সর্বশেষ
সর্বশেষ

Day: March 21, 2025

রংপুরে ২৪ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ২৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (২১ মার্চ) শুক্রবার বাদ আছর গুপ্তপাড়া বুদু বাবুর মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি নেতা রেজাউল আলম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এডভোকেট মাহাফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সেলিম চৌধুরী,আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, আবদুস সালাম, আবু আলি মিঠু মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেলিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায়, সহ সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিব মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আজাদ,জুয়েল, তুহিন , শাহীন, ফিলিপস, মানিক, স্বাধীন, হ্যাপি, লিপু, কামাল, টিটু, সজল, খোরশেদ, ২৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক শেখ বিপ্লব, সজীব, আলিফ। আরো উপস্থিত ছিলেন এডভোকেট ফারুক আহমেদ, এডভোকেট তুলিপ প্রমুখ।

Read More »

আওয়ামীলীগ দল নিষিদ্ধের পক্ষে নই : জিএম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা আওয়ামীলীগ দল নিষিদ্ধের পক্ষে নই। আওয়ামী লীগ একটি দল, যারা দলের ভেতরে বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটি গাড়ি তার ড্রাইভার খারাপ হতে পারে কিন্তু গাড়িটা তো খারাপ না। শুক্রবার (২১ মার্চ) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় তার বাসভবন দ্য স্কাই ভিউতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, হাসিনা ফ্যাসিবাদী আমরা দেখেছি। সে জোর করে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে। জোর করে আমাদের নিয়ে আসবে, আবার কাউকে জোর করে বাদ দেবে। এনারা জোর করে আমাদের বাদ দিয়ে ইলেকশন করবে। একটি বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এতে দেশে স্থিতিশীলতা আসবে না এবং সামনের দিকে দেশ আরও সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে। সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, আপনারা পারছেন না, অন্য কাউকে দায়িত্ব দেন। এগুলো থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম বিপদগ্রস্ত হতে পারে। এটা বললাম কেন, এটা বলাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে- এটা মনে করেছে তারা। এজন্য আমার এগেইনস্টে দুর্নীতির মামলা দিয়েছে। তিনি বলেন, আমি এর আগে দুটি লুব্রিকেটিভ মন্ত্রণালয় বাণিজ্য ও বিমান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি। ২০১৪ সালে নির্বাচনে অংশ না নেওয়ায় শেখ হাসিনা আমার পিছনে সমস্ত এজেন্সির লোককে দুর্নীতি বের করতে লাগিয়েছিল। কিন্তু তারা দুর্নীতি বের করতে পারেনি। কিন্তু এখন দুর্নীতি বের করছে কি আমি নমিনেশন, পদ-পদবি দিয়ে দুই হাজার-পাঁচ হাজার টাকা নিয়েছি- এ হলো আমার দুর্নীতি। আমার মুখটা বন্ধ করার জন্য মানে শেখ হাসিনা যেটি করেছে ফ্যাসিবাদ, সেই নব্য ফ্যাসিবাদ এখন শুরু হয়েছে। শেখ হাসিনা যেটা করে আমাদের ঠেকানোর চেষ্টা করেছে- ধমক দিয়ে, ব্ল্যাকমেইল করে। এখন ওনারা আমাদের ব্ল্যাকমেইল করতে চাচ্ছে। ইমেজ নষ্ট করতেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তারা আমাকে দুর্নীতির মামলা দিয়ে সারাদিন-রাত টেলিভিশনে দেখিয়েছে যে. বিদেশে বাড়ি আছে, বের কর যাও। এর অর্থ হলো আমিই খারাপ লোক এটা প্রমাণ করে ইমেজ নষ্ট করে যাতে সামনের দিকে মানুষ আমার কথা বিশ্বাস না করে। এমনিতেই তারা আমাদের দোসর বলছে। জাপা চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু ঘনিষ্ঠজনরা এমন কিছু কাজকর্মে উৎসাহিত করছেন যেগুলো রাজনীতির নামে অপকৃতি এবং লুটতরাজ। পুলিশ বাহিনীর মনোবল ভেঙে অকার্যকর করে দেওয়া হয়েছে। এটাও ওনাদের দায় যেহেতু ঢালাওভাবে সমস্ত পুলিশকে তারা দোসর হিসেবে চিহ্নিত করেছেন। দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের অপব্যবহার করা হচ্ছে। কতগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেগুলো নতুনভাবে সাজানো খুব সহজসাধ্য হবে না। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলামসহ নেতাকর্মীরা।

Read More »

রংপুরে বাংলাদেশ দলিত পরিষদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ২১ মার্চ ২০২৫ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উদযাপন উপলক্ষে জন্ম ও পেশাগত পরিচয়ের কারনে দলিত জনগোষ্ঠির প্রতি সকল প্রকার বৈষম্য চির অবসানের লক্ষ্যে মানবাধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ দলিত পরিষদ রংপুর বিভাগীয় শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল (২১ মার্চ) শুক্রবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বাংলাদেশ দলিত পরিষদ রংপুর বিভাগীয় শাখার সভাপতি এ্যাড. মনিলাল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত পরিষদ পীরগাছা শাখার সভাপতি শ্রী সুখলাল দাস, বিডিইআরএম রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, বাংলাদেশ দলিত পরিষদ রংপুর জেলা শাখার সদস্য অর্জুন দাস, শ্রী লক্ষী দাস, বাংলাদেশ দলিত পরিষদ গংগাচড়া শাখার সভাপতি শ্রী বিপেচরণ রবিদাস, বাংলাদেশ দলিত পরিষদ পীরগঞ্জ শাখার সভাপতি বাবু লাল রবিদাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে স্নেহা নার্সিং কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে স্নেহা নার্সিং কলেজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে নগরীর স্নেহা নার্সিং কলেজ মিলনায়তনে কলেজ প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মোছাঃ মাজেদা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেজর মোছাঃ নারগিস পারভীন, লেফটেন্যান্ট নিলুফার ইয়াসমিন, আর্মি নার্সিং কলেজের কো-অর্ডিনেটর আইরিন আক্তার, ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মুনতাছির শামিম লাইকো, মাসুদ রানা চান্দু, স্নেহা নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক তানভিনা হক, সাইক্রিয়াটিক ডাঃ অধ্যাপক মো: আলতাফ হোসেন সরকার, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিন্টেন্ডেন্ট মোছাঃ হাসনা বেগম, নার্সিং সুপারভাইজার বিলকিস বানু, নাজমা নাহার বেগম, নার্সিং অফিসার আশরাফুল ইসলাম সজীব, মোছাঃ আজমীরা বেগম, সমাজ সেবক মো: মিজানুর রহমান শাহীন, স্নেহা নার্সিং কলেজের লেকচারার ডাঃ গোলাম রব্বানী, প্রশাসনিক কর্মকর্তা মানিক সাহা, প্রধান হিসাব রক্ষক শিমুল ইসলামসহ দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি, কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা ছাড়াও ফুরফুরা মাদ্রাসার হুজুর ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভায়

জালালন উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ রংপুর বিভাগীয় কার্যালয় আয়োজনে রংপুর মট্রোপলিটন যাত্রী ও পন্য পরিবহন কমিটি এবং রংপুর মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২০ মার্চ) বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) সফিকুল আলম সরকার, রংপুর জেলা মটর মাকিল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিহান, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী ,কাভার্ডভ্যান ও ট্রাক্টার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান আজাদ, সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

Read More »

রংপুর সিটি কর্পোরেশনের বেতন বোনাস আদায়ের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ

জালালন উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বেতন-বোনাসের দাবিতে প্রধান ফটক বন্ধ করে দিয়ে প্রধান নির্বাহী ও হিসাব রক্ষণ দপ্তর অবরুদ্ধ করে রাখার তিন ঘন্টা পর দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনের কারণে সকাল থেকেই অফিসের তিন ঘন্টা সিটি করপোরেশনের সকল কার্যক্রম বন্ধ থাকে। বৃহস্পতিবার ( ২০ মার্চ) বেলা সোয়া ১১ টায় সিটি করপোরেশনের প্রধান ফটক বন্ধ করে দেয়ে কর্মচারীরা। এর আগে সকল কার্যক্রম থেকে বিরত থাকে তারা। পরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতেমা এবং প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমানের রুমের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার ২৩ তারিখের মধ্যে মার্চ মাসের বেতনসহ বোনাস দেয়ার নির্দেশ দিলেও সিটি প্রশাসক তা দিচ্ছেন না। ঈদের আগে বেতন বোনাস না পেলে তার পরিবার পরিজন নিয়ে কোথায় যাবেন। একারণে বেতন বোনাস দেয়ার দাবিতেই তাদের এই আন্দোলন। দাবি আদায় না হওযা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওযার ঘোষণা দেন তারা এদিকে কর্মচারীরা কাজে না ফেরায় সকাল থেকে কোন সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। বিশেষ করে বিভিন্ন টিকা খাওয়ানোর কার্যক্রম বন্ধ থাকায় শিশু সন্তান নিয়ে এসে বিপাকে পড়েছেন অভিভাবকরা। পরে বেলা ৩ টায় সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বেতন বোনাসের ফাইলে সই করেন। পরে তারা আন্দোলন তুলে নেন। আন্দোলনে অংশগ্রহণকারী বাজার সহকারী সুজাউদ্দৌলা জানান, বিগত বছরগুলোতে তারা বেতনের সাথে বোনাস পেয়ে আসছিলেন। বিভাগীয় কমিশনার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকেই কর্মচারীদের বিভিন্নভাবে হেনস্তা করছেন। সরকার নির্দেশ দিলেও মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস দিতে তিনি টালবাহনা করছিলেন। অবেশেষে আমরা আন্দোলনে নামার পর বিকেল ৩ টায় তিনি বেতন-বোনাসের ফাইলে সই করেন। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা ছিল ২৩ তারিখ মধ্যে বেতন বোনাস পাবে। আমি সই করেছি। আগামী রোববার থেকে তারা বেতন বোনাস পেয়ে যাবেন।

Read More »

রংপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশের মানববন্ধন ও স্মারকলিপি প্রদানd

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম, যে নিজে কুরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। আল হাদিস” এই হাদিসকে মনে ধারণ করে রংপুরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প পবিত্র মাহে রমজানের মধ্যে পাস করে সকল শিক্ষক-শিক্ষিকা, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদান করার দাবিতে মানববন্ধন ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ রংপুর জেলা শাখা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা একরামুল হকের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক সম্পাদক তুলিন সিকদার, রংপুর সদরের সাধারণ সম্পাদক মাওঃ আনোয়ার হোসেন, পীরগাছার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গঙ্গাচড়ার সভাপতি আফতাবুল, ফিল্ড সুপার ভাইজার গঙ্গাচড়া রেলিজা বেগম, পীরগাছার সুপার ভাইজার মাহমুদার রহমানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সূত্রে জানা যায়, বিগত “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পটি ১৯৯৩ সাল হতে চালু হয়ে ৭ম পর্যায় পর্যন্ত গত ৩১-১২-২০২৪ইং পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে পাঠদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে, যাহার শিক্ষা কার্যক্রমসহ সকল কার্যক্রম এখন পর্যন্ত চালু রয়েছে যা ইতিমধ্যে সকলের প্রশংসা ও জনমনে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ ও জননন্দিত “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পে নিয়োজিত মসজিদের ইমামগণ, শিক্ষিত বেকার, প্রতিবন্ধীগণ ও যুব সমাজ এবং মহিলা শিক্ষিকাগণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করে শিক্ষার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি, স্বাক্ষরতার হার বৃদ্ধি, সহিহ্ ভাবে পবিত্র কোরআন শিক্ষা পাঠ, বাল্য বিবাহ, মাদক, এবং সন্ত্রাস প্রতিরোধে সরকার গৃহীত প্রতিটি কর্মসূচী বাস্তবায়নে ও সামাজিক সমস্যাবলী নিরসনে সচেতনতার বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রকল্পটির মাধ্যমে প্রাক-প্রাথমিক, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষাসহ সারা দেশে মোট ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে প্রতিবছর ২৪ লাখ ১৪ হাজার ২০০ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে আসছে। উক্ত প্রকল্পের সুবিধাভোগী সমাজের অবহেলিত, দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠী এবং কর্মরত মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষিকাদের মানবিক দিক বিবেচনা করে সুখী, সমৃদ্ধশালী বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয় স্বার্থে এই জননন্দিত প্রকল্পটিকে আউটসোর্সিং এর আওতাভূক্ত না করে পবিত্র রমজান মাসের মধ্যে নতুনভাবে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” (৮ম পর্যায়) প্রকল্পটি পাস এবং ঈদুল ফিতরের পূর্বেই সকল জনবলের বকেয়া বেতন পরিশোধ করাসহ প্রকল্পটি স্থায়ীকরণের দাবি জানানো হয়। প্রেসক্লাবে মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম।

Read More »