সর্বশেষ
সর্বশেষ

Day: February 12, 2025

বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংশ হলে পাশ্ববর্তি দেশের লাভ হয় ….. ডা. ফরহাদ হালিম ডোনার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংশ হলে পাশ্ববর্তি দেশের লাভ হয়। দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে পাশ্ববর্তি দেশ। পাশ্ববর্তি দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় দেয়ার লক্ষে একটি মাষ্টার প্লান করে বিগত সরকার দেশের স্বাস্থ্যখাত দুর্নীতি করে ধ্বংশ করে দিয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন। অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, বিগত সরকার দুর্নীতি করেও যদি স্বাস্থ্যখাতের উন্নতি করতো, তা হলেও ভালো হতো। সেটাও হয়নি। বিএনপি সরকার ২০০৬ সালে স্বাস্থ্যখাতে যা করেছে গেছে, তার থেকে উন্নতি তো হয়নি, বরং গত ১৬ বছরে ধ্বংশ করেছে ফ্যাসিস্ট সরকার। স্বাস্থ্যখাত ধ্বংশের উদাহারণ হিসেবে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ এরমধ্যে জাতীয় ক্যান্সার হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য লিনিয়ার মেশিন ৪ টা কেনা হয়েছিলো। সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, ৪ টি মেশিনই নষ্ট হয়ে পরে আছে। তারমানে জাতীয় ক্যান্সার হাসপাতালেও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে না। রংপুর মেডিকেল হাসপাতালের ক্যান্সার মেশিন নষ্ট। সারাদেশের ক্যান্সার মেশিন নষ্ট। ড্যাবের এই নেতা বলেন, বিএনপি সমমনা দল ক্ষমতায় আসলে আগামী ১০ বছরের জন্য স্বাস্থ্যখাতের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়ার ৩১ দফার মধ্যেও স্বাস্থ্যখাতের কথা বলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম। পরে রংপুর মেডিকেল কলেজের হলরুমে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ড্যাব রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, ড্যাব রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডাঃ নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সদস্য সচিব ডা. শরিফুল ইসলাম ননতু, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক শরিফুল হক মন্ডল।

Read More »

রংপুরে ফুলকুঁড়ি আসরের লিডারশিপ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”নিজকে গড়ার মন্ত্র সাথে, গরাবো নতুন স্বদেশটাকে” এই স্লাগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ষষ্ঠ রিজিওনাল লিডারশিপ ক্যাম্প রংপুর এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল (১২ ফেব্রুয়ারি) বুধবার সকালে রংপুর স্টেডিয়াম মাঠে লিডারশিপ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রমিজ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান , ফুলকুঁড়ি আসর রংপুর মহানগরীর উপদেষ্টা মন্ডলীর সভাপতি ডাঃ মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি আব্দুস সাত্তার শাহ, উপদেষ্টা মন্ডলীর সদস্য আরিফুর রহমান প্রমুখ।

Read More »

রংপুরে আইনজীবী হুমায়ন রশিদ চৌধুরীর দাফনকার্য সম্পন্ন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিশিষ্ট আইনজীবী হুমায়ন রশিদ চৌধুরীর আর নোই। বুধবার সকাল ১০টায় বার্ধক্ষজনিত কারনে রংপুর নগরীর কেরানীপাড়া ডিসির মোড় এলাকায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি …রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৭) বছর। মৃত্যুকালে তার তিনি স্ত্রীসহ ভাই-বোন রেখে যান। মরহুমের প্রথম জানাজার নামাজ বিকাল সাড়ে ৩টায় রংপুর আদালত চত্বরে অনুষ্ঠিত হয়। এ সময় জানাজায় রংপুর আদালতের সকল আইনজীবীগণ উপস্থিত ছিলেন। মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ বাদ মাগরিব রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রংপুর মুন্সিপাড়া কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্মন্ন করা হয়। এ সময় জানাজায় উপস্থিত ছিলেন অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতিক সংসদের সভাপতি মোঃ তৈয়বুর রহমান বাবু, সারথি নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ব্যাংকার আবুল হাশেম, রংপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক মুন্না, রংপুর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মুনতাছির শামীম লাইকো সহ এলাকার সকল মুসল্লীগণ।

Read More »