সর্বশেষ
সর্বশেষ

Day: April 15, 2025

রংপুর চেম্বার অব কমার্সের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর চেম্বার অব কামর্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা ও মাহনগর শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল (১৫ এপ্রিল) মঙ্গলবার বিকালে রংপুর চেম্বার অব কামর্স এন্ড ইন্ডাস্ট্রিজ হলরুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কামর্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ আকবর আলী। তিনি বলেন, ফিলিস্তিনের গাজা শিশু ও নিরীহ মানুষের উপর ইসরায়েলির আগ্রাসনের প্রতিবাদে ( ১৬ এপ্রিল ২০২৫) বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে অনুষ্ঠিত হবে বিক্ষোভ সামাবেশ ও ফিলিস্তিনি শহিদদের জন্য দোয়া এবং দাজ্জালি নেতার কুশ পুত্তলিকা দাহ ও ইসরায়েলির সকল পন্য বর্জন কর্মসুচী পালন করা হবে। এ সময় রংপুরের সকল ব্যাবসায়ী নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কামর্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এমদাদ হোসেন, রিপন, কামাল , বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ জয়নার আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সুপার মার্কেট ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, বাজুস রংপুর জেলা শাখার সহ সভাপতি আব্দুল হালিম বুলু, মটর পার্স ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদাক মোঃ মোখলেস, রংপুর প্রেসক্লাব মার্কেটের সভাপতি মোঃ মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Read More »

রংপুরে পুর্ব শালবনে কবর স্থান ও ঈদগাহ মাঠের বরাদ্দ পেয়ে এলাকাবাসীর শুকরানা নামাজ আদায়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর পূর্ব শালবনের নবীনগরে সরকারী পতিত জমি কবর স্থান ও ঈদগাহ মাঠের জন্য বরাদ্দ পেয়ে শুকরানা নামজ আদায় করেছেন অত্র এলাকার ৯টি মসজিদ কমিটির মুসুল্লি সহ সাধারন জনগন।গতকাল (১৪ এপ্রিল )১লা বৈশাখ সোমবার সকাল ১১টায় বরাদ্দ কৃত জমিতে নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকা বাসী সূত্রে জানাগেছে,মহানগরীর ২৫ নং ওয়ার্ডের পূর্ব শালবন এলাকায় সরকারী পতিত ১ একর ৪৭ শতক জমি রয়েছে। উক্ত জমিতে একটি কবর স্থান ও ঈদগাহ মাঠের জন্য পূর্বশালবন এলাকার প্রায় ৯ টি মসজিদের মুসুল্লীবৃন্দ এবং সাধারন জনগন জেলা প্রশাসক বরাবরে আবেদন করে। গত ০৯ এপ্রিল এলাকার নারী পুরুষ সহ সর্ব স্তরের জনগন পূর্ব শালবন কেন্দ্রীয় কবর স্থান ও ঈদগাহ মাঠের জন্য জমি বরাদ্দের দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরেস্মারক লিপিও প্রদান করে। এ সময় জেলা প্রশাসক তাদের আস্বাস দেনআবেদনটি বিবেচনা করবেন। এলাকার একটি প্রভাবশালী মহল এতে বাধ সাধেঁ। তারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জমিটি এক সনা লীজ নিয়ে ভোগ দখল করে আসছিলেন।মহল টি এলাকার ল্যান্ড লর্ড হিসেবে পরিচিত। গত ১৩ এপ্রিল তাদের লীজের মেয়াদ শেষ হয়।তারা লীজ টি পুনুরায় নবায়নের চেষ্টা অব্যাহত রেখেছে। এরই মাঝে এলাকার কয়েক হাজার মানুষ তাদের প্রানের দাবী বাস্তবায়নে ১ বৈশাখ সরকারী জমিটিতে কবর স্থান ও ঈদগাহ মাঠ স্থাপনের জন্য শুকরানা নামাজ আদায় করেন। জমিটি যাতে কেউ জবর দখল করতে না পারে সে জন্য চারদিকে লাল পতাক ও নেট দিয়ে ঘিরে রাখে। সেখানে কয়েক শত বৃক্ষ রোপন করে। শোকরানা নামাজ পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কবর স্থান ঈদগাহ মাঠ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ এমদাদ হোসেন,কমিটির সদস্য সচিব নবী নগর জামে মসজিদের সভাপতি আলহাজ¦ এনামুল হক সরকার,পূর্ব শালবন জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ ফজলুল করিম,হাউজিং জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক হুমায়ুন কবির (হুমায়ুন),পূর্ব শালবন জামে মসজিদের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক,মোজাফ্ফর হোসেন মাদ্রাসার পরিচালক মোঃমানিকুজ্জামান,সাবেক কাউন্সিলর নুরুন্নবী ফুলু,মমিনুল ইসলাম মমিন,আজিজ আল জামান রুহিত,নাহিদ ইসলাম খন্দকার,হারুনার রশিদ প্রমুখ। এ বিষয়ে এলাকবাসীর সাথে কথা হলে তারা জানান,পূর্ব শালবন এলাকায় প্রায় ৩০ হাজার মানষের বসবাস।এখানে কোন কবর স্থান নাই। ৯ টি মসজিদের ঈদ গাহ নাই। তাই ঈদ সহ জানাজার নামাজ পড়ার জন্য আশপাশের স্কুল গুলোর উপর নির্ভর করতে হয়।সব চেয়ে বিপত্তি দেখা যায় স্কুল চলাকালীন সময়ে জানাজার নামাজ আদায় করতে।এ ছাড়াও স্কুল গুলোর নিজেস্ব অনুষ্ঠান থাকে। সেক্ষেত্রেও তাদের অসুুবিধায় পরতে হয়। তাই একটি কবর স্থান ও ঈদগাহ মাটের দাবী এই এলাকার মানষের দীর্ঘ দিনের। জমি বরাদ্দ পেয়ে তারা খুব খুশী হয়েছেন। তাই মাহান আল্লাহর দরবারে শোকরিয়া জানাতে তারা এই নামাজ আদায় করেন।নামাজ শেষে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান সহ সরকার এবং রংপুর জেলা প্রশাসনের জন্যও দোয়া করেন এবং তাদের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন।

Read More »

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বর্ষবরণ উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলা নতুন বছর-১৪৩২ কে স্বাগত জানিয়ে লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুরের আয়োজনে বর্ষবরণ উদযাপন অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ এপ্রিল) সকালে জিএলরায় রোড লায়ন্স স্কুল কার্যালয় থেকে আনন্দ মুখর শোভাযাত্রা শুরু করে রংপুর নরগরীর প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, করে। সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দেখা যায়, বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই।

Read More »

রংপুর মহানগর বিএনপির বর্ষবরণ উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলা নতুন বছর-১৪৩২ কে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর শাখা ও জাসাস মহানগর সাংস্কৃতিক সংস্থার আয়োজনে বর্ষবরণ উদযাপন অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ এপ্রিল) সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মুখর শোভাযাত্রা শুরু করে রংপুর টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহনগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন , সদস্য সেলিম চৌধুরী, নিখিলেন্দ্র চন্দ্র গুহরায়, রংপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব শাহ নেওয়াজ লাবু, রংপুর মহানগর মহিলা দলের সভাপতিত এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা বেগম, সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে আভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের বর্ষবরণ উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের আয়োজনে কবিতা ও গানের মধ্য দিয়ে বর্ষ বরণ উদযাপন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১২টায় রংপুর টাউনহল সংলগ্ন আভিযাত্রিক কার্যালয়ে বর্ষ বরণ অনুষ্ঠানে আভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি তৈয়বুর রহমান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় কবিতা ও গানে অংশ গ্রহন করেন মতিয়ার রহমান, সরকার বাবলু, সূফী জাহিদ হোসেন, সালমা হোসেন পপি, শাহরিয়ার সরোয়ার সাজ্জাদ, ফারহান শাহীল লিয়ন, রওশন আরা সোহেলী, মাসুম মোরশেদ, একরাম হোসেন এলিজ, হাফিজ রেদোয়ান, নূর হাসান চান, জাকির আহমেদ, মোস্তাফিজ রহমান, রেজাউল করিম জীবন, এসএম শাহিদুল আলম, রায়হান আহমেদ রিমন, মুরাদুজ্জামান হাবীব, নাহিদা ইয়াছমিন, শিপুন আখতার, জান্নাতুল জিসান জিম, তাহকিক হোসেন জিহাদ, জান্নাতুল রাহি, নাজমুল হক বাদল, বাপন সরকার, রওশন আরা মমতাজ চামেলী, প্রমুখ।

Read More »

রংপুরে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ষবরণ উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ধর্ম ও সংস্কৃতির মধ্যে বিভেদ ভুলে সারাদেশের মতো রংপুরে বর্ণিল আয়োজনে উদযাপন করা হয় পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর-১৪৩২ কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় রংপুর জিলা স্কুলের সামন থেকে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইম, রংপুর স্থানীয় সরকারের পরিচালক মোঃ অবু জাফর, রংপুর মহানগর এবি পার্টির সদস্য সচিব মোঃ মাহবুবার রহমান মাহাবুব সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ অংশ নেওয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সব পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মুখোশ, পাপেট, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির প্রতিকৃতি শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপর সেখানে শিশু-কিশোরসহ বেতার ও টেলিভিশনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দেখা যায়, বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে ছিল উচ্ছ্বাস। ছোট ছোট মুখোশ পরে এবং হাতে পতাকা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন তারা। এর আগে রংপুর পাবলিক মাঠে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে কারাগার, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করছে। এছাড়া, উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির প্রাণকেন্দ্র টাউনহল চত্বরে বর্ষবরণে দু’দিন ধরে চলছে শুরু হয়েছে সাহিত্য সংস্কৃতি।

Read More »