সর্বশেষ
সর্বশেষ

Day: November 3, 2024

রংপুর নাট্যকেন্দ্রের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বর্তমান এ প্রজন্মের মঞ্চ নাটকের প্রাণ রংপুর নাট্যকেন্দ্রের গৌরবের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার রাতে টাউনহল চত্বরে নিজ কার্যালয়ে ঘরোয়াভাবে আলোচনা, কেক কাটার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আলোচনা অনুষ্ঠানে রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি মাহবুবুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর নাট্যচক্রের সভাপতি খন্দকার আব্দুল মজিদ হিরু, সারথি নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক এস এম আরিফুজ্জামান, রংপুর থিয়েটারের সভাপতি নিজামুল ইসলাম বাবলু, কারমাইকেল নাট্য সাহিত্য সংসদের সভাপতি আল আমিন, পদাতিক নাট্য সংসদের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, রংপুর নাট্যকেন্দ্রের সহসভাপতি আবুল খায়ের, কোষাধ্যক্ষ শেখ মাহবুব আলম, দপ্তর সম্পাদক মহন্ত, নাট্যকেন্দ্রের সদস্যের পক্ষে শুভেচ্ছা কথা বলেন সোহেলা পারভিন শিল্পী, লক্ষ্মী রায়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

Read More »

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাজ্য যাত্রা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩ নভেম্বর, ২০২৪ খ. – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম ইন্টারপোল(ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গনাইজেশন) এর ৯২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আইজিপি। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন- পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি আলী হায়দার চৌধুরী। চার দিনব্যাপী (৪ থেকে ৭ নভেম্বর) ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন। অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার, জার্মানী, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি এই ১৩টি দেশের পুলিশ প্রতিনিধিদল এবং ইন্টারপোলের মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বি-পাক্ষিক পুলিশি সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর ফলে বাংলাদেশ পুলিশের বৈশ্বিক পুলিশি সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে। ইন্টারপোলের এবারের সাধারণ অধিবেশনে বায়োমেট্রিক ফ্রন্টলাইন সক্ষমতা, এআই এবং পুলিশিংয়ের ভবিষ্যত, টেকসই বহুপাক্ষিকতা-একটি সমন্বিত বিশ্ব নিরাপত্তা স্থাপত্য ও আইন প্রয়োগকারীদের নেতৃত্বের ভবিষ্যত এ চারটি প্রধান ইন্টারেক্টিভ প্যানেল থাকবে, যা সংস্থাটির বৈশ্বিক অপরাধ ও আন্তর্জাতিক পুলিশিংয়ের ভবিষ্যত সম্পর্কে বিভিন্ন দিক বিশ্লেষণ করবে। এছাড়াও ইন্টারপোলের বিভিন্ন আইন ও বিধি সংশোধন, এক্সিকিউটিভ কমিটির নির্বাচন, বাৎসরিক বাজেট প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। ইন্টারপোলের সদস্য দেশসমূহের পুলিশ প্রতিনিধিদলের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে বৈশ্বিক পুলিশি সহযোগিতা অধিকতর কার্যকর করার ক্ষেত্রে এ অধিবেশন অতীব গুরুত্ববহ এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্মেলন শেষে পুলিশ প্রধান আগামী ৯ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।

Read More »

“শপথ নিলেন চট্টগ্রাম সিটি মেয়র”

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, শপথ নিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি মেয়রকে শপথ বাক্য পাঠ করিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। আজ (রবিবার) সকালে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। স্থানীয় সরকার বিভাগ সচিব মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে উপদেষ্টা হাসান আরিফ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ডা. শাহাদাত হোসেন বিপ্লবোত্তর বাংলাদেশের একটি প্রধান নগরীর মেয়র হয়েছেন। ছাত্র-জনতার আত্মত্যাগের শিক্ষাকে বুকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন, এটাই তার কাছে প্রত্যাশা করি। আমরা গ্রিন চট্টগ্রাম দেখতে চাই। জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম দেখতে চাই। ক্লিন সিটি হিসেবে নগরবাসীরও একই প্রত্যাশা। তিনি আরও বলেন, পেছনের সব ধ্যান-ধারণা, চিন্তাকে ছুঁড়ে ফেলে দিয়ে ছাত্র-জনতা-শ্রমিকদের যে অর্জনের জন্য তাদের আত্মত্যাগ রয়েছে, সে প্রত্যাশা পূরণের জন্য বৈষম্যহীন শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় মেয়র শাহাদাত হোসেনের কাছে দেখতে চাই। আমি মনে করি, এ প্রত্যাশা চট্টগ্রামের প্রতিটি নাগরিকের। আমাদের প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশের। শপথ নিয়ে ডা. শাহাদাত হোসেন জানান, চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। যদি চট্টগ্রাম শহরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় বাংলাদেশ এগিয়ে যাবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি- এসব আমার নির্বাচনী ইশতেহার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাব। উল্লেখ্য, বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ, ১ম আদালত চট্টগ্রাম কর্তৃক চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন-কে নির্বাচিত মেয়র ঘোষণা করা হয়। একইসঙ্গে পরবর্তী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় বাংলাদেশ গেজেটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জনাব শাহাদাত হোসেন-কে নির্বাচিত ঘোষণা করে সংশোধিত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে। সরকারি গেজেট প্রকাশিত হওয়ার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকার বা তৎকর্তৃক মনোনীত কর্তৃপক্ষ কর্তৃক তাদের শপথ গ্রহণের বিধান রয়েছে। এ পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সানুগ্রহ সম্মতিতে আজকের এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ আরও অনেকে।

