সর্বশেষ
সর্বশেষ

Day: April 12, 2025

রংপুরে ন্যায় বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পৈত্রিক জমি রক্ষায় রংপুরে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। গতকাল (১২ এপ্রিল) শনিবার বিকালে নগরীর ভগিবালাপাড়া এলাকায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, রংপুর নগরীর ভগিবালা পাড়ায় জেএল নং ৬১, সিএস খতিয়ান নং ৬৮৪, এসএ খতিয়ান নং ৫৯০, আরএস খতিয়ান নং ৬৫১, সাবেক দাগ নং ২৫৮, হাল দাগ ৯৭০, জমি ১০. ৭৫ এর মধ্যে ৩.৭৫ ভরসা শেখ জমি ভোগদখল কালে মৃত্যু বরণ করলে ওয়ারিশ সুত্রে তার দুই কন্যা তমিজন বিবি ও নহিতন নেছা প্রাপ্ত হয়ে ভোগদখল কালীন তাদের নামে এসএ মাঠ রেকড সম্পন্ন হয়। পরবর্তিতে উক্ত দুই বোনের ওয়ারিশগনের কাছ থেকে হস্তান্তরিত সম্পত্তি ২০১০ সালে আমার পিতা মৃত কামের উদ্দিন জমি ক্রয় করেন এবং সেই জমি আমার বাবার নামে ৯২ এর মাঠ রেকড হয়। হঠাৎ করে কিছুদিন পুর্বে এলাকার কিছু ভুমিদশ্যুগণ বিধি বহির্ভুত ভাবে আমাদের তফশীল বর্ণিত জমি মালিকানা দাবি করে দখলের চেষ্টা চালান এবং তারা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে । তাই ভুমিদশ্যুগণ হাত থেকে রক্ষা পেতে ও ন্যয় বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Read More »

বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশনের রংপুর বিভাগীয় মতবিনময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অন্তর্ভুক্ত করণে (পদ সৃষ্টির মাধ্যমে) আইন মন্ত্রনালয় থেকে জনপ্রশাসন মন্ত্রনালয়ে প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদন এবং প্রস্তাববিহীন নকল নবীশদের বিষয়ে যথাযথ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের দাবীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন রংপুর জেলা শাখা ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ রংপুর বিভাগ এর আয়োজনে রংপুর বিভগীয় মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১২ এপ্রিল) শনিবার সকালে রংপুর সদর সাব রেজিষ্ট্রি অফিসে মতবিনময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সরকার । তিনি বলেন, নকল নবীশদের প্রানের দাবী স্থায়ী করনের ফাইল অতি দ্রুত পাশ করে অর্থ মন্ত্রনালয়ে প্রেরণ করতে হবে। সভায় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি মোঃ রিয়াজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেনকেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ তাছিকুর রহমান রিগান, মোঃ রবিউল ইসলাম রিপন, রংপুর জেলা শাখার মহিলা সম্পাদিকা মোছাঃ রুমানা শায়লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, নীলফামারী জেলার সভাপতিত শ্রী বিপুল চন্দ্র রায়, দিনাজপুর জেলার সভাপতি মোছাঃ মাজমুন নাহার ছন্দা, গাইবান্ধা সদর শাখার সভাপতি মোছাঃ শিউলী বেগম, লালমনির হাট জেলার সধারণ সম্পাদক শ্রী দর্জয় চন্দ্র রায়, কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক মোঃ সেলিমুজ্জামান , ঠাকুরগাও জেলার নকল নবীশ কৃষ্ণ কাজল রায়, পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনায় রংপুরে সুজনের গোল টেবিল বৈঠক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার বলেছেন রাষ্ট সংস্কারের যে প্রয়োজনীয় পদক্ষেপ সে লক্ষে কাজ করছে সুশাষনের জন্য নাগরিক রাষ্ট্র সংস্কার জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষে বিভিন্ন বিভাগ, জেলা শহরে সুধীজনদের সাথে মতবিনিময়ের লক্ষ্য হ”েছ রাষ্ট্র সংবিধান, স্থানীয় সরকার ও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনের জন্য বর্তমান সংবিধান থেকে যে গুলো বাদ দেওয়া বা সংযোজন করা তা সূধীজনের সুচিন্তিত মতামতের ভিত্তিতেই করা হবে। যা নিয়ে ভবিষ্যতে যেন বিতর্ক সৃষ্টি না হয়। ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলন দুইটি আলাদা প্রেক্ষাপট। দুইটিকে ধারন করে আমাদের এগিয়ে যেতে হবে। গতকাল (১২ এপ্রিল) শনিবার সকালে রংপুর আর.ডি.আর.এস মিলনায়তনে রংপুর জেলা ও মহানগর কমিটি আয়োজিত সুজনের গোল টেবিল বৈঠকে মুখ্য আলোচক হিসাবে তিনি এ কথা বলেন। রাষ্ট্য সংস্কার ও জাতীয় ঐকমত্য নাগরিক ভাবনা নিয়ে সারাদেশে সবার মতামতের ভিত্তিতেই আমরা এ সংক্রান্ত তথ্যাবলী নাগরিক ভাবনা জমা দিব। এ ব্যাপারে সবার সহযোগিতা অপরিহার্য্য। সুজন- সুশাসনের জন্য নাগরিক কেন্দ্রীয় সমন্বয়কারী দীলীপ কুমার রায় এর সঞ্চালনায় রংপুর মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুবার রহমান, প্রাক্তন অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খা, মানবাধিকার কর্মী এড.মুনীর চৌধুরী, লালমনিরহাট জেলা সুজন সভাপতি আমিরুল হায়াত আহমেদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাডলা, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এসএ শফিকুল ইসলাম কানু, রংপুর মহানগর সুজনের সহ সভাপতি মোখলেসুর রহমান, গঙ্গাচড়া উপজেলার সুজন সভাপতি নুরুন নবী, এনজিও কর্মী এজাজ আহমেদ, প্রভাষক ড. নাসিমা আক্তার, সমাজসেবী মোসফেকা রাজ্জাক, বেলাল আহমেদ,এড আব্দুল মেতালেব, এড. জোবাইদুল ইসলাম বুলেট, এড. এ এম খায়রুল ইসলাম বাপ্পি, জাতীয় মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবা আরা বেগম, প্রভাষক রুমানা জামান, সাংবাদিক বাবলু নাগ, ফরহাদুজ্জামান ফারুক, আসাদুজ্জামান রিপন, ড. শাহ সুলতান তালুকদার, মাহমুদা চৌধুরী, জুলাই গণ আন্দোলনের শহীদ জননী শামছিয়ারা জামান কলি, জেলা সুজনের প্রচার সম্পাদক আসাদুজ্জামান আফজাল, মহানগর সুজনের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, এনজিও কর্মী মঞ্জুশ্রী সাহা, মাহমুদা। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন হাঙ্গার প্রজেক্টের রংপুরের সমন্বয়কারী রাজেশ দে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়ার ব্যাপারে আহবান জানানো হয় এবং আইনেসর শাষন যাতে প্রতিষ্ঠিত হয় এবং দেশের মানুষ যাতে শান্তিতে থাকে সে লক্ষেকাজ করা আহবান জানান।

Read More »

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :  ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ খৃ. – আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।  আজ শনিবার ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে এই তাগিদ দেন তিনি। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। তারা জানান যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশসমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট ৮টি দলের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাথে আলোচনার কথা রয়েছে। তারা আরও জানান যে সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা এবং কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার তাগিদ দেন।

Read More »

