সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংশ হলে পাশ্ববর্তি দেশের লাভ হয় ….. ডা. ফরহাদ হালিম ডোনার

বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংশ হলে পাশ্ববর্তি দেশের লাভ হয় ….. ডা. ফরহাদ হালিম ডোনার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংশ হলে পাশ্ববর্তি দেশের লাভ হয়। দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে পাশ্ববর্তি দেশ।

পাশ্ববর্তি দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় দেয়ার লক্ষে একটি মাষ্টার প্লান করে বিগত সরকার দেশের স্বাস্থ্যখাত দুর্নীতি করে ধ্বংশ করে দিয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন। অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, বিগত সরকার দুর্নীতি করেও যদি স্বাস্থ্যখাতের উন্নতি করতো, তা হলেও ভালো হতো। সেটাও হয়নি।

বিএনপি সরকার ২০০৬ সালে স্বাস্থ্যখাতে যা করেছে গেছে, তার থেকে উন্নতি তো হয়নি, বরং গত ১৬ বছরে ধ্বংশ করেছে ফ্যাসিস্ট সরকার। স্বাস্থ্যখাত ধ্বংশের উদাহারণ হিসেবে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ এরমধ্যে জাতীয় ক্যান্সার হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য লিনিয়ার মেশিন ৪ টা কেনা হয়েছিলো। সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, ৪ টি মেশিনই নষ্ট হয়ে পরে আছে। তারমানে জাতীয় ক্যান্সার হাসপাতালেও ক্যান্সারের চিকিৎসা হচ্ছে না। রংপুর মেডিকেল হাসপাতালের ক্যান্সার মেশিন নষ্ট।

সারাদেশের ক্যান্সার মেশিন নষ্ট। ড্যাবের এই নেতা বলেন, বিএনপি সমমনা দল ক্ষমতায় আসলে আগামী ১০ বছরের জন্য স্বাস্থ্যখাতের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়ার ৩১ দফার মধ্যেও স্বাস্থ্যখাতের কথা বলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম। পরে রংপুর মেডিকেল কলেজের হলরুমে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ড্যাব রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, ড্যাব রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডাঃ নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সদস্য সচিব ডা. শরিফুল ইসলাম ননতু, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক শরিফুল হক মন্ডল।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM