জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
২১ মার্চ ২০২৫ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উদযাপন উপলক্ষে জন্ম ও পেশাগত পরিচয়ের কারনে দলিত জনগোষ্ঠির প্রতি সকল প্রকার বৈষম্য চির অবসানের লক্ষ্যে মানবাধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ দলিত পরিষদ রংপুর বিভাগীয় শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল (২১ মার্চ) শুক্রবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বাংলাদেশ দলিত পরিষদ রংপুর বিভাগীয় শাখার সভাপতি এ্যাড. মনিলাল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত পরিষদ পীরগাছা শাখার সভাপতি শ্রী সুখলাল দাস,
বিডিইআরএম রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, বাংলাদেশ দলিত পরিষদ রংপুর জেলা শাখার সদস্য অর্জুন দাস, শ্রী লক্ষী দাস, বাংলাদেশ দলিত পরিষদ গংগাচড়া শাখার সভাপতি শ্রী বিপেচরণ রবিদাস, বাংলাদেশ দলিত পরিষদ পীরগঞ্জ শাখার সভাপতি বাবু লাল রবিদাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।














