জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে স্নেহা নার্সিং কলেজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে নগরীর স্নেহা নার্সিং কলেজ মিলনায়তনে কলেজ প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মোছাঃ মাজেদা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেজর মোছাঃ নারগিস পারভীন,
লেফটেন্যান্ট নিলুফার ইয়াসমিন, আর্মি নার্সিং কলেজের কো-অর্ডিনেটর আইরিন আক্তার, ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মুনতাছির শামিম লাইকো, মাসুদ রানা চান্দু, স্নেহা নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক তানভিনা হক, সাইক্রিয়াটিক ডাঃ অধ্যাপক মো: আলতাফ হোসেন সরকার, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিন্টেন্ডেন্ট মোছাঃ হাসনা বেগম, নার্সিং সুপারভাইজার বিলকিস বানু, নাজমা নাহার বেগম, নার্সিং অফিসার আশরাফুল ইসলাম সজীব,
মোছাঃ আজমীরা বেগম, সমাজ সেবক মো: মিজানুর রহমান শাহীন, স্নেহা নার্সিং কলেজের লেকচারার ডাঃ গোলাম রব্বানী, প্রশাসনিক কর্মকর্তা মানিক সাহা, প্রধান হিসাব রক্ষক শিমুল ইসলামসহ দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি, কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা ছাড়াও ফুরফুরা মাদ্রাসার হুজুর ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
















