সর্বশেষ
সর্বশেষ

Day: November 26, 2024

রংপুরে ইসলামী ব্যাংকের সামনে টাকা সিনাতাইকারী গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ইসলামী ব্যাংকের সামনে টাকা সিনাতাইকারী গ্রেফতার। গতকাল (২৬ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় নগরীর কামালকাছনা এলাকাবাসী মোঃ আজগর হোসেন (৬৫), ইসলামী বাংক রংপুর শাখা থেকে দুই লক্ষ টাকা উত্তলন করে ব্যাংকের নিচে নেমে জাহাজ কোম্পানী মোড় না যেতেই ৪ জন সিনতাইকারী তাকে আটক করে পকেট থেকে ১ লক্ষ টাকার একটি বান্ডিল বের করে নিয়ে পালিয়ে যেতে ধরে। এ সময় জাহাজ কোম্পানী মোড়ে দায়িত্বরত মোট্রোপলিটন ট্রাফিক পুলিশের এটিএসআই দক্ষিন মোঃ মাহামুদ আকবর ঘটনাস্থলে তাদের ১জন সিন্তাইকারী তুহিনকে আটক করে ও বাকি ৩ জন পালিয়ে যায়। এ ঘটনায় রংপুর কোতয়ালী থানার এসআই তপন এসে সিন্তাইকারী তুহিন ইসলাম, পিতাঃ সহিদ@ মাইদুল, সাং এডোর হ্যালোপাড়া সদর বগুড়া জেলা, দয়কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

Read More »

রংপুরে আইনি সহায়তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আইনি সহায়তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন । গতকাল (২৬ নভেম্বর) মঙ্গলবার রংপুর প্রেসক্লাব সংলগ্ন সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী প্রিয় বালা ঘোষ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে আমার পৈত্রিক সম্পত্তি ভূমি দস্যুর হাত থেকে রক্ষা করতে আমি আইনি সহায়তা কামনা করছি। নীলফামারী জেলার, জলঢাকা উপজেলা, কৈমারী মৌজার অন্তর্গত পৈত্রিক সূত্রে প্রাপ্ত আমার ৩একর ৬৪ শতক জমি কতিপয় ভূমি দস্যুরা জবরদখল করে ভোগ করেছেন। তারা আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে ও আমাদের জায়গা থেকে উচ্ছেদ করার হুমকি দেয়। তাই আমরা উপায় অন্তর না পেয়ে বিগত ২৬ জুন বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালত, নীলফামারীতে একটি মামলা দায়ের করি। যাহার মামলা নং-৩৪৯/২৪। বিজ্ঞ আদালত গত ৩০ জুন নালিশী বিত্তে স্থিতাবস্থা বজায় রাখার জন্য ঙঈ.চঝ জলঢাকাকে নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের উক্তরুপ আদেশের পর তারা আমাদের উপর আরো ক্ষিপ্ত হন এবং আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন , তারা আমাদের পুজা মন্ডপ ও স্থাপনা সরে নিতে চাপ প্রয়োগ করতে থাকেন। আমরা অসহায়, উপায়ন্তর না পেয়ে গত ২৩ অক্টোবর ক্যাম্প কমান্ডার, আর্মি ক্যাম্প, নীলফামারী ও পুলিশ সুপার, নীলফামারী বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। তাহাদের বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শনের কারণে আমরা ঠিকমত বাড়িতে থাকতে পারছি না এবং রাস্তাঘাটে চলাচল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছি। এমতাবস্থায় আমার ও আমার পরিবারের নিরাপত্তার জন্য দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি। এ সময় ভুক্তোভোগীর পরিবারের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর ঢাকা মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি হয়রানি বন্ধ করার দাবিতে মহাসড়ক অবরোধ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর ঢাকা মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি হয়রানি বন্ধ এবং ট্রাক থামিয়ে ডাকাতি বন্ধ করার দাবিতে মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত নগরীর আর কে রোড এলাকায় রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক শ্রমিকরা। ফলে মহাসড়কের দুপার্শ্বে শত শত যান বাহন আটকা পড়ে। মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থলে এসে সন্ধার মধ্যে সমাধানের আশ্বাস দিলে ট্রাক শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এর আগে শত শত ট্রাক শ্রমিক আর কে রোড এলাকায় ট্রাক ষ্টান্ডের সামনে রংপুর ঢাকা মহাসড়কের মাঝামাঝি স্থানে ট্রাক আড়াআড়ি ভাবে রেখে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ব্যাস্ততম মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাক শ্রমিকদের অভিযোগ রংপুরের তারাগজ্ঞ উপজেলার বালাবাড়ি থেকে বড়দরগা , গাইবান্ধার গোবিন্দগজ্ঞ সহ বিভিন্ন মহাসড়কে ট্রাক আটকিয়ে হাইওয়ে পুলিশ কাগজ পরীক্ষার নামে চাঁদাবাজি করছে। টাকা না দিলে তারা মোটা অংকের জরিমানা করছে। অন্যদিকে রংপুর দিনাজপুর সহ সিরাজগজ্ঞ পর্যন্ত মহাসড়কে প্রতিদিন ট্রাক আটকিয়ে ডাকাতি করছে দুবৃর্ত্তরা। তারা টাকা পয়সা লুট করছে সেই সাথে ড্রাইভার হেলপারদের কুপিয়ে আহত করছে। এ বিষয়ে প্রশাসনকে বার বার জানানোর পরেও কোন পদক্ষেপ গ্রহন না করায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। তারা বলেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। এ ব্যাপারে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম মানিক জানান আমাদের ট্রাক শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে প্রতিদিন মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি হচ্ছে ডাকতারা মালামাল লুট করে নিয়ে যাচ্ছে ডাকাতদের হামলায় ট্রাক ড্রাইভার আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছেনা। অপরদিকে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ হচ্ছেনা। রংপুরের তারাগজ্ঞ থেকে বগুড়া পর্যন্ত বিভিন্ন স্থানে কাগজ পরীক্ষার নামে গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। তিনি বলেন আমাদের দাবি একটি স্থানে কাগজ পরীক্ষা করা হোক বার বার বিভিন্ন স্থানে কাগজ নদেখার নামে চাঁদাবাজি হাইওয়ে পুলিশকে বন্ধ করতে হবে। তিনি বলেন ট্রাক শ্রমিকরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছে। সেনাবাহিনী ও পুলিশ আমাদের সন্ধা পর্যন্ত সময়ের মধ্যে দাবি মেনে নেবার আশ্বাস দেয়ায় আমরা আপাতত অবরোধ প্রত্যাহার করছি এর পরেও দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি। এদিকে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান ট্রাক শ্রমিকদের দাবি দাওয়া গুলো নিয়ে আমরা সন্ধার মধ্যে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবো। আপাতত অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে আছে। পরে সেনাবাহিনী ও পুািলশের উর্ধতন কর্মকর্তারা সন্ধার মধ্যে ট্রাক শ্রমিকদের দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। ফলে দুপুর দেড়টার পর আবারো যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

Read More »