেকে তার অধীনস্থ মন্ত্রণালয়দ্বয়ের দাপ্তরিক কার্য সম্পাদনে মনোযোগী হন। গত ১৮ অক্টোবর থেকে অদ্যবধি তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের জরুরি নথিপত্রে স্বাক্ষর করছেন। উপদেষ্টার অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কার্য সম্পাদনে যেন কোন ব্যাঘাত না ঘটে সেজন্য উভয় মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করছেন। ২৪’ জুলাই-আগস্ট গণ-অভ্যূত্থানের ফলে গত ৮ আগস্ট, ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ২৭ আগস্ট, ২০২৪ থেকে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Read More »

সরকারি কর্মচারীদের জন্য আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল বাধ্যতামূলক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২২ অক্টোবর, ২০২৪ খৃ : ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলের আওতাধীন সরকারি কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল বাধ্যতামূলক করার আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এই আদেশ জারি করে।  আদেশে সকল তফসিলি ব্যাংক, সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কতিপয় বহুজাতিক কোম্পানি-ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা স্যু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসি-তে কর্মরত কর্মকর্তা/কর্মচারিদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২০২৫ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা এবং অর্থ প্রদানের পদ্ধতি সহজ করার লক্ষ্যে এনবিআর এই পদক্ষেপ গ্রহণ করে। ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল করার ব্যবস্থা চালু করা হয়েছে। স্বতন্ত্র করদাতারা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.etaxnbr.gov.bd ব্যবহার করে সহজেই তাদের রিটার্ন প্রস্তুত করতে এবং অনলাইনে ফাইল করতে পারছেন। এই পদ্ধতি  থেকে করদাতারা ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন এবং ফাইল করা রিটার্ন, রশিদ, আয়কর প্রশংসাপত্র, টিআইএন সার্টিফিকেটের কপি ডাউনলোড ও প্রিন্ট করার সুবিধা পাবেন। এছাড়া, যে কেউ আগের বছরের দাখিল করা ই-রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তার জন্য এনবিআর একটি কল সেন্টার স্থাপন করেছে। ১২ সেপ্টেম্বর থেকে, করদাতারা অফিস চলাকালীন ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে কল সেন্টারে কল করে ই-রিটার্ন প্রশ্নের তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন। এছাড়া করদাতারা www.etaxnbr.gov.bd Gi eTaxService অপশন থেকে লিখিতভাবে ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান পেতে পারেন। ই-রিটার্ন রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে ইতিমধ্যে আরও করদাতাবান্ধব করা হয়েছে। ই-রিটার্নে সফলভাবে নিবন্ধনের জন্য সম্মানিত করদাতার নিজস্ব জাতীয় পরিচয়পত্রের সাথে নিবন্ধিত বায়োমেট্রিক সিম প্রয়োজন। করদাতার ব্যবহৃত মোবাইল নম্বরটি তার জাতীয় পরিচয়পত্রে বায়োমেট্রিকভাবে নিবন্ধিত কিনা তা যাচাই করতে ডায়াল করুন *১৬০০১#। যাদের বায়োমেট্রিক নিবন্ধিত সিম নেই তারা একটি নতুন সিম সংগ্রহ করতে এবং এর মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পাদন করতে পারেন। ইতিমধ্যে, www.etaxnbr.gov.bd পোর্টালের ই-রিটার্ন বিকল্প ব্যবহার করে অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা এক লাখ অতিক্রম করেছে।

Read More »