সর্বশেষ
সর্বশেষ

Day: October 24, 2024

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৪ খৃ. – সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়েছে। চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনার মাধ্যমে অধ্যাদেশটি অনুমোদন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে। স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্বশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হবে। প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অধ্যাদেশের আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনগঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিন বার অবতীর্ণ হতে পারবে এরূপ বিধি সংযোজন করবে।

Read More »

পদোন্নতি পেয়ে এসবি প্রধান হলেন রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন খোন্দকার রফিকুল ইসলাম। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। খোন্দকার রফিকুল ইসলাম বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৮ আগস্ট তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। গত ৩ সেপ্টেম্বর তিনি জিএমপি কমিশনার হিসেবে যোগ দেন। ৫১ দিনের মাথায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাকে এসবিপ্রধান হিসেবে দায়িত্ব দেয়া হলো।

Read More »

চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পুনর্গঠন

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পুনর্গঠন করা হয়েছে। ইত:পূর্বে ২০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুনর্গঠিত বিএমডিসি কাউন্সিলের সভা ২৩/১০/২০২৪ সকাল ১১ টায় সিরডাপে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সদস্যরা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন ও বিভিন্ন কমিটি গঠন করেন। কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন অধ্যাপক সাইফুল ইসলাম, সাবেক অধ্যাপক পেডিয়াট্রিক সার্জারি, বিএসএমএমইউ। কমিটি গঠনের পর বেলা তিনটায় বিএমডিসি কাউন্সিল কাউন্সিলের সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে এক বৈঠকে মিলিত হন। স্বাস্থ্য উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিএমডিসির চিকিৎসা সেবা প্রাপ্তি সম্পর্কে অভিযোগ প্রাপ্তির নিষ্পত্তির সময় দ্রুত করার পদক্ষেপ নেয়া উচিত যাতে করে রোগী এবং চিকিৎসক দুজনেই বিচার প্রাপ্তি বিলম্বের মধ্যে না পড়েন। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার মান সমুন্নত রেখে জনগণের মান সম্মত চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিএমডিসির সদস্যদের প্রতি আহ্বান জানান। উক্ত সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা: মো: সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. আবু জাফর, বিএসএমএমইউ উপাচার্য সায়েদুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তাবৃন্দসহ পুনর্গঠিত কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ৬ দফা দাবিতে রংপুরে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন । গতকাল (২৪ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে নগরীর কাচারী বাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধ করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় সরকারি চাকরিতে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা মাত্র ৪১০৬ এবং মোট পদের সংখ্যা ৫৯৭৫ টি। চিকিৎসক ও নার্সের বিদ্যমান সংখ্যার অনুপাতে মেডিকেল টেকনোলজিস্ট হওয়ার কথা ছিল ৮০ হাজারেরও বেশি। নিয়োগ জটিলতা শেষ হয়ে ২০২৩ সালের ১ আগষ্ট নবসৃষ্ট পদে ৮৮৯ জনকে নিয়োগ দেয় স্বাস্থ্য সেবা বিভাগ যা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় একটি বৃহৎ অংশের সরকারি চাকরিতে আবেদন বয়সসীমা পার হয়ে গেছে। নিজস্ব কোন দপ্তর না থাকায় এ দক্ষ অথচ বেকার জনগোষ্ঠী একপ্রকার হতাশাগ্রস্ত জীবন যাপন করছে। নিয়োগ জটিলতা কেটে গেলেও ২০১৩ সালে নিয়োগ প্রক্রিয়াটি এখনও নানাবিধ খোঁড়া অযুহাতে আটকে রাখা হয়েছে। বিদ্যমান স্বাস্থ্য অধিদপ্তরকে কেবলমাত্র চিকিৎসক কেন্দ্রীক দাপ্তর হিসেবে গড়ে তোলা হয়েছে। এর যাবতীয় সুবিধাদি, পদ পদবী, পদোন্নতি সামগ্রিক ক্ষেত্রসমূহে কেবলমাত্র চিকিৎসকদের নিয়ন্ত্রণে ও তাদেরকেই প্রদানের জন্য রাখা হয়েছে। নীতিনির্ধারণী সকল জায়গায় অন্য স্টেকহোল্ডারদের কোনপ্রকার অংশগ্রহণ না থাকা এবং একপেশে স্বাস্থ্য ব্যবস্থাপনা বাকি সব জনবলকে কোনঠাসা করে রাখা হয়েছে। অথচ স্বাস্থ্য ব্যবস্থাপনার সুষ্ঠু বণ্টনে সকলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ এবং নায্য বিষয়। মেডিকেল টেকনোলজি শিক্ষায় ডিপ্লোমার পাশাপাশি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিকেল টেকনোলজি বিষয় সমূহে উচ্চ শিক্ষা চালুর বিশ বছর পেরিয়ে গেলেও গ্র্যাজুয়েটদের জন্য কোন প্রকার পদসৃজন করা হয়নি। ২০১৪ সালে স্বাস্থ্য অধিদপ্তরে গঠিত একটি উচ্চ পর্যায়ের (হাই- ভোল্টেজ) কমিটি মেডিকেল টেকনোলজি শিক্ষায় সনদপ্রাপ্ত গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টেদের জন্য একাডেমিক, ক্লিনিক্যাল ও এডমিনিস্ট্রেটিভ শাখায় উপজেলা থেকে বিভাগীয় হাসপাতাল, ইন্সটিটিউটে ও প্রশাসনিক দপ্তরগুলোতে পদ সৃজন সংক্রান্ত অর্গানোগ্রাম প্রস্তুত ও চূড়ান্ত সুপারিশ করলেও নানাবিধ বল প্রয়োগের মাধ্যমে তা আটকে আছে বছরের পর বছর। সরকারি চাকরিতে মেডিকেল টেকনোলজিস্টদের ও ফার্মাসিস্টদের দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়টি নতুন কোন বিষয় নয়। স্বাধীনতা পূর্ববর্তী সময়েই এ পেশার পথচলা শুরু হলেও ১৯৮৯ সাল পরবর্তী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পেশাজীবিদের দশম গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দাবীটি অব্যাহতভাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে বারংবার উপস্থাপিত হয়ে আসছে। অধিকার বাস্তবায়নে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, সহায়ক কর্মসূচি পালন, দাপ্তরিক চিঠি চালাচালি, আবেদন, সর্বোপরি জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা হয়েছে তা সত্ত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়ারি দেয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতাই তৈরি করেছে। মেডিকেল টেকনোলজি শিক্ষার বিশেষ বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত প্রযুক্তিগত এবং বিষয়ভিত্তিক জ্ঞান এবং দক্ষতার ওপর নির্ভরশীল। বিষয়ভিত্তিক দক্ষ টেকনোলজিস্ট শিক্ষকদের অভাবে শিক্ষার্থীরা সঠিকভাবে শিক্ষা পাচ্ছে না এবং প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনে ব্যর্থ হচ্ছে। ফলে, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার মধ্যে বড় একটি ফাঁক থেকে যাচ্ছে। এই ফাঁক পূরণের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ অপরিহার্য।

Read More »

মাদকদ্রব্য কতৃক ৭৫ বোতল ফেন্সিডিল, ২০ কেজি গাজা সহ গ্রেফতার – ১

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রংপুর কর্তৃক অভিযান পরিচালনা করে ৭৫ বোতল ফেন্সিডিল, ২০ কেজি গাজা, ০১টি মোবাইল ফোন সহ ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গত ২৩ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৮.৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার থানাধীন সদর উপজেলা গেটের সামনে দক্ষিণ পার্শে বড়বাড়ি হতে পাকার রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীর ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে ৭৫ বোতল ফেন্সিডিল, ২০ কেজি গাঁজা, ০১টি মোবাইল ফোন সহ মাদককারবারী ও অবৈধ মাদকদ্রব্য বহনকারী মোটরসাইকেলটি আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল হামিদ(৪০), পিতা-মোঃ আজগার আলী, সাং-ধনীগাগলা, হিরাকুঠি, থানা-নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম। উল্লেখিত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের সংশ্লিষ্ট ধারায় কুড়িগ্রাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

Read More »

রংপুর মহানগর কৃষক দলের শুভেচ্ছা ও মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর আদালতে সিনিয়র আইজীবি এ্যাড. মোঃ আফতাব উদ্দিন নতনু পিপি (পাবলিক প্রসিকিটর) হিসাবে নিয়োগ পাওয়ায় রংপুর মহানগর কৃষক দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়। গতকাল (২৪ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর ২টায় রংপুর কাচারী বাজার আদালত প্রাঙ্গনে নব নিয়োগপ্রাপ্ত পিপি (পাবলিক প্রসিকিটর) এ্যাড. মোঃ আফতাব উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু । এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব মোঃ ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন, কোতোয়ালি থানার আহবায়ক মানু, সদস্য সচিব মোঃ রোস্তম আলী, ২১ নং ওয়াডের সদস্য সচিব মোঃ শাহিন, সিঃ যুগ্ম আহবায়ক রতন, মোঃ শোহান, মোঃ ফিরোজ মিয়া, নয়ন, ইউসুফ, রাসেল, জিরান, ৩০নং ওয়ার্ডর আহবায়ক মোঃ মনির হোসেন প্রমুখ।

Read More »

রসিকের উদ্যোগে কিশোরীদের এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে স্কুল পর্যায়ে ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্রীদের ও স্কুল বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের মাসব্যাপী জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নগরীর কাচারী বাজার শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আজমল হোসেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ হাসিনুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ রায়হান কবীর, রংপুর সিটি কর্পোরেশনের (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্রধান সম্পত্তি কর্মকর্তা মৌসুমী আফরিদা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ আব্দুল ওয়াহিদ, রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়, রংপুর সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর সাইফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্যঃ ২৪ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী রসিকের ৩৩টি ওয়ার্ডে ৫শ শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীদের শ্রেণীভিত্তিক ও স্কুল বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া হবে। ভ্যাকসিন গ্রহণের পরে কোন সমস্যা হলে, নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

Read More »

রংপুরে উপজেলা দিবস পালন করেন জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “তুমি ধন্য-উপজেলা পরিষদ সৃষ্টির জন্য” পল্লীবন্ধু এরশাদ অমর হোক-এই স্লোগানকে সামনে রেখে রংপুরে উপজেলা দিবস পালন করেন জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠন। দিবসটি উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালেয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহেদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য মোঃ রুহুল আমিন লিটন, ফারুক হোসেন মন্ডল, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহবায়ক ইউসুফ আহমেদ, সদস্য সচিব গোলাম মোস্তফা হীরা, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলামসহ জাতীয় পার্টি রংপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নের নেতা-কমৃীবৃন্দ।

Read More »

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের ২৮ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন জাতির প্রয়োজনে তাঁরা সর্বদা দায়িত্ব পালন করেন ফটো সাংবাদিকরা

জালাল উদ্দিন/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর এর ২৮ তম প্রতিষ্টা বার্ষিকী আনন্দঘন পরিবেশ অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বুধবার স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনের শুরুতে ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুাথানের শহিদদের প্রতি সম্মানে দাড়িয়ে সমবেদনা ও নিরাবতা পালন করা হয়। এ সময় এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ¦ সালেকুজ্জামান সালেক, একুশে টিভি রংপুর অফিস প্রধান ও সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর রংপুর অফিস প্রধান ও দৈনিক আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক,বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের উপদেষ্টা ফখরুল আনাম বেঞ্জু,সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু,  সিটি প্রেসক্লাব  সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলা ভিশনের রংপুর প্রতিনিধি জুয়েল আহমেদ, দৈনিক বায়ান্নর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ¦ তানবীর হোসেন আশরাফী, শিবরাম প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাবেক সভাপতি কাজী জাহিদ হোসেন লুসিড,রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, টিসিএ রংপুরের সভাপতি এহসানুল হক সুমন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব মেজবাহুল হিমেল। এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক নজরুল মৃধা, জাগো নিউজের রংপুর প্রতিনিধি জিতু কবির, দৈনিক সকালের বাণীর পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, দৈনিক প্রতিদিনের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক শাহ্ আমানত, বিটিভি রংপুর প্রতিনিধি হাবিবুর রহমান হাবীব, দৈনিক যুগের আলোর স্টাফ রির্পোটার রবিউল ইসলাম দুখু, গ্লোবাল টিভি রংপুর প্রতিনিধি আব্দুর রহমান রাসেল, উত্তর বাংলা ডট কমের সম্পাদক মুরাদ মাহমুদ, সিএনবি নিউজ সম্পাদক মিয়া মোহাম্মদ সুজন, বায়ান্নর আলোর সহকারি বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুন,  ফটো সাংবাদিক টিপু, ইমরোজ হোসেন ইমু, ময়নুল ইসলাম, শাহিন হোসেন, রাশেদ রাব্বি, আব্দুল্লাহ আল মামুন, কামরুজ্জামান সেলিম  সহ এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। আলোচনা ও কেককাটা আগে দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো অফিসের ফটো জার্নালিস্ট উদয় চন্দ্র বর্মণকে ফুল দিয়ে বরণ করেন নেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন,  দেশ ও জাতির উন্নয়নে ফটোসাংবাদিকদের ভূমিকা অপরিসীম। জাতির প্রয়োজনে তাঁরা সর্বদা সচেষ্ট দায়িত্ব পালন করেন। জীবনের মায়া ত্যাগ করে ফটো সাংবাদিকরা ছবি তুলে সৃষ্ঠি করেন নতুন গৌর্বোজ্জল ইতিহাস। অতিত ইতিহাস ঘাটলেই উঠে আসবে ফটো সাংবাদিকদের অসামান্য ত্যাগ। ফটোসাংবাদিকদের তোলা ছবির মাধ্যমেই দেশ ও সমাজের সুখ-দুঃখের কথা আমরা সবাই জানতে পারি। ফটো সাংবাদিকরা এই আধুনিক যুগে প্রতিনিয়ত নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুষ্ঠু সংবাদ প্রচার ও প্রসার করছে।’ এই পেশার উন্নয়নে সরকারি ও বেসরকারি পৃষ্টপোষকতা প্রয়োজন। বক্তারা ফটো সাংবাদিকদের ফিচার ছবি তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন।

Read More »