সর্বশেষ
সর্বশেষ

Day: October 31, 2024

নতুন ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৪ খৃ. – নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপণে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন, ২০২২-এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দেয়ার লক্ষ্যে আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন-যথাক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ, কে, এম আসাদুজ্জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম। প্রজ্ঞাপণে আরো বলা হয়েছে, সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন, ২০২২ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দিবে।

Read More »

প্রধান বিচারপতির ৪ নভেম্বর ফুলকোর্ট সভা আহ্বান

সুপ্রিমকোর্ট রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৪ খৃ. – সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী সোমবার ৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এর দোতলায় কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Read More »

লিগ্যাল এইড এর মাধ্যমে ১২১৬৩০ জন কারাবন্দিকে আইনি সহায়তা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৪ খৃ. – জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে কারাগারে ১ লাখ ২১ হাজার ৬শ’ ৩০ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেনে বলা হয়েছে, সরকারি খরচে অসচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ৪২ হাজার ৯৬টি পরামর্শ সেবা দেওয়া হয়েছে। অসচ্ছল বিচার প্রার্থীদের ২১৭ কোটি ৫৯ লাখ ৬১ হাজার ৮৫৮ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে লিগ্যাল এইড। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংস্থার অধীনে সরকারি খরচে লিগ্যাল এইডে মোট ১১ লাখ ১০ হাজার ৩৬ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। অসচ্ছল বিচার প্রার্থীদের আইনি সহায়তা দেওয়া হয়েছে ৪ লাখ ৩ হাজার ২০১ মামলায়। আইনি সহায়তার মাধ্যমে ২ লাখ ৩ হাজার ৩২টি মামলা নিস্পত্তি হয়েছে। সেবা গ্রহণকারীদের মধ্যে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ১৬ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৮ লাখ ৭৪ হাজার ৬৬১ জন, ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৮ হাজার ৮৫৩ জন এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্ধারিত হটলাইন কলসেন্টার ১৬৪৩০ নম্বরে ১ লাখ ৭৮ হাজার ৫০৬ জন বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন। জাতীয় হেল্পলাইন সৃষ্টির আগে হটলাইনের মাধ্যমে ১৭ হাজার ৩২৮ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লিগ্যাল এইড-এ বিকল্প বিরোধ নিস্পত্তি সেবার মাধ্যমে মামলা নিস্পত্তি হয়েছে ১ লাখ ২৯ হাজার ৩৮টি। বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬১২টি মামলায়। উপকার ভোগীর সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৫১২ জন। দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগনকে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এই সেবা দেওয়া হয়। ইতোমধ্যে নিন্ম আদালতে ফৌজদারি মামলায় আসামির পক্ষে আইনজীবী না থাকলে লিগ্যাল এইডকে আইনজীবী দিয়ে সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

Read More »

শঙ্কায় মার্কিন গণতন্ত্র

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৪ খৃ. – বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমেরিকায় এবারের নির্বাচনের আগেই ব্যাপক সহিংসতা, ফলাফল পাল্টানোর চেষ্টায়, রাজনৈতিক সংঘাতের কারণে দেশটির ভোটাররা আছেন শঙ্কায়। হঠাৎ করেই রাজনৈতিক সহিংসতা নিয়ে সাধারণ ভোটাররা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার ও রাজনৈতিক সহিংসতার কারণে ভোটারদের মধ্যে দেশের গণতন্ত্র নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এনওআরসি,সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ-এর এক জরিপের ফলাফলে দেখা গেছে,আমেরিকার নিবন্ধিত ভোটারদের ৪০ ভাগই বলেছেন, তারা নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টায় সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে আসছেন কেবলমাত্র নির্বাচনে কারচুপি হলে তিনি পরাজিত হবেন। এসব আগাম অভিযোগ নিয়ে ভোটারদের মধ্যে ক্রমেই উদ্বেগ বাড়ছে। নিবন্ধিত ভোটারদের ৯০ ভাগই মনে করেন, প্রত্যেক অঙ্গরাজ্যে ভোট গণনা শেষ করে এবং অভিযোগের চ্যালেঞ্জ গুলো আইনি লড়াইয়ের মাধ্যমে সমাধান করলে নির্বাচনে পরাজিত প্রার্থীকে তা অবশ্যই মেনে নেয়া উচিত। ভোটারদের এক-তৃতীয়াংশ মনে করেন, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প নির্বাচনে হেরে গেলে তিনি পরাজয় মেনে নিবেন। এদিকে ডেমোক্র্যাটদের প্রতি দশ জনের মধ্যে একজন ট্রাম্পের পরাজয় মেনে নেয়ার বিষয়ে একমত প্রকাশ করেছেন।

Read More »

জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব নির্বাচিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : খুলনা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি এবং কুষ্টিয়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাজহারুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ২৫ বছর পর ভোটের মাধ্যমে এসোসিয়েশনের ৪৫ সদস্যের নির্বাহী কমিটি বেছে নিলেন বিচারকরা। এসোসিয়েশনের নেতারা জানান, এই নির্বাচনে অনলাইনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৬৪ জেলার ২হাজার ১৮৫ বিচারক। এর মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ৩৫ জন বিচারক। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিকেল সাড়ে ৪টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এই নির্বাচনের সভাপতি, মহাসচিবসহ এসোসিয়েশনের নির্বাহী কমিটির ১৬টি পদে মোট ৪৫ জন বিচারক নির্বাচিত হয়েছেন বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে অনলাইনে ভোট গ্রহণ কার্যক্রমটি পুরো সময় লাইভ দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের অর্ন্তবর্তী নির্বাহী কমিটির সভাপতি মো. জাকির হোসেন গালিব, মহাসচিব মোহাম্মদ ফারুক ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. সাব্বির ফয়েজ ভোটদান কার্যক্রমের উদ্বোধন করেন। জানা গেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই সংগঠনকে ক্ষুক্ষিগত করে রাখে একটি মহাল। ঘুরে ফিরে নেতৃত্ব থাকে ওিই সিন্ডিকেটের হাতে। ফলে দীর্ঘদিন এসোসিয়েশনের কোন নির্বাচন হয়নি। এতে ক্ষুব্ধ ছিলো অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারকরা। অবশেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৎকালীন সরকার ঘনিষ্ঠ যেসব বিচারক দীর্ঘদিন ধরে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবসহ বিভিন্ন পদ দখলে রেখেছিলেন রাজনৈতিক পটপরিবর্তনে পর তারা পদত্যাগ করেন। অবশেষে পরিষ্কার হয় নির্বাচন অনুষ্ঠানের পথ। এরপর গঠন করা হয় নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুযায়ী বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচারকরা বলছেন, এই সংগঠনকে অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। কারণ অধস্তন আদালতের যেসব বিচারক রায় বা আদেশ দিয়ে অন্যায় আচরণের শিকার হয়েছেন তার বিরুদ্ধে কোন বক্তব্য বা বিবৃতিও দেয়নি সংগঠনের তৎকালীন নেতারা। ফলে বিচারকদের মনে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছিল। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সেই ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ নূরে আলম, বিচারক। কমিশনার ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শানু আকন্দ।

Read More »

অধ্যক্ষ নিয়োগের ফুঁসে উঠেছে রংপুর মেডিকেল কলেজ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেডিকেল কলেজে নয়া অধ্যক্ষ নিয়োগ দেয়ায় ফুঁসে উঠেছে ক্যাম্পাস। বিক্ষোভ করেছে বৈষ্যম বিরোধী চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীরা। ২৪ ঘন্টার মধ্যে অধ্যক্ষের পদায়ন বাতিল করা না হলে বৃহস্পতিবার থেকে শক্ত আন্দোলনের হুশিয়ারী আন্দোলনকারীদের। বুধবার সকাল ১১টায় কলেজ এলাকায় বিক্ষোভ কর্মসুচি পালন করে আন্দোলনকারীরা। জানা গেছে, মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আদেশে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে। এ নিয়ে বিক্ষোভে ফেটে পরেন আন্দোলনকারীরা, অভিযোগ করেন, অধ্যক্ষ মাহফুজার রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট বিকৃতির অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগী ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষক। নয়া অধ্যক্ষ মাহফুজার রহমানের এই কলেজে ঠাঁই নেই বলে অধ্যক্ষের বসার রুম বন্ধ করে দেন আন্দোলনকারীরা। পরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল, একই বিভাগের সহযোগী অধ্যাপক আদিলুর জামান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ নাসরুল্লাহ সহ সাধারন শিক্ষার্থীরা। এ নিয়ে অধ্যক্ষ অধ্যক্ষ মাহফুজার রহমান তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন। বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ২০১৯ সাল থেকে উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়ে ন্যায্য অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি বছরের ১৭ জুলাই বদলী করা হয় অধ্যাপক হিসাবে দিনাজপুর মেডিকেলে। আর মঙ্গলবার তাকে অধ্যক্ষ নিয়োগ দেয়ায় একটি চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য অপচেষ্টা চালাচ্ছে। শহীদ আবু সাঈদের ময়নাতদন্তের সময় তিনি নানাভাবে সহযোগিতা করার দাবি জানান।

Read More »

