সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ন্যায় বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

রংপুরে ন্যায় বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

পৈত্রিক জমি রক্ষায় রংপুরে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। গতকাল (১২ এপ্রিল) শনিবার বিকালে নগরীর ভগিবালাপাড়া এলাকায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন।

তিনি বলেন, রংপুর নগরীর ভগিবালা পাড়ায় জেএল নং ৬১, সিএস খতিয়ান নং ৬৮৪, এসএ খতিয়ান নং ৫৯০, আরএস খতিয়ান নং ৬৫১, সাবেক দাগ নং ২৫৮, হাল দাগ ৯৭০, জমি ১০. ৭৫ এর মধ্যে ৩.৭৫ ভরসা শেখ জমি ভোগদখল কালে মৃত্যু বরণ করলে ওয়ারিশ সুত্রে তার দুই কন্যা তমিজন বিবি ও নহিতন নেছা প্রাপ্ত হয়ে ভোগদখল কালীন তাদের নামে এসএ মাঠ রেকড সম্পন্ন হয়।

পরবর্তিতে উক্ত দুই বোনের ওয়ারিশগনের কাছ থেকে হস্তান্তরিত সম্পত্তি ২০১০ সালে আমার পিতা মৃত কামের উদ্দিন জমি ক্রয় করেন এবং সেই জমি আমার বাবার নামে ৯২ এর মাঠ রেকড হয়। হঠাৎ করে কিছুদিন পুর্বে এলাকার কিছু ভুমিদশ্যুগণ বিধি বহির্ভুত ভাবে আমাদের তফশীল বর্ণিত জমি মালিকানা দাবি করে দখলের চেষ্টা চালান এবং তারা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে । তাই ভুমিদশ্যুগণ হাত থেকে রক্ষা পেতে ও ন্যয় বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM