সর্বশেষ
সর্বশেষ

Day: March 30, 2025

রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নে ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নে উদ্যোগে প্রায় এক হাজার স্বর্ণ শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ২৮ জন বয়স্ক শ্রমিকদের মাঝে ভাতা প্রাদন করা হয়। গতকাল (২৯ মার্চ) শনিবার সকাল ১১টায় নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ কালেক্টরেট সপিং কমপ্লেক্স মার্কেটে অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে স্বর্র্ণ শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ সাজ্জাত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান হিরু । এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ, ক্রীড়া সম্পাদক মোঃ সিজার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ সাজ্জত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান হিরু রংপুরের সকল স্বর্র্ণ শ্রমিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Read More »

নকল নবীশদের রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবীশ এসাসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদের আয়োজনে রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (২৯ মার্চ) শনিবার সকাল ১১টায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারেনকল নবীশদের রংপুর বিভাগীয় সমাবেশে রংপুরের সমন্বয়ক মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোঃ তাছিকুর রহমান রিগান, মোঃ শাহ মোস্থফা রবিউল ইসলাম রিপন, ঠাকুরগাও সমন্বয়ক মোঃ মাহাফিজুল ইসলম, গাইবান্ধা সমন্বয়ক মোঃ মোজাফ্ফর হোসেন দুলু, কুড়িগ্রাম সমন্বয়ক মোঃ সেলিমুজ্জামান সেলিম, পঞ্চগড় সমন্বয়ক মোঃ মহিদুল ইসলাম, নীলফামারী সমন্বয়ক শ্রী বিপুল চন্দ্র রায়, লালমনিরহাট সমন্বয়ক মোঃ আব্দুর রশিদ। বক্তারা বলেন , মাননীয় আই উপদেষ্টা ও সচিব মহাদয়কে ইদের পর (অফিস চলাকালীন) ২ সপ্তাহের মধ্যে সুস্পষ্ট ভাবে নকল নবীশদের স্থায়ী মোহরার পদের প্রস্তাবনায় ৯৭৭৬ জনের অবস্থান জানতে হবে। অন্যথায় সারা দেশের সকল সাব রেজিস্ট্রি অফিসে কলম বন্ধ করে দেওয়া হবে এবং এর পরেও কিছু না হলে আবারও ঢাকা চলো কর্মসূচী ঘোষনা করবো।

Read More »