সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • গাজায় ইসরায়েলির নৃশংস গনহত্যার প্রতিবাদে রংপুরে এবি পার্টির বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলির নৃশংস গনহত্যার প্রতিবাদে রংপুরে এবি পার্টির বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলির নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে রংপুর মহানগর এবি পার্টির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  হয়। গতকাল (১১ এপ্রিল) শুক্রবার বাদ জুম্মা রংপুর সদর হাসপাতাল জামে মসজিদের সামন থেকে  বিক্ষোভ মিছিলটি বের হয়ে রংপুর প্রেসক্লাব হয়ে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগর শাখার সদস্য সচিব মোঃ মাহবুবার রহমান মাহাবুবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সমবায় ও পল্লী উন্নয়ন সম্পাদক এবং রংপুর মহানগর কমিটির আহবায়ক এ্যাড. মোঃ আব্দুর রউফ,

 রংপুর মহানগর কমিটির যুগ্ম  আহবায়ক  অধ্যক্ষ মোঃ আফতাবুজ্জামান শাহীন, মহানগরের অন্যতম্য সংগঠক মোঃ  জামান, রংপুর মহানগর যুব পার্টির যুগ্ম আহবায়ক মোঃ সারমন,  তাজহাট থানার আহবায়ক মোঃ মাহমুদুর রহমান মাহমুদ,  ২১ নং ওয়ার্ডের আহবায়ক মোঃ মাসুদ রানা জুয়েল, সদস্য সচিব মোঃ রুবেল আহম্মেদ,  শ্রম সম্পাদক মোঃ নওশাদ আলী, প্রভাষক মোঃ ফেরদৌস আলম, ৩২ নং ওয়ার্ড  আহবায়ক মোঃ আনোয়ার হোসেন,  ৭ নং ওয়ার্ড আহবায়ক মাওলানা জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।  

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM