সর্বশেষ
সর্বশেষ

Day: January 19, 2025

রংপুর জেলা যুবদলের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা যুবদলের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (১৯ জানুয়ারী) বাদ আছর নগরীর গ্রান্ড হোটেলা মোড়স্থ জেলা যুবদলের দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা যুবদল নেতা হিজবুল, মিজানুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

Read More »

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি ও রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিচালনা উপ-কমিটির আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (১৯ জানুয়ারী) বাদ আছর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মোঃ মসিয়ার রহমান, রংপুর মহানগর যুবদলের সদস্য সরিফুল ইসলাম, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিচালনা উপ-কমিটির সভাপতি মোঃ আলতাব সাহি, কার্যকরি সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি মানিক মিয়া, আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, সহ সাধারণ সম্পাদক হারুন মিয়া, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কোাষাধক্ষ মনতাজ আলী, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ক্রীড়া সম্পাদক রাসেল মিয়া, প্রচার ও শমিক কল্যান সম্পাদক আলম মিয়া, সড়ক সম্পাদক বাবু মিয়া, লুৎফর রহমান চশমা, তোতা মিয়া, কার্যকরি সদস্য জুয়েল মিয়া, মাসুদ মিয়া, এমদাদুল হক , আয়নাল হক, আমির হোসেন, উপদেষ্টা রফিক কারাতি , রুহুল আমিন, আজম আলী, সাজ্জাদ হোসন চৌধুরী, ওয়ারেস আলী, নজরুল ইসলাম, গোলাপ হোসেন, মোকসেদ, রবিউল ইসলাম, আবু সাঈদ , জাহেদুল ইসলাম সহ সকল শ্রমিকবৃন্দ।

Read More »

জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

জালার উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (১৯ জানুয়ারী) বেলা ১২টায় নগরীর গ্রান্ড হোটেলা মোড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর জেলা এিনপির সদস্য সাইদা রহমান জোসনার সভাপতিত্বে ও জেলা এিনপির সদস্য লিটন পারভেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, কাজী খয়রাত, জেলামুক্তিযোদ্ধা দলের সভাপতি আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক শরিফ লাভলু লেবু, জেলা মহিলা দলের সভাপতি মর্জিনা জাহান সর্না, সিঃ সহ সভাপতি মমতাজ বেগম রানী, সাধারণ সম্পাদক রওশন আরা রত্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ নুর আজম।

Read More »

রংপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া (খচঊগওঝ) ভুক্ত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক মন্ত্রী ও এমপিদের দলীয়করণও গাফিলতির কারণে জাতীয়করণের মুখ দেখেনি বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। ২০১৩ সালে ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। তখন বেশ কিছু প্রতিষ্ঠান বাদ পড়েছে। জাতীয়করণ বঞ্চিত সেসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করাই আমাদের প্রধান দাবি। জাতীয়করণ বঞ্চিত প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করতে হবে। প্রয়োজনে দাবি আদায়ে আবারও অনশনে যাবেন তারা। মানববন্ধনে বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর জেলা শাখা সভাপতি বলেন, তৃতীয় ধাপে জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে অসহায় শিক্ষক পরিবারগুলোকে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ দিন। জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি পালন করবেন বলে জানান শিক্ষকরা। মানববন্ধনে বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবু বক্কর সিদ্দিক, মাহমুদুল হাসান, সমতুল্লা মিয়াসহ অন্যরা অংশ নেন।

Read More »