সর্বশেষ
সর্বশেষ
  • সিটি নিউজ
  • পদোন্নতি পেয়ে এসবি প্রধান হলেন রফিকুল ইসলাম

পদোন্নতি পেয়ে এসবি প্রধান হলেন রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন খোন্দকার রফিকুল ইসলাম। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

খোন্দকার রফিকুল ইসলাম বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৮ আগস্ট তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।

গত ৩ সেপ্টেম্বর তিনি জিএমপি কমিশনার হিসেবে যোগ দেন। ৫১ দিনের মাথায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাকে এসবিপ্রধান হিসেবে দায়িত্ব দেয়া হলো।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM