সর্বশেষ
সর্বশেষ

Day: December 22, 2024

ইজতেমা ময়দানে হামলা ও হত্যার বিচার দাবিতে রংপুরে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর তাবলীগ জামাত (জুবায়ের পন্থী) ও ওলামায়ে কেরামদের উদ্যোগে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে রংপুর মহানগরীর কাচারী বাজার এলাকায় তাবলীগ জামাত (জুবায়ের পন্থী) ও ওলামায়ে কেরাম এবং তৌহিদী জনতার যৌথ উদ্যোগে মানববন্ধন করা হয়। রংপুর তাবলীগ জামাতের (জুবায়ের পন্থী) জিম্মাদার ও জুম্মাপাড়া মাদরাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ ইদ্রিস আলীর নেতৃত্বে গত ১৮ ডিসেম্বর রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত ও তাহাজ্জুদরত তাবলীগের শুরায়ে নেজামের সাথীদের ওপর সন্ত্রাসী কায়দায় খুনি সাদপন্থী এতাআতিদের হামলা ও নৃশংস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মো. ইউনুস, রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসেন, রংপুর তাতীপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আশরাফ আলী, রংপুর তাবলীগ জামাত (জুবায়ের পন্থী) এর জিম্মাদার মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা মো. তাজ ইসলাম, মাওলানা মো. ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন ইসলামের অপব্যাখ্যাকারী উগ্র সাদপন্থীরা ২০১৮ সালের ১ ডিসেম্বর ইজতেমার মাঠে অতর্কিতভাবে হামলা করেছে। এবারো তারা প্রশাসন এবং ওলামায়েকেরামের পূর্ব সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছে। তারা তাদের স্বার্থ উদ্ধার করতে সাধারণ নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিতেও দ্বিধা করেনি। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে দ্বারা দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। বর্তমানে তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের স্পষ্ট পরিচয় প্রকাশ করে ৪ জন নিরীহ মুসলিমকে হত্যা করে। সাদপন্থীরা তাদের কর্মকাণ্ডে তারা খুনি ও জঙ্গির পরিচয় দিয়েছেন। বক্তারা আরো বলেন, মাওলানা সাদ আল্লাহ বিরোধী ও কোরআন বিরোধী। বিভিন্ন বক্তব্যের কারণে তিনি সমালোচিত হয়েছেন। তাই বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি তাদেরকে নিষিদ্ধ করা হোক। আমরা দেশের মুসলিম তৌহিদী জনতা এই সাদপন্থীদের কোন মসজিদে কার্যক্রম করতে দেব না। সাতপন্থীদের এই সমস্যা দিল্লির সমস্যা। সাবেক স্বৈরাচার সরকারের ইন্ধনে ও ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে একটি সমস্যা সৃষ্টি করার পাঁয়তারা করছে। তাই আমরা সকল মুসলিম তৌহিদী জনতারদের বলবো আপনারা সবাই একতাবদ্ধ হন এই ষড়যন্ত্রকে রুখে দেই।

Read More »

রংপুরে ২দিন ব্যাপী তথ্য মেলা উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে ‘তথ্য শক্তি জানবো, দূর্ণীতি রুখবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে ২দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল (২২ ডিসেম্বর) রংপুর টাউনহল মাঠে তথ্য মেলার উদ্বোধনী করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুরের সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্যর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন, সুজন মহানগরের সভাপতি ফখরুল আনাম বেনজু প্রমুখ। এ সময় সকলকে দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং প্রতিটি দফতরের তথ্যের প্রাপ্তি সহজ ও নিশ্চিতকরণে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে তথ্য মেলায় স্থানপ্রাপ্ত স্টোল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।মেলায় বিভিন্ন ধরনের তথ্য দিতে জেলার সরকারী ৩৫ টি দফতর অংশ গ্রহণ করে।

Read More »

রংপুর মহানগর যুবদলের শুভেচ্ছা মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন হওয়ায় শুভেচ্ছা মিছিল করেছে রংপুর মহানগর যুবদল। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর গ্রান্ড মোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে রংপুর টাউন হল সাহিত্য মঞ্চে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই রাজপথের ত্যাগী নেতাদের দলের হাইকমান্ড মূল্যায়ন করেছে। আগামী দিনে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাবে। সেই সাথে আগামী দিনে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে দ্রুত মহানগর যুবদলের ৩৩টি ওয়ার্ড এবং থানা কমিটি গঠনের মাধ্যমে দলের কার্যক্রমকে বেগবান করা হবে। মিছিল ও সমাবেশে রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে সরকারী স্কুলে লটারীতে মনোনীত হবার পরেও ভর্তি না নেয়ার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ, মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জিলা স্কুল ও সরকারী বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে ভর্তি হবার জন্য আবেদন করে লটারীতে মনোনীত হবার পরেও বয়স বেশী হওয়ার অজুহাত দেখিয়ে ভর্তি না নেবার প্রতিবাদে রোববার জিলা স্কুল সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ, মানব বন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করে যে তৃতীয় শ্রেনীতে ভর্তি হবার জন্য আবেদন করা হয় স্কুল কতৃপক্ষ তাদের আবেদন গ্রহন করে এমনকি লটারীতে অংশ নেবার জন্য মনোনীত করে। এর মধ্যে যারা লটারীতে মনোনীত হয় এমন শতাধিক শিশু শিক্ষার্থীকে ভর্তি নিচ্ছেনা স্কুল কতৃপক্ষ। তারা অজুহাত দেখাচ্ছে শিক্ষার্থীদের বয়স ৭ দিন থেকে ৩ মাস পর্যন্ত বেশী হওয়ায় ভর্তি নেয়া হবেনা। অথচ তারা আবেদন করার সময় এবং লটারী করার সময় বয়স বেশী এইসব কথা বলে নাই। বরং তার আবেদন পত্র সঠিক ছিলো বলেই তাদের নাম লটারীতে অর্ন্তভুক্ত করেছে। এখন লটারীতে নাম আসার পর এখন বিভিন্ন অজুহাত দেখিয়ে ভর্তি করা হচ্ছেনা। বিক্ষোভে অংশ নেয়া শিশু শিক্ষার্থী মুনতাহা অভিযোগ করে রংপুর জিলা স্কুলে তৃতীয় শ্রেনীতে ভতি হবার আবেদন করে ওই সময় তার বয়স ৭ দিন বেশী একথা বলে তো আবেদন পত্রটি বাতিল করেনি এরপর লটারীতেও অন্যান্যদের মতো তার নাম ছিলো স্কুল কতৃপক্ষ লটারী করার সময়ও নাম বাদ দিতে পারতো তাও করে নাই। এখন লটারীর মাধ্যমে নির্বাচিত হবার পর তাকে ভর্তি নিচ্ছেনা। তার মতো আরও অনেককে ভর্তি নেয়া হচ্ছেনা বয়স বেশী অজুহাত তুলে। তারা আবেদন করার সময় যদি বলতো সর্ব্বচ্য বয়স এতো হবে তা তারা না বলে এখন ভর্তি না নেয়াটা আমানবিক এবং বেআ্ইনী। এ ব্যাপারে তার বাবা মোস্তাফিজার রহমান বলেন তার সন্তান লটারীতে শত শত শিক্ষার্তীদের মাঝে নির্বাচিত হবার পরেও ভর্তি না নেয়া বেআইনী। এর মাধ্যমে তার সন্তানের মানসিক আঘাত করা হয়েছে অবিলম্বে লটারীতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নেবার দাবি জানান অন্যথায় শিক্ষার্থী ও অভিভাবকরা সন্মিলিত ভাবে কঠোর আন্দোলন করার ঘোষনা দেন তিনি। একই অভিযোগ করেন সরকারী বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে লটারীতে নির্বাচিত হওয়া নাহিদা সুলতানা , পুস্পীতা রায় সহ অনেকের অবিভাবকরা। এর আগে শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক রংপুর জিলা স্কুলের সামনে মানব বন্ধন বিক্ষোভ করে মিছিল নিয়ে সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে গিয়ে সেখানেও মানব বন্ধন ও বিক্ষোভ করে।