Read More »

জরায়ু ক্যান্সার রোধে কার্যকরী এইচপিভি টিকা নিয়ে নানান রকম অপপ্রচার চলছে – স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জরায়ু ক্যান্সার রোধে কার্যকরী এইচপিভি টিকা নিয়ে নানান রকম অপপ্রচার চলছে। নানান রকম কথাবার্তা হয়েছে। আমি মনে করে অপপ্রচার সবসময় থাকে। একসময় আমরা যখন ফ্যামিলি প্লানিং নিয়ে কাজ করেছি, ডায়রিয়া নিয়ে কাজ করেছি তখনও অপপ্রচার ছিল। অপপ্রচার রুখে দেবার শক্তি হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। এটার উপর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মানুষ যদি সচেতন হয় যে যেদিক থেকে বাধা নিয়ে আসুক না কেন তা অতিক্রম করা সম্ভব। আজ ০৩ নভেম্বর রোজ রবিবার দুপুর ১ টায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষ্যে চট্টগ্রাম জাতীয় পর্যালোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব নূরজাহান বেগম সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, আমরা এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিটি কর্পোরেশন, ইসলামিক ফাউন্ডেশন, কওমি মাদ্রাসার প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক সমাজসহ বিভিন্ন স্তরের অংশীদারদের সাথে সভা করেছি যাতে সকলের অংশগ্রহণে এইচপিভি টিকা কার্যক্রমটা আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি। এইচপিভি টিকা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, এইচপিভি টিকা কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে পঁচিশ লক্ষ টিকা দেয়া হয়েছে। আশা করি সকলের সহযোগিতায় বাকি সময়ের মধ্যে আমরা ৯০ শতাংশ টিকা দেয়া সম্পূর্ণ করতে পারবো। ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ডেঙ্গু নিয়ে আমরা দেশের প্রত্যেকটা হাসপাতালে, ক্লিনিকে বিশেষভাবে ডাক্তারদের প্রশিক্ষণ দিয়েছি। নার্সদের প্রশিক্ষণ দিয়েছি। প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গু বিষয়ে ফোকাল কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং আলাদা ইউনিট গঠন করা হয়েছে। আপনারা যদি তুলনা করে দেখেন গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক কম। তাই বলে আমরা থেমে নেই। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যাতে ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যু আরো কমানো যায়। এটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব না। আমরা ছাত্র জনতা প্রত্যেকেই যদি ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি, যেখানে যেখানে ময়লা আবর্জনা, পানি জমে থাকে এবং মশার উপদ্রব হবার স্থানগুলো পরিষ্কার রাখি, তাহলে ডেঙ্গু প্রতিরোধে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারব। এজন্য সকলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। আমরা ছাত্র জনতাসহ প্রত্যেকই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে ডায়রিয়া,কলেরার মতো ডেঙ্গুর প্রকোপও একসময় কমে যাবে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসার ডা. চিরঞ্জিত দাস, ইউনিসেফের চিফ এসবিসি সেকশন প্রতিনিধি মিস ব্রিজেত জব জনসন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমাসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সকল বিভাগ ও অধিদপ্তর সমূহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ; চট্টগ্রাম সিটি কর্পোরেশন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন ও কওমি মাদ্রাসার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, WHO, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ।

Read More »

