সর্বশেষ
সর্বশেষ

Day: November 2, 2024

মানি লন্ডারিংয়ের কারণে বাংলাদেশ বার্ষিক ১২ থেকে ১৫ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২ নভেম্বর, ২০২৪ খৃ. – ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আজ বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের তৎকালীন সময়ে মানি লন্ডারিংয়ের কারণে বাংলাদেশ বার্ষিক ১২ থেকে ১৫ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে। তিনি বলেন, ‘অর্থ পাচারকারিদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে, এবং ভবিষ্যতের ঘটনা রোধ করার জন্য অর্থ পাচার বিরোধী সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’। ড.ইফতেখারুজ্জামান আজ রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায়’ শীর্ষক ইআরএফ এবং সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত সেমিনারে আমন্ত্রিত অতিথির বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশ ব্যাংক (বিবি) এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাম্প্রতিক প্রচেষ্টার প্রতিফলনের উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন যে আগের বছরগুলিতে, এই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে স্বৈরাচারী প্রভাবের অধীনে মানি লন্ডারিং কার্যক্রমকে উপেক্ষা করার অভিযোগ আনা হয়েছিল। তবে তিনি স্বীকার করেছেন যে কেন্দ্রীয় ব্যাংক এখন অর্থ পাচার মোকাবিলা এবং পাচারকৃত তহবিল পুনরুদ্ধারের জন্য তার প্রচেষ্টা বাড়িয়েছে। তিনি বলেন, ‘কিন্তু এটিকে ভবিষ্যতের জন্য একটি টেকসই ব্যবস্থায় পরিণত করা উচিত’। ইফতেখারুজ্জামান ভুয়া কোম্পানিকে ঋণ প্রদান রোধ করার লক্ষ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আরোপিত শর্তাবলীর দিকে ইঙ্গিত করে, পদক্ষেপ গ্রহনের অভাবেরও সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসলামী এবং অন্যান্য ব্যাঙ্কগুলি প্রতারণামূলক স্কিমে কাগুজে সংস্থাগুলির কাছে তহবিল হারিয়েছে। অথচ তখন সমস্ত প্রয়োজনীয়তা পূরণকারী অনেক বৈধ কোম্পানি ঋণ পাওয়ার জন্য সংগ্রাম করেছে। এই অভিযোগ যা উত্থিত হয়েছিল, বাংলাদেশ ব্যাংক তখন থেকেই স্বীকার করেছে। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রা গাট্টাকা ওপেনহাইমারের প্রতিষ্ঠাতা নাঈম চৌধুরী । সুত্র. বাসস

Read More »

অতীতে সুষ্ঠু ভূমি জরিপ না হওয়ায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সংঘাত লেগে থাকত : ভূমি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২ নভেম্বর, ২০২৪ খৃ. – এলজিআরডি ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ অতীতে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে মামলা ও হানাহানির অন্যতম কারণ হিসেবে সুষ্ঠু ভূমি জরিপ না করাকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘অতীতে সুষ্ঠু জরিপ কাজ সম্পন্ন না করতে পারায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে মারামারি-হানাহানি, সামাজিক অস্থিরতা ও মামলা মোকদ্দমা লেগেই থাকত।’ তিনি আরও বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে মৌজা ম্যাপ ও খতিয়ান প্রস্তুতের কাজ সহজ হবে।’ উপদেষ্টা আজ নারায়ণগঞ্জ জেলার বন্দর ফেরিঘাট এলাকায় ভূমি মন্ত্রণালয়ের অধীন ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়ন প্রকল্পের (ইডিএলএমএস) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ এফ হাসান আরিফ বলেন, ইডিএলএমএস প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি রাজস্ব আয় বাড়বে এবং সরকারি ভূমি ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন হবে। তিনি বলেন, সর্বশেষ তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটি অবাধ, নিরপেক্ষ, দ্রুত ও উন্নত ভূমি তথ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। এতে করে ভূমি মালিকদেরকে প্রয়োজনীয় ভূমিসেবা দেয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, রিয়েল টাইম আপডেট প্রক্রিয়ায় আপডেট মিউটেশনের সাথে সাথে ভূমি ম্যাপ সংশোধন হবে ও একবার জরিপ কাজ হলে বারবার জরিপ করার প্রয়োজন হবে না। এ প্রকল্পের মাধ্যমে ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে অটোমেশন ব্যবস্থার প্রবর্তন করা সম্ভব হবে। ইডিএলএমএস প্রকল্পটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও যশোর জেলায় ৬৩৪টি মৌজায় ৩ বছর মেয়াদী ৩৮৩ কোটি ৫০ লাখ টাকায় বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ডিজি এলআর মহ. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ভূমি উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জনবান্ধব ভূমি সেবা প্রদানে মাঠ প্রশাসন ও ভূমি সেবা অটোমেশনে ডেটা এন্ট্রির গুরুত্ব’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Read More »

সংবিধান সময়োপযোগী করার পরামর্শ ড. কামাল হোসেনের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০২ নভেম্বর, ২০২৪ খৃ. – বিশিষ্ট আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন আজ দেশের সংবিধান সময়োপযোগী করার পরামর্শ দিয়েছেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর মতিঝিল কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন। কামাল ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদের সংবিধান খসড়া কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবিধানিক সংস্কার কমিশনের (জাতীয় সংসদ সচিবালয়ের উপ-পরিচালক) দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো. সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনকে সংবিধান সময়োপযোগী করার পরামর্শ দিয়েছেন। কামাল হোসেন প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে সংবিধান সংস্কার প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি কমিশনের প্রধান ও প্রতিনিধি দলের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। কমিশনের সদস্য প্রফেসর সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুস্তাইন বিল্লাহ প্রতিনিধি দলে ছিলেন।

Read More »

বিএফএ রংপুর জেলা ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) রংপুর জেলা ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত । গতকাল (২ নভেম্বর) শনিবার বিকাল ৪টায় নগরীর কলেজ রোডস্থ (বিএফএ) রংপুর জেলা ইউনিট কার্যালয়ে মতবিনিময় সভায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) রংপুর জেলা ইউনিটের সহ সভাপতি মোঃ আব্দুস সালাম বেলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন (বিএফএ) রংপুর জেলা ইউনিটের, সহ সভাপতি মোঃ আতিয়ার রহমান গোফরান ভুইয়া, শেখ মোঃ ফরিদ, মোঃ জবাহুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান, মোঃ মোস্তাক আলী হাকিম, কোষাধক্ষ মোঃ আনোয়ার হোসেন আওলাদ, অফিস সম্পাদক মোঃ মাহামুদার রহমান মানিক, প্রচার সম্পাদক মোঃ শাহ নেওয়াজ সহ সকল সদস্যবৃন্দ।

Read More »

রংপুরে মাদকের চালানসহ ২জন কারবারী গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ২টি পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ২ আসামিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর। সকাল আনুমানিক ১১ ঘটিকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। পৃথক অভিযানে ৮৪ লক্ষ ৪০ হাজার টাকার মাদকদ্রব্য ও ৩০ হাজার টাকার গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক করা মাদকের মধে হিরোইন ৬৫০ গ্রাম, আইস ২৮ গ্রাম, ইয়াবা ৫ হাজর ৭০০ পিস, টিটি জেসিক ১৮০ এ্যাম্পল। গাঁজা ব্যবসায়ী মিঠাপুকুর উপজেলার পায়রা বন্ধের জয়রাম এলাকা থেকে ১ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা উদ্ধার করেছে। আটকৃত একজন মিঠাপুকুর উপজেলার শালটি গোপালপুর ইউনিয়নের সুরঙ্গ গ্রামের সুলতান আহমেদের ছেলে সাইদুর রহমান বুলেট। অপরজন জয়রাম জাফরপুরের রজনীকান্ত সরকারের ছেলে শ্রী মাধব চন্দ্র সরকার। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক পরিচালক বিপ্লব কুমার মোদক বলেন, এটি ধারাবাহিক অভিযানের অংশ যা চলমান থাকবে। সঠিক তথ্য পেলে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Read More »

