সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • অতীতে সুষ্ঠু ভূমি জরিপ না হওয়ায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সংঘাত লেগে থাকত : ভূমি উপদেষ্টা

অতীতে সুষ্ঠু ভূমি জরিপ না হওয়ায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সংঘাত লেগে থাকত : ভূমি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২ নভেম্বর, ২০২৪ খৃ. – এলজিআরডি ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ অতীতে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে মামলা ও হানাহানির অন্যতম কারণ হিসেবে সুষ্ঠু ভূমি জরিপ না করাকে দায়ী করেছেন।

তিনি বলেন, ‘অতীতে সুষ্ঠু জরিপ কাজ সম্পন্ন না করতে পারায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে মারামারি-হানাহানি, সামাজিক অস্থিরতা ও মামলা মোকদ্দমা লেগেই থাকত।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে মৌজা ম্যাপ ও খতিয়ান প্রস্তুতের কাজ সহজ হবে।’

উপদেষ্টা আজ নারায়ণগঞ্জ জেলার বন্দর ফেরিঘাট এলাকায় ভূমি মন্ত্রণালয়ের অধীন ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়ন প্রকল্পের (ইডিএলএমএস) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ এফ হাসান আরিফ বলেন, ইডিএলএমএস প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি রাজস্ব আয় বাড়বে এবং সরকারি ভূমি ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন হবে।

তিনি বলেন, সর্বশেষ তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটি অবাধ, নিরপেক্ষ, দ্রুত ও উন্নত ভূমি তথ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। এতে করে ভূমি মালিকদেরকে প্রয়োজনীয় ভূমিসেবা দেয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, রিয়েল টাইম আপডেট প্রক্রিয়ায় আপডেট মিউটেশনের সাথে সাথে ভূমি ম্যাপ সংশোধন হবে ও একবার জরিপ কাজ হলে বারবার জরিপ করার প্রয়োজন হবে না। এ প্রকল্পের মাধ্যমে ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে অটোমেশন ব্যবস্থার প্রবর্তন করা সম্ভব হবে।

ইডিএলএমএস প্রকল্পটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও যশোর জেলায় ৬৩৪টি মৌজায় ৩ বছর মেয়াদী ৩৮৩ কোটি ৫০ লাখ টাকায় বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ডিজি এলআর মহ. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ভূমি উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জনবান্ধব ভূমি সেবা প্রদানে মাঠ প্রশাসন ও ভূমি সেবা অটোমেশনে ডেটা এন্ট্রির গুরুত্ব’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM