সর্বশেষ
সর্বশেষ

Day: October 25, 2024

১৬ বছরে সংঘটিত সকল অপরাধ তুলে ধরতে সাংবাদিকদের প্রতি স্থানীয় সরকার উপদেষ্টার আহ্বান

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৪ খৃ. – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ১৬ বছরে সংঘটিত সকল অপরাধ নির্ভয়ে দেশের মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ সন্ধ্যায় রাজধানীর বিএমএ ভবনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। এ এফ হাসান আরিফ বলেন, গত ১৬ বছর আমরা সবাই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। জুলাই- আগস্ট গণঅভ্যূত্থানের মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে। এই ১৬ বছরে সংঘটিত সকল অপরাধকে আপনারা নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন। যাতে জনগণ এসব অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। সাংবাদিক দম্পতি হত্যার বিচার প্রসঙ্গে হাসান আরিফ বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার বিগত সরকারের আমলে পদে পদে বাঁধার সম্মুখীন হয়েছে। আশা করছি, এই বাঁধা এখন আর থাকবেনা। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা সোচ্চার হলে সাগর-রুনী হত্যার বিচারও এবার হবে। তিনি বলেন, বিদেশী বিনিয়োগকারীরা দেশে এসে প্রথমেই জানতে চান আমাদের ক্রাইম রেট কেমন। একসময় হংকং বা দক্ষিণ কোরিয়ার ক্রাইম রেট অনেক বেশি ছিল। কিন্তু এখন সেখানে ক্রাইম রেট একেবারে শূন্যের কাছাকাছি। এসব অঞ্চলে বৈদেশিক বিনিয়োগের হারও এখন বেশি। বাংলাদেশের ক্রাইম রেটও জিরোতে নিয়ে আসতে হবে। একটি বিনিয়োগ বান্ধব রাষ্ট্র বিনির্মানে ক্র্যাবের সকল সদস্য সরকারকে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন(ক্র্যাব) এর সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান, র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস ও আম্বার গ্রুপের সত্ত্বাধিকারী শওকত আজিজ রাসেল প্রমুখ।

Read More »

অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

স্পোর্টস ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৫ অক্টোবর ২০২৪ খৃ. – বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিওএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিওএ সভাপতি নির্বাচন ২০২৪ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন, আনুষ্ঠানিকভাবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন। পদের বিপরীতে একাধিক মনোনয়ন পত্র জমা না হওয়ায় এবং একমাত্র মনোনয়নপত্র বৈধ হওয়ায় জেনারেল ওয়াকার-উজ-জামান সভাপতি হিসেবে নির্বাচিত হন।

Read More »

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হলে তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না: সেনাপ্রধান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন র‌্যাবে প্রেষণে নিয়োজিত থাকাকালীন সেনাবাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হলে তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না। যুক্তরাষ্ট্র সফরকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তাদের এ বিষয়ে অবহিত করেন সেনাপ্রধান। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এদিন দেশে ফেরেন জেনারেল ওয়াকার-উজ-জামান। আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এবং কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। গত ১৭ অক্টোবর সেনাবাহিনী প্রধান নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জেয়ান পিয়ারি ল্যাকরোয়িক্স, ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খের, জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইলজে ব্রান্ডস খেরিস, আন্ডার সেক্রেটারি জেনারেল, ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল ও পিস বিল্ডিং অ্যাফেয়ার্সের পক্ষে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং প্যাসিফিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মেদ খালেদ খিয়ারি এবং ডিরেক্টর অব অফিস ফর পিস কিপিং স্ট্রাটেজিক পার্টনারশিপ জেনারেল জাই মেননের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎকালে তারা বাংলাদেশি শান্তিরক্ষী, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সদস্যদের শান্তিরক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসব বৈঠকে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নীতি নির্ধারণী/ফোর্স কমান্ড পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে গুরুত্বারোপ করেন। পাশাপাশি, সেনাবাহিনী প্রধান র‌্যাব ফোর্সেসে প্রেষণে নিয়োজিত থাকাকালীন সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে তাদের শান্তিরক্ষা মিশনে নির্বাচিত না করার বিষয়ে অবহিত করেন। এ ছাড়াও, সেনাপ্রধান বাংলাদেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের দিকনির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর চলমান কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে আর্থ-সামাজিক ও শান্তি-শৃঙ্খলার উন্নয়নে নেওয়া নানামুখী ইতিবাচক দিক তুলে ধরেন।

Read More »

জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৪ খৃ. – গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তালিকা শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জুলাই-আগস্ট মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের এ তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। তালিকা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের ১৪জন, সিরাজগঞ্জে ১৪জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর বাইরে খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, গাজীপুরসহ কয়েকটি জেলায় বাকি ১৬ জন নিহত হয়েছেন। তালিকায় নিহতদের নাম, পদের নাম, মৃত্যুর তারিখ, সংযুক্ত ইউনিটের নাম এবং ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে। তালিকা প্রকাশ করে সদর দপ্তর থেকে বলা হয়, ‘আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছেন। তাই গণ অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা প্রকাশ করা হলো।’ পুলিশ সদর দপ্তর আরও জানায়, পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসকল অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে। যদি কেউ দাবি করেন, গণ অভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে। সদর দফতর থেকে প্রকাশিত নিহত পুলিশ সদস্যদের তালিকা।

Read More »

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৫ প্রসিকিউটর নিয়োগ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৪ খৃ. – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে দায়িত্ব পালনের জন্য আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। গতকাল রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন (জিপি-পিপি) স্বাক্ষরিত এ সংক্রান্ত নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর সেকশন ৭(১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেয়া পর্যন্ত পাঁচজনকে প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ পাওয়া পাঁচ প্রসিকিউটর হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম ও মো. নুরে এরশাদ সিদ্দিকী ডেপুটি এটর্নি জেনারেল পদমর্যাদার, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ, তানভীর হাসান জোহা (ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ) এই তিনজন সহকারী এটর্নি জেনারেল পদমর্যাদার সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। এরআগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম ও অপর চার প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়।

Read More »