সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • নকল নবীশদের রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

নকল নবীশদের রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবীশ এসাসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদের আয়োজনে রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (২৯ মার্চ) শনিবার সকাল ১১টায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারেনকল নবীশদের রংপুর বিভাগীয় সমাবেশে রংপুরের সমন্বয়ক মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোঃ তাছিকুর রহমান রিগান, মোঃ শাহ মোস্থফা রবিউল ইসলাম রিপন, ঠাকুরগাও সমন্বয়ক মোঃ মাহাফিজুল ইসলম, গাইবান্ধা সমন্বয়ক মোঃ মোজাফ্ফর হোসেন দুলু, কুড়িগ্রাম সমন্বয়ক মোঃ সেলিমুজ্জামান সেলিম, পঞ্চগড় সমন্বয়ক মোঃ মহিদুল ইসলাম, নীলফামারী সমন্বয়ক শ্রী বিপুল চন্দ্র রায়, লালমনিরহাট সমন্বয়ক মোঃ আব্দুর রশিদ।

বক্তারা বলেন , মাননীয় আই উপদেষ্টা ও সচিব মহাদয়কে ইদের পর (অফিস চলাকালীন) ২ সপ্তাহের মধ্যে সুস্পষ্ট ভাবে নকল নবীশদের স্থায়ী মোহরার পদের প্রস্তাবনায় ৯৭৭৬ জনের অবস্থান জানতে হবে। অন্যথায় সারা দেশের সকল সাব রেজিস্ট্রি অফিসে কলম বন্ধ করে দেওয়া হবে এবং এর পরেও কিছু না হলে আবারও ঢাকা চলো কর্মসূচী ঘোষনা করবো।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM