জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল (০৩ নভেম্বর) বেলা ১২টায় রংপুর সিটি বাজার সংলগ্ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উচ্চতর পরিষদ সদস্য মোঃ হানিফ খান সজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ( রংপুর বিভাগ) মোঃ মাসুদ রানা মোন্নাফ। সংবাদ সম্মেলনে বলেন , সস্মরণ করছি জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের, যাদের রক্তাক্ত সংগ্রাম ও আয়াতাগের ফলে আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি।
গত ০২ নভেম্বর রংপুরে ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টির নেতৃবৃন্দের করা বিক্ষোভ মিছিল সোশ্যাল মিডিয়ায় আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে অরুণ্যের আইকন ফ্যাসিবাদ পতনের অন্যতম রূপকার ডাকসুর সাবেক ভিপি গণপ্রমিকার পরিষদের সম্মানিত সভাপতি নূরুলহক নূর ও গণঅধিকার পরিষদের সম্পর্কে অতায় বাজে ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তিমূলক স্লোগানসহ বক্তব্য দেয়া হয়েছে। গণঅধিকার পরিষদ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার হালুয়া-রুটির সহযোগী জাতীয় পল্লীয় নেতা-কর্মীদের এমন অসভ্য আচরণ ও অন্য কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
ভারতীয় নীলনকশায় দেশের গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী ফ্যাসিবাদ কায়েমে বিগত তিনটি নির্বাচনেই সহযোগী ছিলো এ জাতীয় পার্টি। জাতীয় পার্টির নেতৃবৃন্দ এর আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেয়া সারজিস আলম ও হাসনাত অবেদুল্লাহকে নিয়েও এ ধরনের করুটিপূর্ণ ও কটূক্তিমূলক অসভ্য আচরণ করেছিলো। বিপ্লবোত্তর বাংলাদেশে শান্তিপ্রিয় রংপুরের আঞ্চলিক শান্তি ও সহনশীলতা স্বার্থে ডিপ্রমতের রাজনীতির প্রশ্নে আমরা উদারতা দেখালে আতীয় পার্টি হয়তো সেটকে দুর্বলতা ভাবছে।
জাতীয় পার্টির মিছিল থেকে যারা জুলাই বিপ্লবের সংগ্রামী সহযোদ্ধা সময়ের সাহসী নেতৃত্ব ডাকসুর জনপ্রিয় ডিপি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও গণঅধিকার পরিষদ নিয়ে কটূক্তি করেছেন, বাজে স্লোগান দিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে রংপুরসহ সারাদেশে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জাতীয় পার্টির লাগামহীন পাগলা নেতা-কর্মীদের আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই জুলাই বিপ্লনের পরীদ আবু সাঈদের রক্তস্বাত রংপুরের মাটিতে গণহত্যাকারী খুনী ফ্যাসিস্ট ও তার সহযোগীদের রাজনীতির স্থান হবে না। কোন ব্যক্তি বা সংগঠন যদি ফ্যাসিবাদের পুর্নবাসনে রংপুরকে অশান্ত ও উত্তপ্ত করার চেষ্টা করে রংপুরের বিপ্লবী ছাত্র-জনতাকে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।
















