জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”নিজকে গড়ার মন্ত্র সাথে, গরাবো নতুন স্বদেশটাকে” এই স্লাগানকে সামনে রেখে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ষষ্ঠ রিজিওনাল লিডারশিপ ক্যাম্প রংপুর এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল (১২ ফেব্রুয়ারি) বুধবার সকালে রংপুর স্টেডিয়াম মাঠে লিডারশিপ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রমিজ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান , ফুলকুঁড়ি আসর রংপুর মহানগরীর উপদেষ্টা মন্ডলীর সভাপতি ডাঃ মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি আব্দুস সাত্তার শাহ, উপদেষ্টা মন্ডলীর সদস্য আরিফুর রহমান প্রমুখ।
















