জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বর্তমান এ প্রজন্মের মঞ্চ নাটকের প্রাণ রংপুর নাট্যকেন্দ্রের গৌরবের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার রাতে টাউনহল চত্বরে নিজ কার্যালয়ে ঘরোয়াভাবে আলোচনা, কেক কাটার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আলোচনা অনুষ্ঠানে রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি মাহবুবুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর নাট্যচক্রের সভাপতি খন্দকার আব্দুল মজিদ হিরু,
সারথি নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক এস এম আরিফুজ্জামান, রংপুর থিয়েটারের সভাপতি নিজামুল ইসলাম বাবলু, কারমাইকেল নাট্য সাহিত্য সংসদের সভাপতি আল আমিন, পদাতিক নাট্য সংসদের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, রংপুর নাট্যকেন্দ্রের সহসভাপতি আবুল খায়ের, কোষাধ্যক্ষ শেখ মাহবুব আলম, দপ্তর সম্পাদক মহন্ত, নাট্যকেন্দ্রের সদস্যের পক্ষে শুভেচ্ছা কথা বলেন সোহেলা পারভিন শিল্পী, লক্ষ্মী রায়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
