রংপুরে জাতীয় পার্টির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র, মিথ্যাচার, কেন্দ্রীয় অফিসে অগ্নিসংযোগ ও সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি ও তার অঙ্গ সহযোগি সংগঠন। গতকাল শনিবার দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রতিবাদ মিছিলটি নগরীর পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানীর মোড়, বেতপট্টি, সুপার মার্কেট, সিটি বাজার, পাবলিক লাইব্রুেরী ও পুলিশ লাইন্স হয়ে পুনরায় পায়রা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো: মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংঘঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো: হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সদস্য এ্যাড. মোকাম্মেল হক চৌধুরী, রংপুর মহানগর যুগ্ন সাধারন সম্পাদক মো: আনিসুর রহমান আনিস, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো: ফারুক হোসেন মন্ডল, জাতীয় শ্রমিক পাটি রংপুর মহানগর সভাপতি রাজু আহমেদ, সাধারন সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক আলমগীর হোসেন জসিম, জাতীয় অটো শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি তসলিম উদ্দিন প্রধান উচ্ছল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক ইউসুফ আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হীরাসহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং সমর্থকবৃন্দ।

Read More »

রংপুরে বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ইসলামী শ্রমনীতি চালু করার দাবি জানিয়ে রংপুরে বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর চামড়াপট্টিস্থ ছাত্র শিবির কার্যালয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠানে বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন রংপুর জেলা শাখার সভাপতি শাহাদাত মাজেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ গোলাম রব্বানি। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি আঞ্চল পরিচালক অধ্রাপক মোঃ আব্দুল হাসেম বাদল, বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের আঞ্চল পরিচালক মোঃ নুরন্নবী প্রধান, বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল গণি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ” সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (০২ নভেম্বর) সকাল ১১টায় নগরীর সিওবাজারস্থ রংপর বিভাগীয় কমিশনার কার্যালয় হলরুমে সমবায় বিভাগ রংপুর এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর বিভাগের যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিখভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম (এনডিসি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে বিভিন্ন সমবায়িদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কতিপয় শ্রমিক নামধারী স্বার্থন্বেষী মহল কতৃক রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন – ১১৬৩, নিয়ে ষড়যন্দ্রের বিরুদ্ধে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও শ্রমিকরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। গতকাল শনিবার (০২ নভেম্বর) বেলা ১২ টায় নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু । এ সময় তিনি বলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন একটি বৈধ কমিটি। এই বৈধ কমিটি নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে দাতভাঙ্গা জবাব দেবে শ্রমিকরা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ মোঃ শাহরিয়ার হোসেন বিটুল, সড়ক সম্পাদক সাদেক আলী সহ সকল নেতৃবৃন্দ।

Read More »

