জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ইসলামী শ্রমনীতি চালু করার দাবি জানিয়ে রংপুরে বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর চামড়াপট্টিস্থ ছাত্র শিবির কার্যালয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠানে বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন রংপুর জেলা শাখার সভাপতি শাহাদাত মাজেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ গোলাম রব্বানি।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি আঞ্চল পরিচালক অধ্রাপক মোঃ আব্দুল হাসেম বাদল, বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের আঞ্চল পরিচালক মোঃ নুরন্নবী প্রধান, বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল গণি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















