জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নে উদ্যোগে প্রায় এক হাজার স্বর্ণ শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ২৮ জন বয়স্ক শ্রমিকদের মাঝে ভাতা প্রাদন করা হয়। গতকাল (২৯ মার্চ) শনিবার সকাল ১১টায় নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ কালেক্টরেট সপিং কমপ্লেক্স মার্কেটে অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে স্বর্র্ণ শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ সাজ্জাত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান হিরু ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ, ক্রীড়া সম্পাদক মোঃ সিজার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ সাজ্জত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান হিরু রংপুরের সকল স্বর্র্ণ শ্রমিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
















