সর্বশেষ
সর্বশেষ

Day: March 4, 2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্নার হত্যা মামলায় জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাহিদ হাসান সাদ্দাম নগরীর স্টেশন এলাকার আলম নগর বাবু পাড়ার মৃত ধলু মিয়ার পুত্র। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় নগরীর স্টেশন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জানা যায়, সাদ্দাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ৪ আগস্ট রাজা রামমোহন ক্লাবের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের গুলিতে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। অস্ত্র হাতে ওই হামলায় প্রকাশ্যে অংশ নিয়েছিলেন সাদ্দাম। ওই সময় অস্ত্র হাতে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ৫ আগস্টের পর আত্মগোপনে চলে গিয়েছিলেন তিনি। পুলিশ কমিশনার জানান, মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার পুত্রসহ ১২৮ জনকে আসামি করে গত বছরের ২৯ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা দায়ের করেন মুন্নার বাবা।

Read More »

রংপুরে প্রাচির দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর ২৫ নং ওয়ার্ডের পুর্ব শালবন এলাকায় প্রাচির নির্মান করে দির্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে। প্রায় ১০ দিন থেকে চলাচলের রাস্তাটি বন্ধ রয়েছে কোন প্রতিকার নেই। বাড়িতে শিশু বাচ্চারা স্কুলে যেতে পারছে না । বিপাকে পরেছে একটি অসহায় পরিবার । এ বিষয়ে অভিযোগকারী মামলার বাদী মোছাঃ মাকসুদা রহমান জানান, গত ২১ ফেব্রুয়ারি সকালে আমার প্রতিবেশী বিবাদী মোঃ নুরুল হক সস্পর্কে বড় ভাই। কিন্তু তিনি সম্পর্কের কোন তোয়াক্কা না করে ইটের প্রাচির তুলে দিয়ে আমাদের দির্ঘ দিনের চলা চলের রাস্তাটি বন্ধ করে দেয়। এ সময় আমি রাজমিস্ত্রিকে কাজ বন্ধ করতে বললে বিবাদীসহ তার পরিবারের লোকেরা আমার ও আমার স্বামীর উপর চরাও হয়ে এলোপাতারী মারপিট করে এবং গালিগালাজ সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এ ঘটনা দেখে এলাকাবাসী ছুটে এসে আহত অবস্থায় আমাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় । এ বিষয়ে গত ২১ ফেব্রুয়ারি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মোছাঃ মাকসুদা রহমান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেন। যাহার জিডি নং ১৩৬৬। ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাস্তাটি খুলে দেওয়ার জন্য চেষ্টা করেন । কিন্তু বিবাদীগণ পুলিশের কোন কথার গুরুত্ব দেয় নাই। এ বিষয়ে প্রতিপক্ষ বিবাদী মোঃ নুরুল হক সাংবাদিকদের জানান, আমি রংপুর সিটি কর্পোরেশনের সার্ভেয়ার ডেকে এনে জমি মেপে আমার সিমানা বরাবর প্রাচির নির্মান করেছি। এতে কার রাস্তা বন্ধ হলো, তা আমার দেখার বিষয় না।

Read More »

৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৪ মার্চ, ২০২৫ খৃ- রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পিএসসির মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এর অতিরিক্ত হিসেবে আমরা আরও ২০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এর মূল উদ্দেশ্য হলো গ্রামের মানুষ চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে রিজওয়ানা হাসান এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, কয়েকদিন আগে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সৌদি আরব সফর করেন। সেখানকার সবচেয়ে বড় কোম্পানি ‘আরামকো’ বাজার মূল্যের চেয়ে কম মূল্যে এলএনজি সরবরাহ করতে সম্মত হয়েছে।  তিনি আরও জানান, বিশেষ পরিবারের সদস্যদের নামে অনেক প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সেগুলো বাতিল করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ উপদেষ্টার পরিষদের সভায় দুটি প্রতিষ্ঠানের নামকরণ বাতিল করা হয়েছে। 

Read More »