রংপুরে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল (০৩ নভেম্বর) বেলা ১২টায় রংপুর সিটি বাজার সংলগ্ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উচ্চতর পরিষদ সদস্য মোঃ হানিফ খান সজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ( রংপুর বিভাগ) মোঃ মাসুদ রানা মোন্নাফ। সংবাদ সম্মেলনে বলেন , সস্মরণ করছি জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের, যাদের রক্তাক্ত সংগ্রাম ও আয়াতাগের ফলে আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি। গত ০২ নভেম্বর রংপুরে ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টির নেতৃবৃন্দের করা বিক্ষোভ মিছিল সোশ্যাল মিডিয়ায় আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে অরুণ্যের আইকন ফ্যাসিবাদ পতনের অন্যতম রূপকার ডাকসুর সাবেক ভিপি গণপ্রমিকার পরিষদের সম্মানিত সভাপতি নূরুলহক নূর ও গণঅধিকার পরিষদের সম্পর্কে অতায় বাজে ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তিমূলক স্লোগানসহ বক্তব্য দেয়া হয়েছে। গণঅধিকার পরিষদ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার হালুয়া-রুটির সহযোগী জাতীয় পল্লীয় নেতা-কর্মীদের এমন অসভ্য আচরণ ও অন্য কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ভারতীয় নীলনকশায় দেশের গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী ফ্যাসিবাদ কায়েমে বিগত তিনটি নির্বাচনেই সহযোগী ছিলো এ জাতীয় পার্টি। জাতীয় পার্টির নেতৃবৃন্দ এর আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেয়া সারজিস আলম ও হাসনাত অবেদুল্লাহকে নিয়েও এ ধরনের করুটিপূর্ণ ও কটূক্তিমূলক অসভ্য আচরণ করেছিলো। বিপ্লবোত্তর বাংলাদেশে শান্তিপ্রিয় রংপুরের আঞ্চলিক শান্তি ও সহনশীলতা স্বার্থে ডিপ্রমতের রাজনীতির প্রশ্নে আমরা উদারতা দেখালে আতীয় পার্টি হয়তো সেটকে দুর্বলতা ভাবছে। জাতীয় পার্টির মিছিল থেকে যারা জুলাই বিপ্লবের সংগ্রামী সহযোদ্ধা সময়ের সাহসী নেতৃত্ব ডাকসুর জনপ্রিয় ডিপি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও গণঅধিকার পরিষদ নিয়ে কটূক্তি করেছেন, বাজে স্লোগান দিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে রংপুরসহ সারাদেশে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। জাতীয় পার্টির লাগামহীন পাগলা নেতা-কর্মীদের আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই জুলাই বিপ্লনের পরীদ আবু সাঈদের রক্তস্বাত রংপুরের মাটিতে গণহত্যাকারী খুনী ফ্যাসিস্ট ও তার সহযোগীদের রাজনীতির স্থান হবে না। কোন ব্যক্তি বা সংগঠন যদি ফ্যাসিবাদের পুর্নবাসনে রংপুরকে অশান্ত ও উত্তপ্ত করার চেষ্টা করে রংপুরের বিপ্লবী ছাত্র-জনতাকে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

Read More »

রমেকের ৩য় দিন বৈষম্যবিরোধী চিকিৎসক ও ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেডিকেল কলেজের ৩য় দিন বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩ নভেম্বর) রবিবার সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ডাঃ মাহাফুজার রহমানের পদায়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা । এসময় শিক্ষক ও ছাত্র-জনতা বলেন, বিগত সময়ে রংপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন ডাঃ মাহাফুজার রহমান। একই সাথে ক্যাম্পাসের নানা বিষয়ে সুবিধাভোগ করাসহ নিষিদ্ধ ছাত্রলীগকে পৃষ্ঠপোষক করেছেন। ডাঃ মাহফুজকে আগামী বুধবারের মধ্যে পদত্যাগ করার দাবি জানান তারা। অন্যথায় একাডেমিক প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ করে অনিদৃস্ট কালের জন্য সার্ট ডাউন কর্মসূচী গ্রহন করা হবে।

Read More »

রমেকের অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সচেতন রংপুরবাসীর মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ মাহফুজার রহমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেন সচেতন রংপুরবাসী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ। গতকাল (০৩ নভেম্বর) সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের বক্তব্য রাখেন রংপুর হাজী কল্যাণ সংস্থার অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সাঈদ, মিস্ত্রিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জয়নাল আবেদীন সহ রংপুরে বিভিন্ন সচেতন মহলের প্রতিনিধি ও শিক্ষার্থীগণ। বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজে যোগ্যতার ভিত্তিতে অধ্যক্ষ হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন প্রফেসর ডাঃ মোঃ মাহফুজার রহমন। গত ৩০ অক্টোবর অফিসে যোগদান করতে গেলে কিছু স্বার্থনেশী মহল বাধা প্রদান করেন। অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং অধ্যক্ষ অপসারণের দাবিতে ষড়যন্ত্রের করছেন। তাই এই বিষয়ে দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য বর্তমার অর্ন্তবর্তী কালীন সরকারের প্রদান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন রংপুরবাসী।

Read More »