Read More »

রংপুরে ভাতা বৃদ্ধির দাবীতে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের কর্মবিরতি, অবস্থান ধর্মঘট

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ভাতা বৃদ্ধির দাবীতে রংপুরে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা। রবিবার (২২ ডিসেম্বর) সকালে ভাতা বৃদ্ধির এক দফা দাবীতে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে মিছিল করে। এরপর হাসপাতাল প্রাঙ্গনে অবস্থান ধর্মঘট কর্মসূচীতে চিকিৎসকরা জানান, বিএসএমএমইউ ও বিসিপিএসের অধীভূক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররাই মূলত হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। তাদের প্রাইভেট হাসপাতালে সেবা দেয়া নিয়ে বিধি নিষেধ থাকায় তারা ভাতার উপর নির্ভরশীল। তাই উর্ধ্বগতির বাজারে ২৫ হাজার টাকা ভাতা দিয়ে ট্রেইনি ডাক্তাররা লেখাপড়াসহ অন্যান্য খরচ মেটাতে পারছে না। অবিলম্বে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবী জানান তারা। দ্রুত দাবী পূরণ করা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, ডাঃ ফরহাদ আখতার, ডাঃ আব্দুল্লাহ আল রোহানী, ডাঃ মাহবুবুল হকসহ অন্যরা। এতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি একশ চিকিৎসক অংশ নেন।

Read More »

রংপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুরের অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদার রহমান জানান, আমি দির্ঘ দিন থেকে রংপুর নগরীর সিওবাজার কেল্লাবন এলাকায় আমার পৈত্রিক সম্পাত্তিতে পরিবার নিয়ে বসবাস করে আসছি। গত ২২ ডিসেম্বর রাত ২.৩০ মিনিটে সিভিলে কিছু পুলিশ সদস্যর উপস্থিতিতে কে বা কাহারা আমার ভোগ দখলিয় জমিতে একটি টিনের ঘর ভাংচুর করে জমি দললের চেষ্টা চালায়। তাই আমি ন্যায় বিচারের জন্য প্রশাসনে সহযোগিতা কামনা করছি। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

Read More »

বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনে শান্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৪ খৃ. – পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনের জন্য মিয়ানমারে শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেছেন,গৃহযুদ্ধ-জর্জরিত প্রতিবেশী দেশটিতে সম্প্রীতি প্রতিষ্ঠায় এর রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য। আজ রবিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড র্স্ট্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ‘রিকানেক্টিং দ্য বে অব বেঙ্গল রিজিয়ন: এক্সপ্লোরিং দ্য কনভারজেন্স অব ইন্টারেস্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গারা নিরাপত্তা ও অধিকার নিয়ে তাদের বাড়িতে ফিরে যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মিয়ানমার ও এই অঞ্চলে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে না।’ পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগরের সম্ভাবনা কাজে লাগাতে মিয়ানমারসহ সমুদ্র উপকূলীয় রাজ্যগুলোতে শান্তি ও সম্প্রীতি অপরিহার্য। মিয়ানমারে বর্তমানে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, গত সাত বছরে চরম নৃশংসতার শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তৌহিদ আরও বলেন, ‘তাদের প্রত্যাবাসনে কোনো অগ্রগতি হয়নি এবং একটি অ-রাষ্ট্রীয় পক্ষ, আরাকান আর্মি বাংলাদেশের সাথে মিয়ানমারের সমগ্র সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।’ থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে মিয়ানমার পরিস্থিতি নিয়ে ব্যাংককে অনানুষ্ঠানিক আলোচনায় তার সাম্প্রতিক উপস্থিতির কথা উল্লেখ করে তৌহিদ বলেন, তিনি তাদের সতর্ক করেছেন যে, রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন ছাড়া সেখানে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। গত বৃহস্পতিবার ওই গুরুত্বপূর্ণ বৈঠকে মিয়ানমার ও লাওসের পররাষ্ট্রমন্ত্রী, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্র সচিবও যোগ দেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা মিয়ানমার ও আঞ্চলিক শক্তির দায়িত্ব।’ বাংলাদেশে জাপান দূতাবাসের পৃষ্ঠপোষকতায় বিআইআইএসএস এবং ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিস (আইডিই-জেট্রো) যৌথভাবে সেমিনারের আয়োজন করে। সেমিনারে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিআইআইএসএস(বিস)-এর চেয়ারম্যান রাষ্ট্রদূত গাউসুল আজম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস। বঙ্গোপসাগর প্রসঙ্গে তৌহিদ বলেন, ‘অতএব, আমাদের সম্মিলিত কাজ হল বিভিন্ন স্বার্থকে একত্রিত করে নিশ্চিত করা যে, বঙ্গোপসাগর সংঘর্ষের পরিবর্তে যেন সহযোগিতার একটি অঞ্চলে পরিণত হয় এবং বিবাদের পরিবর্তে যেন এটি সংযোগের কেন্দ্রস্থল হয়ে ওঠে।’ তিনি বলেন, বঙ্গোপসাগর তার বিশাল প্রাকৃতিক সম্পদ, গুরুত্বপূর্ণ শিপিং রুট ও অর্থনৈতিক একীকরণের সম্ভাবনাসহ ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বঙ্গোপসাগর  প্রসঙ্গে তৌহিদ বলেন, ‘অতএব, আমাদের সম্মিলিত কাজ হল বিভিন্ন স্বার্থকে একত্রিত করে নিশ্চিত করা যে, বঙ্গোপসাগর সংঘর্ষের পরিবর্তে যেন সহযোগিতার একটি অঞ্চলে পরিণত হয় এবং বিবাদের পরিবর্তে যেন এটি সংযোগের কেন্দ্রস্থল হয়ে ওঠে।’ তিনি বলেন, বঙ্গোপসাগর তার বিশাল প্রাকৃতিক সম্পদ, গুরুত্বপূর্ণ শিপিং রুট ও অর্থনৈতিক একীকরণের সম্ভাবনাসহ ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো এখন বঙ্গোপসাগরের দিকে গভীর মনোনিবেশ করছে। পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলো প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকাশক্তি হিসেবে এর গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে। বঙ্গপোসাগরকে সংযোগ, বাণিজ্য ও সংস্কৃতির ঐতিহাসিক বন্ধন হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বৈশ্বিক অর্থনীতির সামুদ্রিক সংযোগ হিসেবে অপরিসীম কৌশলগত গুরুত্ব বজায় রেখে চলেছে। তিনি এটিকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য একটি মডেলে পরিণত করার ওপর জোর দেন। তিনি বলেন, ‘কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি করে, একীভূত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে ও উদ্ভাবনী পন্থা অবলম্বন করে আমরা এ অঞ্চলের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমস্ত অংশীজনদের উপকৃত করতে ও ভবিষ্যত প্রজন্মের জন্য সমৃদ্ধি রেখে যেতে পারি।’ উপদেষ্টা বলেন, বাংলাদেশ তার কৌশলগত অবস্থান ও ক্রমবর্ধমান শিল্প ভিত্তিসহ একটি আঞ্চলিক ট্রানজিট হাব এবং এটি বৈশ্বিক মূল্য-শৃঙ্খলের অন্যতম প্রধান নিয়ামক হওয়ার জন্য প্রস্তুত। তিনি  বলেন, ‘এ সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য, বাংলাদেশকে অবশ্যই চাপ কাটিয়ে উঠে উদীয়মান সুযোগুলোকে কাজে লাগাতে হবে।’ তিনি স্বীকার করেন যে, জাপানের ‘বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন’ এর মত উদ্যোগগুলো বিনিয়োগ, প্রযুক্তি ও শ্রম ব্যবহার করে এই রূপান্তর অর্জনের জন্য একটি ব্লুপ্রিন্ট তৈরি করেছে। উপদেষ্টা বাংলাদেশের উন্নয়নে জাপানের সামগ্রিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি শুধুমাত্র বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকেই শক্তিশালী করছে না, অধিকন্তু এটি অধিকতর আন্তঃসংযুক্ত ও সমৃদ্ধ বঙ্গোপসাগর অঞ্চলের পথ প্রশস্ত করছে। বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে এ অঞ্চলের দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তন, অবৈধ মৎস্য শিকার ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলার ওপর গুরুত্ব আরোপ করে তৌহিদ বলেন, বঙ্গোপসাগর অর্থনৈতিক ও পরিবেশগত উভয় দিক থেকেই  সম্পদের এক ভান্ডার।

Read More »

হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৪ খৃ. : বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। আজ রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহিত হয়। সভায় রিজওয়ানা হাসান জানান, আগামীকাল সকাল সাড়ে দশটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা হাসান আরিফের স্মৃতিচারণ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ ছোট ছোট অনেক কথাই মনে পড়ছে, তিনি সবসময় আমাকে মনে করিয়ে দিতেন- আমরা কিন্তু সমবয়সী। শিশুর মতো সরল ব্যবহার ছিল তার। যতরকম সমস্যা দেখা দিয়েছে, যেখানে কোনো কোন্দল দেখেছেন, তিনি হাজির হয়েছেন তার সমাধানে। এ এক অপূর্ব লোক, আমাদের মাঝ থেকে চলে গেলেন।’ অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, হাসান আরিফ ছিলেন একজন বিরল ব্যক্তিত্ব এবং সদা হাস্যময়। অতীতের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে পাট বস্ত্র ও নৌপরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ব্যক্তিগতভাবে হাসান আরিফের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, এখানে কাজ করতে এসে উনার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিলো। উনি আমাদের জন্য ছিলেন এক ইতিবাচক প্রেরণা। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আজকে আমাদের উপদেষ্টা পরিষদের সভায় আমরা হাসান আরিফকে মিস করছি। উনাকে ছাড়া আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আইনজীবী হিসেবে হাসান আরিফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, উনি ছিলেন মানবাধিকার রক্ষায় সব সময় সোচ্চার। সভায় আদিলুর রহমান জানান, মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন হাসান আরিফ। আইন ও বিচার এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন, হাসান আরিফ ছিলেন একজন কর্মনিষ্ঠ ও পরিশ্রমী মানুষ। সবগুলো নথি তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, হাসান আরিফ কখনো কোনো কাজকে কম গুরুত্বের সঙ্গে নিতেন না। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাসান আরিফ ছিলেন অমায়িক এক মানুষ, যেকোনো সমস্যা উনার সঙ্গে আলোচনা করে সমাধান করা যেত। জ্বালানি ও সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমাদের সমাজে বিভেদ অনেক বেশি। এই বিভেদ জোড়া লাগানোর মানুষ আস্তে আস্তে কমে যাচ্ছে। সর্ব মহলে উনার গ্রহণযোগ্যতা ছিল। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের সময় হাসান আরিফের ভূমিকা স্মরণ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, উনি পার্বত্য চট্টগ্রামের মানুষদের নিয়ে অনেক ভাবতেন। তাঁর মৃত্যুতে সবচেয়ে বেশি ক্ষতি হলো পার্বত্য অঞ্চলের মানুষদের। স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উপদেষ্টা পরিষদে এসে হাসান আরিফকে চিনেছি, উনাকে সব সময় শিক্ষকের মতো পাশে পেয়েছি। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, উনার সঙ্গে কাজ করতে গিয়ে একবারও আমাদের বয়সের পার্থক্য বুঝতে পারিনি। তিনি সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ২০০৮ সালে অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজনে আন্তরিকভাবে কাজ করতে দেখেছি উনাকে। এবারও উনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। সভায় আরো বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, বেসামরিক বিমান সচিব নাসরীন জাহান, ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ।

Read More »