বিশ্বব্যাপী ৮৫ শতাংশ সাংবাদিক হত্যার বিচার হয় না

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২ নভেম্বর, ২০২৪ খৃ. – সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে ইউনেস্কো সকল দেশকে ন্যায়বিচারের প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানিয়েছে। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে দায়মুক্তির হার ছয় বছরে মাত্র ৪ পয়েন্ট কমেছে। এর মানে বিশ্বব্যাপী ৮৫ শতাংশ সাংবাদিক হত্যার মামলা অমীমাংসিত থেকে গেছে। ইউনেস্কো সাংবাদিকরা সত্যের সন্ধানে তাদের জীবনের ঝুঁকি নিয়ে থাকেন উল্লেখ করে তাদের সুরক্ষা অপরিহার্য বলে মত দিয়েছে। জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো শনিবার এক প্রতিবেদনে দেখা গেছে, গত দুই বছরের তুলনায় ২০২২-২৩ সালে বিশ্বব্যাপী সাংবাদিকদের হত্যাকাণ্ড বেড়েছে। এই দুই বছরে ১৬২ সাংবাদিকের মৃত্যু হয়েছে। এর মানে, পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকের সংখ্যা ৩৮ শতাংশ বেড়েছে। প্রতিবেদনটিতে সাংবাদিকদের মৃত্যুর হার বৃদ্ধিকে ‘আশঙ্কাজনক’ বলে অভিহিত করা হয়েছে। ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলায় এক বিবৃতিতে বলেন, ‘২০২২ ও ২০২৩ সাল সত্য অনুসন্ধানে পেশাগত দায়িত্ব পালনকালে প্রতি চার দিনে একজন সাংবাদিককে হত্যা করা হয়।’ তিনি দেশগুলোকে ‘এ অপরাধগুলো যাতে বিচারহীন থেকে না যায়, তা নিশ্চিত করতে আরও বেশি কিছু করার’ আহ্বান জানান।’ তিনি আরো বলেন, ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলা ঠেকাতে অপরাধীদের বিচার ও সাজাদান একটি বড় নিয়ামক হিসেবে কাজ করবে। ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক হত্যাকাণ্ড ঘটেছে। এই দুই বছরে সেখানে ৬১ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে প্রাণ হারান। অপরদিকে উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপে সবচেয়ে কম সংখ্যক সাংবাদিক প্রাণ হারান। অঞ্চল দুটিতে এই দুই বছর ছয় সাংবাদিক প্রাণ হারান। প্রতিবেদনে আরও দেখা গেছে, ২০১৭ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো ফের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে অধিকাংশ সংবাদকর্মী প্রাণ হারান। ২০২৩ সালে ওই অঞ্চলগুলোতে ৪৪ জন সাংবাদিক প্রাণ হারান, যা ওই বছরের মোট নিহতের ৫৯ শতাংশ। ২০২২-২৩ সালে ১৪ নারী সাংবাদিক প্রাণ হারান, মোট নিহত সাংবাদিকদের নয় শতাংশ। যেখানে কমপক্ষে পাঁচজন ছিল ১৫-২৪ বছর বয়সের মধ্যে। পৃথক দেশ থেকে নিহতদের প্রতিক্রিয়া অনুসারে সাংবাদিকদের প্রায় সব হত্যাকা-ই অমীমাংসিত রয়ে গেছে। ২০০৬ সাল থেকে ইউনেস্কো চিহ্নিত ৮৫ শতাংশ মামলা এখনও অমীমাংসিত রয়ে গেছে বা পরিত্যক্ত হয়েছে। এটি ২০১৮ সালে ৮৯ শতাংশ ‘নন-রেজোলিউশন’ হার এবং ২০১২ সালে ৯৫ শতাংশ থেকে কিছুটা উন্নতি। কিন্তু ৭৫টি দেশের মধ্যে ইউনেস্কো দায়েরকৃত মামলার আপডেটের জন্য যোগাযোগ করে ১৭টির কাছ থেকে কোনো সাড়া পায়নি এবং নয়টি দেশ তাদের আবেদন গ্রহণ করা ছাড়া আর কিছু করেনি। এমনকি ২১০টি মামলায়, যেখানে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার করা হয়েছে, তাতেও সময় লেগেছে অন্তত চার বছর। রিপোর্টে ‘বিচার বিলম্বিত করা মানে বিচার অস্বীকার করা’ বলে উল্লেখ করা হয়। ইউনেস্কো সাংবাদিক হত্যার দায়মুক্তির বিরুদ্ধে বার্ষিক প্রচার-প্রচারণা চালায়। সংস্থাটি চলতি বছরের ৬ নভেম্বর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সাথে সংকট ও জরুরি পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তার ওপর একটি বৈশ্বিক সম্মেলন আয়োজন করছে।

Read More »