রংপুরে অঞ্জলিকা’র জমজমাট হেমন্তকালীন কবিতা উৎসব

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের মননশীল সিুাহত্য পত্রিকা অঞ্জলিকা’র উদ্যোগে অনুষ্ঠিত হলো জমজমাট হেমন্তকালীন কবিতা উৎসব। নগরীর পাবলিক লাইব্রেরী হলে মঙ্গলবার রাতে আয়োজিত এ উৎসবে ছিলো শুভেচ্ছাকথা, স্বরচিত কবিতা ও ছড়াপাঠ এবং গান। অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ এর সভাপতিত্বে অনু্িষ্ঠত এ উৎসবে বিশেষ অতিথি ছিলেন কবি বিমলেন্দু রায়, কবি হাই হাফিজ , অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কবি কালীরন্জন বর্মণ, লেখক ও কবি রানা মাসুদ, ও কবি আজহারুল আল আজাদ। এতে স্বরচিত কবিতা ও ছড়া পাঠে অংশ নেন : বাদল রহমান , তৈয়বুর রহমান বাবু, শাহিদা মিলকী , হেলেন আরা সিডনী, এস.এম খলিল বাবু, নজরুল মৃধা, মারুফ হোসেন মাহবুব, দেলোয়ার হোসেন রংপুরী, জাকির আহমদ, তৌহিদা খাতুন , এমাদ উদ্দিন আহমেদ , সেবু মোস্তাফিজ, সুমাইয়া বিনতে শুধু, তোফাজ্জল হোসেন , বজলুর রশীদ, আয়েশা সিদ্দিকা, মাসুম মোরশেদ, শরীফ সুমন, নুরুন্নাহার বেগম, শাকিল মাসুদ, হাফিজ রেদোয়ান, নুসরাত থানম উপমা, , আবু হেনা, শাহরিয়া সিদ্কিা, কামরুন লায়লা জেসি , মোকাদ্দেস আলী রাব্বী, ওবায়দুল মজিদ, মনিরুজ্জামান মনির , মোকতার হোসেন, জুয়েল প্রমূখ । উৎসবে গান গেয়ে শোনান, রওশন আরা সোহেলী, সুফি জাহিদ হোসেন ও শাহ আলম । পুরো আয়োজনটি উপস্থাপন করেন অঞ্জলিকার সহযোগী সম্পাদক মাহবুবুল ইসলাম ।

Read More »

রংপুরে বড়বিল ইউনিয়ন বাসীর মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে গংগাচড়া ৩নং বড়বিল ইউনিয়ন বাসীর মানববন্ধন । গতকাল (৩০ অক্টোবর) বুধবার নগরীর কেড়ানী পাড়াস্থ রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সামনে গংগাচড়া ৩নং বড়বিল ইউনিয়নের দক্ষিন পনাপুকুর ও উত্তর পানাপুকুর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসী নাজমুল হক, রুহুল ইসলাম, সমসের, শুকুমার রায়, দুলাল চন্দ্র, দিননাথ রায়, চন্দন, রমজান, কালী রঞ্জন, মনিরুল, শামীম, শূভ, অনন্ত চন্দ্র। বক্তারা বলেন, গংগাচড়া ৩নং বড়বিল ইউনিয়নের দক্ষিন পনাপুকুর ও উত্তর পানাপুকুর এলাকায় অবস্থিত নুরজাহান অটো রাইস মিল ও বায়ো এগ লিমিটেড মুরগি ফার্ম ২টির ক্যামিকেল যুক্ত পানি, অন্যান্য আবর্জনা নদী- নালায় ফেলায় প্রায় ২ কিলোমিটার এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ক্যামিকেল যুক্ত পানি ও ফার্মের দুণিত দর্গন্ধে এলাকায় বসবাসরত মানুষের রাস্তা দিয়ে চলাচল খুবেই কষ্টকর হয়ে পরেছে । অটো রাইস মিলের বর্জ্য পদর্থের মিশ্রিত পানি পান করে অনেকের গবাদি পশু মারা গেছে এবং এলাকার শিশুদের ডায়রিয়া ও চর্ম রোগ সহ নানা সমস্যা দেখা দিয়েছে। তাই এলাকাবাসী নুরজাহান অটো রাইস মিল ও বায়ো এগ লিমিটেড মুরগি ফার্ম ২টির বন্ধ ও সহ আইনগত ব্যাবস্থা নিতে রংপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালকের সহযোগিতা কামনা করছি।

Read More »

জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন ডিসেম্বরের শুরুর দিকে রিপোর্ট চূড়ান্ত করবেন : ফলকার টুর্ক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৪ খৃ. – জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা তদন্তকারী জাতিসংঘের স্বাধীন তথ্যানুসন্ধান মিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট চূড়ান্ত করবে। বুধবার ফলকার তুর্ক ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে একথা বলেন। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের কাজ এবং ঢাকায় উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে অবহিত করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ সম্পর্কেও আলোচনা করেন। ফলকার তুর্ক বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ঢাকায় তার উপস্থিতি আরও জোরালো করতে চায়। অধ্যাপক ইউনূস বলেন, তাঁর সরকার আগের সরকারের ভুল এবং অপরাধগুলো পুনরাবৃত্তি করবে না। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট বিশেষ করে মিয়ানমারে সহিংসতার কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজার হাজার নতুন রোহিঙ্গার আগমন নিয়েও আলোচনা করেন। উভয় নেতা আঞ্চলিক সমস্যা দ্রুত ও টেকসই সমাধানের দিকে এগিয়ে নিতে আসিয়ানের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

Read More »