মার্চ ফর গাজা: প্রস্তুত সোহরাওয়ার্দী, আসছে মানুষ-জনসমুদ্রের অপেক্ষা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১২ এপ্রিল ২০২৫ খৃ. – ফিলিস্তিনের গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের পাশাপাশি মানবিক সহানুভূতি জাগ্রত করা ও ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। আজ শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’। কর্মসূচির আহ্বান জানিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। আয়োজকরা জানিয়েছেন, গাজার নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানো ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনমত তৈরির লক্ষ্যেই এই আয়োজন। এতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। এটি ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা। এই কর্মসূচি শুরু হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের খ্যাতনামা আলেম-ওলামা, ইসলামিক স্কলার, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। দল, মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সব রাজনৈতিক-অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। সমাবেশকে ঘিরে আয়োজক সংগঠনের ফেসবুক পেজে আলেম, সেলিব্রেটি ও বিশিষ্টজনদের সমর্থনমূলক ভিডিও বার্তা প্রকাশ করা হচ্ছে। সেখানে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, এনসিপির দক্ষিণাঞ্চলের নেতা হাসনাত আবদুল্লাহ, অভিনেতা তামিম মৃধা ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক প্রমুখের ভিডিও শেয়ার করা হয়েছে। আয়োজকদের আশা, ঢাকার এই গণজমায়েত গাজার নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী বার্তা হিসেবে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য কিছু দিকনির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো হলো— ১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখতে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে। ২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। ৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করতে বলা হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হয়েছে। ৪. দুষ্কৃতকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে বলা হয়েছে। উল্লেখ্য, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই ‘মার্চ’ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করা হবে। মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যাত্রা করা হবে না। // – //

Read More »

ইরান পরমাণু আলোচনায় যুক্তরাষ্ট্রের সাথে ‘বাস্তব ও ন্যায্য’ চুক্তি চায় 

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ খৃ. – ইরান শুক্রবার বলেছে, তারা তাদের পরমাণু কর্মসূচিতে একটি ‘বাস্তব এবং ন্যায্য’ চুক্তি চায়। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শেষ দিকে উচ্চ-পর্যায়ের আলোচনার আগে আপস করার ইচ্ছা প্রকাশ করেছে এবং জোর দিয়ে বলছে, তেহরানের পরমাণু অস্ত্র থাকতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক পর্যায়ে আলোচনার আহ্বান জানিয়েছিলেন কিন্তু ইরান যদি তা প্রত্যাখ্যান করে তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। তার কয়েক সপ্তাহ পরেই ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠালে শনিবার ওমানে দীর্ঘদিনের প্রতিপক্ষরা বৈঠকে বসতে চলেছে। খামেনির উপদেষ্টা আলী শামখানি এক্স-এক পোস্টে বলেছেন, ‘কেবল মাত্র ক্যামেরার সামনে কথা বলা এবং প্রদর্শন করা তো দূরের কথা, তেহরান একটি ‘বাস্তব ও ন্যায্য’ চুক্তির চেষ্টা করছে। আলোচনার জন্য গুরুত্বপূর্ণ এবং বাস্তবায়নযোগ্য প্রস্তাব প্রস্তুত।’  তিনি নিশ্চিত করেছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ‘আমেরিকার সাথে পরোক্ষ আলোচনার জন্য পূর্ণ কর্তৃত্ব নিয়ে’ ওমান যাচ্ছেন। তিনি আরো বলেছেন, ওয়াশিংটন যদি সদিচ্ছা দেখায়, তাহলে এগিয়ে যাওয়ার পথ ‘মসৃণ’ হবে। ট্রাম্প তার রাষ্ট্রদূত স্টিভ উইটকফের আরাঘচির সাথে দেখা করার কয়েক ঘণ্টা আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন, আলোচনার আগে ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র মজুতের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আমি চাই ইরান একটি চমৎকার, মহান, সুখী দেশ হোক। কিন্তু তাদের পরমাণু অস্ত্র থাকতে পারবে না।’ ট্রাম্পের বন্ধু এবং বিশ্ব ভ্রমণকারী দূত উইটকফ আলোচনার আগে নমনীয়তার কথা উল্লেখ করেছেন। উইটকফ‘ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’কে বলেছেন,  ‘আমাদের আজকের অবস্থান’ শুরু হয় ইরানকে তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে বাতিল করার দাবি দিয়ে। এদিকে ট্রাম্পের চারপাশে কট্টরপন্থীদের দৃষ্টিভঙ্গি যা খুব কম লোকই আশা করেছে, ইরান কখনো মেনে নিবে না।’ উইটকফ সংবাদপত্রকে বলেছেন, ‘এর মানে এই নয় যে, প্রান্তিক পর্যায়ে আমরা দুই দেশের মধ্যে আপস করার অন্য কোনো উপায় খুঁজে বের করব না।’ তিনি আরো বলেছেন,  ‘যেখানে আমাদের লাল রেখা থাকবে, সেখানে তোমাদের পরমাণু সক্ষমতার অস্ত্রায়ন থাকতে পারে না।’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে একটি চুক্তিতে আলোচনা করেছিলেন যা ইরানকে তার বিতর্কিত কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার ওপর জোর না দিয়ে পরমাণু অস্ত্র মজুত থেকে বিরত রাখার চেষ্টা করেছিল। ট্রাম্প চুক্তিটিকে অত্যন্ত দুর্বল বলে নিন্দা করেছেন এবং প্রথমবার ক্ষমতা গ্রহণের পর এটি বাতিল করেন। পরিবর্তে ইরানের তেল খাতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন। তেহরান এক বছর ধরে চুক্তিটি মেনে চলে এবং তারপর নিজস্ব প্রতিশ্রুতি থেকে সরে আসে। আলোচনার আগে, ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন, তারা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ ‘সম্পূর্ণরূপে’ সম্ভব। এর প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তেহরান জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের বহিষ্কার করতে পারে। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে, এটি ‘ক্রমশ তীব্র’ হবে। ইরান ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্র মজুতের চেষ্টা অস্বীকার করে আসছে। শুক্রবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইরান ‘সরল বিশ্বাস এবং পূর্ণ সতর্কতার সাথে কূটনীতিকে একটি প্রকৃত সুযোগ দিচ্ছে।’ তিনি বলেছেন, ‘আমেরিকার এই সিদ্ধান্তের প্রশংসা করা উচিত, যা তাদের শত্রুতাপূর্ণ বক্তব্য সত্ত্বেও নেওয়া হয়েছিল।’  গত বৃহস্পতিবার, ওয়াশিংটন ইরানের তেল নেটওয়ার্ক এবং পরমাণু কর্মসূচির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি তাদের প্রভাবকে খাটো করে দেখেন নি। তিনি বলেছেন, ‘তারা বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছিল, কিন্তু তারা দেশের অগ্রগতি থেকে বিরত রাখতে পারেনি।’ ইসলামি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এখনো মনে করে, তারা হুমকি এবং ভয় দেখানো, মনস্তাত্ত্বিক অভিযান, অথবা বোকামি কর্মকাণ্ডের মাধ্যমে এই জাতি এবং দেশকে থামাতে পারবে।’ ওমান আলোচনার আগে, উইটকফ রাশিয়া সফর করেছেন। ইরানের সাথে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওবামা-যুগের চুক্তিকে সমর্থনকারী ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার বলেছে, ইরানের পরমাণু ইস্যুতে ‘কূটনীতির কোনো বিকল্প নেই।’ সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় ট্রাম্প এই আলোচনার ঘোষণা দেন। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, কূটনীতি দীর্ঘায়িত হলে সামরিক পদক্ষেপ ‘অনিবার্য’ হবে। ২০২৩ সালের অক্টোবরে তেহরানের সমর্থন পাওয়া স্বাধীনতাকামী হামাসের ইসরাইলের ওপর হামলার পর ইরান ও ইসরাইল প্রথমবারের মতো একে অপরের ওপর সরাসরি আক্রমণ করেছে। গাজায় হামাস ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। একইভাবে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। আরব নেতাদের মধ্যে ইরানের প্রধান মিত্র সিরিয়ার বাশার আল-আসাদের পতন ঘটে গত বছরের ৮ ডিসেম্বর। পশ্চিমা বিশ্ব ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাইলেও তেহরান বলছে, তারা কেবল তার পরমাণু কর্মসূচি নিয়েই কথা বলবে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি বলেছেন, ‘যদি আমেরিকান পক্ষ অপ্রাসঙ্গিক বিষয় এবং দাবি উত্থাপন না করে এবং হুমকি ও ভীতি প্রদর্শন না করে তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা উজ্জ্বল।’ এদিকে কট্টরপন্থী ইরানি গণমাধ্যমগুলো আলোচনা সম্পর্কে সন্দিহান। ‘কায়হান’ পত্রিকা সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসা  একটি ‘ব্যর্থ কৌশল।’এতে কোনো ফলাফল আসবে না। 

Read More »

গাজায় ইসরায়েলির গনহত্যা বন্ধের দাবিতে রংপুরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলির গনহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (১১ এপ্রিল) শুক্রবার বিকালে রংপুর সিটি কর্পোরেশনের সামন থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সিটি বাজারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহমান কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিরুজ্জামান পিয়াল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মোঃ তাহমিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সগ সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

গাজায় ইসরায়েলির নৃশংস গনহত্যার প্রতিবাদে রংপুরে এবি পার্টির বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলির নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে রংপুর মহানগর এবি পার্টির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  হয়। গতকাল (১১ এপ্রিল) শুক্রবার বাদ জুম্মা রংপুর সদর হাসপাতাল জামে মসজিদের সামন থেকে  বিক্ষোভ মিছিলটি বের হয়ে রংপুর প্রেসক্লাব হয়ে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগর শাখার সদস্য সচিব মোঃ মাহবুবার রহমান মাহাবুবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সমবায় ও পল্লী উন্নয়ন সম্পাদক এবং রংপুর মহানগর কমিটির আহবায়ক এ্যাড. মোঃ আব্দুর রউফ,  রংপুর মহানগর কমিটির যুগ্ম  আহবায়ক  অধ্যক্ষ মোঃ আফতাবুজ্জামান শাহীন, মহানগরের অন্যতম্য সংগঠক মোঃ  জামান, রংপুর মহানগর যুব পার্টির যুগ্ম আহবায়ক মোঃ সারমন,  তাজহাট থানার আহবায়ক মোঃ মাহমুদুর রহমান মাহমুদ,  ২১ নং ওয়ার্ডের আহবায়ক মোঃ মাসুদ রানা জুয়েল, সদস্য সচিব মোঃ রুবেল আহম্মেদ,  শ্রম সম্পাদক মোঃ নওশাদ আলী, প্রভাষক মোঃ ফেরদৌস আলম, ৩২ নং ওয়ার্ড  আহবায়ক মোঃ আনোয়ার হোসেন,  ৭ নং ওয়ার্ড আহবায়ক মাওলানা জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।  

Read More »

আটকাদেশ আইনে মেঘনা আলম এক মাসের জন্য কারাগারে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ এপ্রিল ২০২৫ খৃ. – আটকাদেশ আইনে এক মাসের জন্য কারাগারে পাঠানো হয়েছে ‘মিস আর্থ’ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে। আটকাদেশ আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি রাখতে পারে। এই ধরনের আইন সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ কাস্টডি ওয়ারেন্ট মূলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব জিয়াউল হক মীর কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মেঘনা আলমকে ৩০ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখার আদেশ প্রদান করেন। আদেশের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ডিউটি অফিসার লিখিত আবেদনসহ আটকাদেশ প্রাপ্ত মেঘনা আলমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন। এর  প্রেক্ষিতে সংবিধানের বাধ্যবাধকতা থাকায় মেঘনা আলমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মো. সেফাতুল্লাহ কাস্টডি ওয়ারেন্ট  স্বাক্ষর করে জেলহাজতে প্রেরণ করেন। জিয়াউল হক মীর আদেশে উল্লেখ করেন, সিটি স্পেশাল ব্রাঞ্চের প্রাপ্ত প্রতিবেদন ও সংযুক্ত কাগজপত্র পর্যালোচনান্তে এ মর্মে সন্তুষ্ট হওয়া গেল যে, মেঘনা আলম ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারার জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থি ক্ষতিকর কার্য হতে নিবৃত্ত করার জন্য অন্তরীণ রাখা প্রয়োজন। আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূত হওয়ায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতা বলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আটকাদেশ স্বাক্ষরের তারিখ হতে ৩০ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখার আদেশ প্রদান করা হলো।

Read More »