সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মহানগর যুবদলের শুভেচ্ছা মিছিল

রংপুর মহানগর যুবদলের শুভেচ্ছা মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন হওয়ায় শুভেচ্ছা মিছিল করেছে রংপুর মহানগর যুবদল। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর গ্রান্ড মোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে রংপুর টাউন হল সাহিত্য মঞ্চে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই রাজপথের ত্যাগী নেতাদের দলের হাইকমান্ড মূল্যায়ন করেছে। আগামী দিনে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাবে।

সেই সাথে আগামী দিনে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে দ্রুত মহানগর যুবদলের ৩৩টি ওয়ার্ড এবং থানা কমিটি গঠনের মাধ্যমে দলের কার্যক্রমকে বেগবান করা হবে। মিছিল ও সমাবেশে রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM