সর্বশেষ
সর্বশেষ

Day: April 8, 2025

গাজায় গণহত্যা রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সারাদেশের মতো রংপুরও উত্তাল হয়ে উঠেছে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে একই দাবীতে বিক্ষোভ মিছিল করেছে রংপুর জেলা ও মহানগর ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি নগরীর জাহাজকোম্পানী মোড় হয়ে, সিটি বাজার থেকে টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও জেলার সদস্য সচিব সদস্য সচিব আফতাবুজ্জামান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা ফিলিস্তিনি ভূখণ্ড, গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান। এর আগে রংপুর প্রেসক্লাব চত্বরে বেলা ১১ টা থেকে জমায়েত হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। গাজায় হামলা নয়, শান্তি চাই, মুক্ত ফিলিস্তন চাইসহ নানা শ্লোগান সম্বলিত ব্যনার হাতে নিয়ে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা।এদিকে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল, মাহিগন্জ কলেজ, সরকারি কলেজ ছাত্রদল নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এছাড়াও সোমবার দিনব্যাপী রংপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, অবরোধ, সমাবেশ, প্রতিবাদ মিছিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

Read More »

রংপুরে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষেৃ রংপুরে সদর দপ্তর সহ আঞ্চলিক, জেলা উপজেলা এবং ইউনিট পর্যায়ে বিভিন্ন কর্মসূচি শোভাযাত্রা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ( ৮ এপ্রিল) মঙ্গলবার সকালে রংপুর কাচারী বাজার সংলগ্ন জেলা স্কাউট ভবন আনুষ্ঠানিক ভাবে পাতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। এরপর শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে । দিবসটি উপলক্ষে জেলা স্কাউট ভবন অডিটোরিয়াম এ আলোচনা সভায় রংপুর জেলা স্কাউট কমিশনার মোঃ মাহবুবার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন,জেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুর রহিম, স্কাউটার মোঃ সিদ্দিকুর রহমান-এলটি, সহকারি কমিশনার মোঃ ইকবাল হোসেন। এতে জেলা স্কাউট লিডার মোঃ মাহামুদ ইসলাম বকাস ও জেলা কাব স্কাউট লিডার নাহিদ আক্তার-এএলটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব,স্কাউট ও ইউনিট লিডারবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির ২৪৮ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ০৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস এর সূচনা দিবস হিসেবে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Read More »